RCTV Logo আরসিটিভি ডেস্ক
৮ জুন ২০২৬, ৫:১৩ অপরাহ্ন

রংপুরে বিষাক্ত মদ পান করিয়ে হত্যা মামলার দুইজন আসামি গ্রেফতার

ছবিঃ সংগৃহীত

রংপুরের মিঠাপুকুরে বিষাক্ত ও অতিরিক্ত মদপান করিয়ে চারজনকে হত্যার আলোচিত মামলার দুই এজাহারভুক্ত আসামিকে ঢাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাব।

র‍্যাব-১৩ সূত্রে জানা যায়, গত ৭ জুন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে র‍্যাব-১৩ রংপুর এবং র‍্যাব-৪ সাভারের একটি যৌথ দল ঢাকা জেলার আশুলিয়ার নিরিবিলি এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি মো. রফিকুল ইসলাম (৪৫) ও মো. শফিকুল ইসলামকে (৪০) গ্রেফতার করে। তারা রংপুরের মিঠাপুকুর উপজেলার খোর্দ্দ কোমরপুর এলাকার বাসিন্দা।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, অবৈধ মাদক বিক্রিকে কেন্দ্র করে নিহত সাজু মিয়ার (৫৫) সঙ্গে আসামিদের বিরোধ তৈরি হয়। এর জেরে গত ৩০ মে রাতে কৌশলে সাজু মিয়া ও তার তিন বন্ধুকে একটি আম ও মাল্টা বাগানে নিয়ে গিয়ে বিষাক্ত ও অতিরিক্ত পরিমাণ মদ পান করানো হয়।

পরে তারা নিজ নিজ বাড়িতে ফিরে গেলে সবাই গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ১ জুন চিকিৎসাধীন অবস্থায় সাজু মিয়া মারা যান। তার সঙ্গে থাকা অপর তিন বন্ধুও বিভিন্ন সময়ে মৃত্যুবরণ করেন।

এ ঘটনায় নিহতের ভাগিনা মো. জাহিদুল ইসলাম ২ জুন মিঠাপুকুর থানায় পেনাল কোডের ৩০২, ৩২৮ ও ৩৪ ধারায় হত্যা মামলা দায়ের করেন।

র‍্যাব জানায়, ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করলে আসামিদের গ্রেফতারে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে পলাতক দুই আসামিকে গ্রেফতার করা সম্ভব হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব জানিয়েছে, হত্যা, অপহরণ, ধর্ষণসহ বিভিন্ন গুরুতর অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লা বিমানবন্দর চালুর দাবি

বগুড়ায় হবে বিমানবন্দর: ৩ হাজার কোটির বিনিয়োগে বদলে যাবে উত্তরের অর্থনীতি

গাইবান্ধায় গরমে স্বস্তি ফিরে আনছে তালের আঁটি

তেঁতুল গাছের মগডালে নারী, এলাকায় চাঞ্চল্য

গোবিন্দগঞ্জে সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে ডাকাতি

পুশইন ঠেকাতে ভারতকে ১২-১৩টি চিঠি দিয়েছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রংপুরে বিষাক্ত মদ পান করিয়ে হত্যা মামলার দুইজন আসামি গ্রেফতার

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল ঘোষণা আগামী ২০ জুলাই: শিক্ষামন্ত্রী

এক দিনে হাম ও উপসর্গে ৮ মৃত্যু

সৈয়দপুরে রেলওয়ের জায়গায় অবৈধ স্থাপন উচ্ছেদ 

১০

পেট্রোল দিয়ে আগুনের ঘটনায় বৃদ্ধের মৃত্যু: মামলা না নেওয়ার অভিযোগে লাশ নিয়ে থানা ঘেরাও, সড়ক অবরোধ

১১

গাইবান্ধায় কর্মস্থলে ফিরতে হামলার শিকার দুই সরকারি কর্মকর্তা, থানায় অভিযোগ

১২

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

১৩

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

১৪

৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

১৫

রংপুর কমিউনিটি ডেন্টাল কলেজের বিডিএস ২৬ তম ব্যাচের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

১৬

ডিফেন্ডারের জায়গায় মিডফিল্ডার নিয়ে বড় চমক আনচেলত্তির

১৭

‎লালমনিরহাটে ২৪ ঘণ্টা পেরিয়েও সন্ধান মেলেনি ধরলায় নিখোঁজ দুই ভাইয়ের; চলছে উদ্ধার অভিযান

১৮

ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, নিহত ৪

১৯

ইরান-ইসরায়েল সংঘাত পুনরায় শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ কানাডার

২০