RCTV Logo আন্তর্জাতিক ডেস্ক
৮ জুন ২০২৬, ১:১৬ অপরাহ্ন

ইরান-ইসরায়েল সংঘাত পুনরায় শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ কানাডার

ছবিঃ সংগৃহীত

ইরান ও ইসরায়েলের মধ্যে পুনরায় সংঘাত শুরু হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে কানাডা। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, নতুন করে শুরু হওয়া এই সংঘাত চলমান কূটনৈতিক আলোচনা এবং শান্তির সম্ভাবনাকে ঝুঁকির মুখে ফেলছে। খবর আল-জাজিরার।

সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে কানাডার পররাষ্ট্রবিষয়ক বিভাগ জানায়, আমরা উভয় পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শন, উত্তেজনা প্রশমিত করা এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি।

বিবৃতিতে আরও বলা হয়, যুদ্ধবিরতি অবশ্যই সম্মান করতে হবে। এই সংকট সমাধান এবং দীর্ঘমেয়াদি শান্তি, আঞ্চলিক স্থিতিশীলতা ও বৈশ্বিক অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে একটি টেকসই কূটনৈতিক সমাধান অপরিহার্য।

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে কানাডার এই মন্তব্য আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। বিভিন্ন দেশ ইতোমধ্যে উভয় পক্ষকে সংঘাত এড়িয়ে আলোচনার পথে ফিরে আসার আহ্বান জানিয়েছে।

এদিকে আরেক দফায় ইসরায়েলে হামলা চালিয়েছে ইরান। ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, নতুন ক্ষেপণাস্ত্রগুলো ছোড়া হয়েছে ইসরায়েলের মধ্যাঞ্চল বীরসীবাকে টার্গেট করে। সেগুলো প্রতিহতের চেষ্টা করছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।

প্রতিবেদন অনুযায়ী, সোমবার (৮ জুন) বাংলাদেশ সময় সকাল ১০টা ১০ মিনিটের দিকে এক দফা মিসাইল ছুড়ে তেহরান। এরমধ্যে আবার ১০টা ৩০ মিনিটের মধ্যে আরেক দফা মিসাইল নিক্ষেপ করে দেশটি।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‎লালমনিরহাটে ২৪ ঘণ্টা পেরিয়েও সন্ধান মেলেনি ধরলায় নিখোঁজ দুই ভাইয়ের; চলছে উদ্ধার অভিযান

ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, নিহত ৪

ইরান-ইসরায়েল সংঘাত পুনরায় শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ কানাডার

বিশ্বকাপে যেসব রেকর্ডের দ্বারপ্রান্তে আছেন মেসি

গাইবান্ধায় জমি নিয়ে বিরোধে বড় ভাইকে বাঁচাতে গিয়ে ছোট ভাই খুন

৪৮ ঘণ্টা পর শূন্যরেখা থেকে ১১ জনকে সরিয়ে নিলো বিএসএফ

সীমান্তবর্তী ১১ জেলায় আনসার মোতায়েন

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

আজ ০৮ জুন, দিনটি কেমন যাবে আপনার?

১০

নামাজের সময়সূচি – ০৮ জুন ২০২৬

১১

টানা দুদিন সীমান্তের খোলা আকাশের নিচে ১১ জন, নিচ্ছে না কোন দেশ

১২

নীলফামারী পুকুরে গোসল করতে নেমে দুই শিশুর করুণ মৃত্যু

১৩

রংপুরে গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে গ্রেফতার ৩০

১৪

পঞ্চগড়ে পুকুরের পানিতে গোসল করতে গিয়ে দুই মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু 

১৫

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

১৬

ইউরোপজুড়ে জিপিএস সংকেত বিঘ্নিত করছে রুশ স্যাটেলাইট

১৭

দাম কমলো জেট ফুয়েলের

১৮

লালমনিরহাটে ধরলা নদীতে গোসল করতে নেমে দুই ভাই নিখোঁজ

১৯

বিশ্বকাপে নতুন রেকর্ড গড়ার পথে জার্মানির নয়ার

২০