RCTV Logo নীলফামারী প্রতিনিধি
৮ জুন ২০২৬, ৪:২৯ অপরাহ্ন

সৈয়দপুরে রেলওয়ের জায়গায় অবৈধ স্থাপন উচ্ছেদ 

ছবিঃ আরসিটিভি

নীলফামারীর সৈয়দপুর বাংলাদেশ রেলওয়ের জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে দুই দিনের অভিযান শুরু হয়েছে।

সোমবার (৮ জুন) সকাল থেকে শুরু হওয়া এ অভিযান মঙ্গলবার পর্যন্ত চলবে।

অভিযানের প্রথম দিনে শহরের হোলাহাট এলাকার একটি বিশাল জলাশয় দখল করে নির্মিত ৬টি বসতবাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। একই সঙ্গে সৈয়দপুর রেলওয়ে স্টেশন এলাকায় থাকা ১০ টি দোকানও উচ্ছেদ করা হয় ।

রেলওয়ে সূত্র জানায়, সৈয়দপুরে রেলওয়ের প্রায় সাড়ে ৮০০ একর ভূসম্পত্তি রয়েছে, যার অর্ধেকেরও বেশি বর্তমানে বিভিন্নভাবে অবৈধ দখলে রয়েছে। পর্যায়ক্রমে এসব দখলকৃত জমি ও স্থাপনা উচ্ছেদ করা হবে।

উচ্ছেদ অভিযানে নেতৃত্বদানকারী রেলওয়ের পাকশী বিভাগের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা (ডিইও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শফিকুল ইসলাম বলেন, গোলাহাটের জলাশয়টি রেলওয়ের নিজস্ব সম্পত্তি। এটি ভরাট করে অবৈধভাবে বিভিন্ন স্থাপনা নির্মাণ করা হয়েছে। বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর তা সরকার ও রেলওয়ে কর্তৃপক্ষের নজরে আসে। পরবর্তী নির্দেশনার আলোকে অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হচ্ছে।

তিনি আরও বলেন, সৈয়দপুরে রেলওয়ের জলাশয়, কোয়ার্টার, পতিত জমি কিংবা কৃষি লিজ নিয়ে বহুতল ভবন নির্মাণসহ সব ধরনের অবৈধ দখলের বিরুদ্ধে পর্যায়ক্রমে ব্যবস্থা নেওয়া হবে। দখলদারদের পূর্বেই নোটিশ দেওয়া হয়েছে এবং স্বেচ্ছায় স্থাপনা সরিয়ে নিতে আহ্বান জানানো হয়েছে। নিয়ম মেনেই অভিযান পরিচালিত হচ্ছে। প্রয়োজনে অভিযানের মেয়াদও বাড়ানো হতে পারে।

অভিযানে সৈয়দপুর রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী তোহিদুল ইসলাম, পার্বতীপুর রেলওয়ের মহসিন আলী, উপসহকারী প্রকৌশলী শরিফুল ইসলাম এবং পার্বতীপুর রেলওয়ের আরএনবি প্রধান আহসান হাবিব। এছাড়াও রেলওয়ে পুলিশ, রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) এবং থানা পুলিশের সদস্যরা সহায়তা করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাইবান্ধায় গরমে স্বস্তি ফিরে আনছে তালের আঁটি

তেঁতুল গাছের মগডালে নারী, এলাকায় চাঞ্চল্য

গোবিন্দগঞ্জে সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে ডাকাতি

পুশইন ঠেকাতে ভারতকে ১২-১৩টি চিঠি দিয়েছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রংপুরে বিষাক্ত মদ পান করিয়ে হত্যা মামলার দুইজন আসামি গ্রেফতার

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল ঘোষণা আগামী ২০ জুলাই: শিক্ষামন্ত্রী

এক দিনে হাম ও উপসর্গে ৮ মৃত্যু

সৈয়দপুরে রেলওয়ের জায়গায় অবৈধ স্থাপন উচ্ছেদ 

পেট্রোল দিয়ে আগুনের ঘটনায় বৃদ্ধের মৃত্যু: মামলা না নেওয়ার অভিযোগে লাশ নিয়ে থানা ঘেরাও, সড়ক অবরোধ

গাইবান্ধায় কর্মস্থলে ফিরতে হামলার শিকার দুই সরকারি কর্মকর্তা, থানায় অভিযোগ

১০

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

১১

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

১২

৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

১৩

রংপুর কমিউনিটি ডেন্টাল কলেজের বিডিএস ২৬ তম ব্যাচের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

১৪

ডিফেন্ডারের জায়গায় মিডফিল্ডার নিয়ে বড় চমক আনচেলত্তির

১৫

‎লালমনিরহাটে ২৪ ঘণ্টা পেরিয়েও সন্ধান মেলেনি ধরলায় নিখোঁজ দুই ভাইয়ের; চলছে উদ্ধার অভিযান

১৬

ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, নিহত ৪

১৭

ইরান-ইসরায়েল সংঘাত পুনরায় শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ কানাডার

১৮

বিশ্বকাপে যেসব রেকর্ডের দ্বারপ্রান্তে আছেন মেসি

১৯

গাইবান্ধায় জমি নিয়ে বিরোধে বড় ভাইকে বাঁচাতে গিয়ে ছোট ভাই খুন

২০