RCTV Logo গাইবান্ধা প্রতিনিধি 
৮ জুন ২০২৬, ৫:১৭ অপরাহ্ন

গোবিন্দগঞ্জে সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে ডাকাতি

ছবিঃ আরসিটিভি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাবেক উপজেলা চেয়ারম্যান মরহুম মজিবুর রহমান বিএসসির প্রথম পুত্র এবং গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ- সভাপতি মরহুম মোস্তাফিজুর রহমান নজমুর বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে।ডাকাতরা বাড়ির সদস্যদের জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকার, মোটর সাইকেল,ল্যাপটপ ও মোবাইল ফোনসহ বিপুল পরিমাণ মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে। ঘটনাটি উপজেলার দরবস্ত ইউনিয়নের মধ্যপাড়া গ্রামে অবস্থিত গোবিন্দগঞ্জ উপজেলার প্রথম সাবেক চেয়ারম্যান মরহুম মজিবর রহমানের বাড়িতে ঘটে।

পরিবার সূত্রে জানা যায়, গত ৭ জুন (রবিবার) রাত আনুমানিক ৩টার দিকে একদল ডাকাত বাড়িতে প্রবেশ করে। মরহুম মজিবর রহমানের স্ত্রী জানান, গভীর রাতে পাশের কক্ষে শব্দ শুনে তার ঘুম ভেঙে যায়। তিনি ঘরের দরজা খুলে বাইরে বের হলে ডাকাত দলের সদস্যরা তাকে জিম্মি করে হাত ও মুখ বেঁধে ফেলে। একই সঙ্গে তার ছেলেকেও অন্য একটি কক্ষে অবরুদ্ধ করে রাখা হয়।

এ সময় ডাকাতরা ঘরে থাকা একটি পালসার মোটরসাইকেল, একটি ল্যাপটপ, দুটি দামি মোবাইল ফোন, একটি স্বর্ণের চেইন এবং নগদ ১ লাখ ৪০ হাজার টাকাসহ অন্যান্য মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।ডাকাত দল চলে যাওয়ার পর পরিবারের সদস্যরা চিৎকার করলে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। পরে বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়।

এদিকে স্থানীয় বাসিন্দারা জানান, মধ্যপাড়া গ্রামে সাম্প্রতিক সময়ে একের পর এক চুরি, ডাকাতি ও বিভিন্ন অপ্রীতিকর ঘটনা ঘটছে। এতে এলাকার মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তারা দ্রুত অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারের পাশাপাশি এলাকায় রাতের নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।

গোবিন্দগঞ্জ  থানার ভারপ্রাপ্ত  কর্মকর্তা মোজাম্মেল হক  বলেন,  আমরা ঘটনাস্থলে  সরজমিনে গিয়ে  তদন্ত করে  আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লা বিমানবন্দর চালুর দাবি

বগুড়ায় হবে বিমানবন্দর: ৩ হাজার কোটির বিনিয়োগে বদলে যাবে উত্তরের অর্থনীতি

গাইবান্ধায় গরমে স্বস্তি ফিরে আনছে তালের আঁটি

তেঁতুল গাছের মগডালে নারী, এলাকায় চাঞ্চল্য

গোবিন্দগঞ্জে সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে ডাকাতি

পুশইন ঠেকাতে ভারতকে ১২-১৩টি চিঠি দিয়েছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রংপুরে বিষাক্ত মদ পান করিয়ে হত্যা মামলার দুইজন আসামি গ্রেফতার

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল ঘোষণা আগামী ২০ জুলাই: শিক্ষামন্ত্রী

এক দিনে হাম ও উপসর্গে ৮ মৃত্যু

সৈয়দপুরে রেলওয়ের জায়গায় অবৈধ স্থাপন উচ্ছেদ 

১০

পেট্রোল দিয়ে আগুনের ঘটনায় বৃদ্ধের মৃত্যু: মামলা না নেওয়ার অভিযোগে লাশ নিয়ে থানা ঘেরাও, সড়ক অবরোধ

১১

গাইবান্ধায় কর্মস্থলে ফিরতে হামলার শিকার দুই সরকারি কর্মকর্তা, থানায় অভিযোগ

১২

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

১৩

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

১৪

৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

১৫

রংপুর কমিউনিটি ডেন্টাল কলেজের বিডিএস ২৬ তম ব্যাচের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

১৬

ডিফেন্ডারের জায়গায় মিডফিল্ডার নিয়ে বড় চমক আনচেলত্তির

১৭

‎লালমনিরহাটে ২৪ ঘণ্টা পেরিয়েও সন্ধান মেলেনি ধরলায় নিখোঁজ দুই ভাইয়ের; চলছে উদ্ধার অভিযান

১৮

ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, নিহত ৪

১৯

ইরান-ইসরায়েল সংঘাত পুনরায় শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ কানাডার

২০