পরীক্ষামূলক
LIVE TV

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল ঘোষণা আগামী ২০ জুলাই: শিক্ষামন্ত্রী

আগামী ২০ জুলাই এ বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।

আজ সোমবার ( ৮ জুন) দুপুরে সচিবালয় সাংবাদিকের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য জানান।

আ ন ম এহসানুল হক মিলন বলেন, কারিকুলাম নিয়ে কাজ করছি আমরা। এটা পরিমার্জনের জন্য ব্যাপক কার্যক্রম চলমান। আগামী বছর ৪টি নতুন বিষয় অন্তর্ভুক্ত করা হবে। নতুন কারিকুলাম বাস্তবায়ন করা হবে ২০২৮ সালে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আব্দুল খালেক, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়া, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক (ডিজি) ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী প্রমুখ।

চলতি শিক্ষাবর্ষে এসএসসি ও সমমান পরীক্ষায় এবছর ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন ছাত্র, ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন ছাত্রী।

 

Facebook Comments Box

মন্তব্য করুন