RCTV Logo স্পোর্টস ডেস্ক
৯ মে ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন

দারুণ ফিফটিতে জন্মদিন রাঙালেন মুশফিক

ছবিঃ সংগৃহীত

জন্মদিনটা স্মরণীয় করে রাখলেন মুশফিকুর রহিম। পাকিস্তানের বিপক্ষে মিরপুর টেস্টে দুর্দান্ত ধৈর্য আর অভিজ্ঞতার পরিচয় দিয়ে তুলে নিলেন টেস্ট ক্যারিয়ারের ২৯তম ফিফটি।

ক্যারিয়ারের ১০১তম টেস্ট খেলতে নামা মুশফিক দিনের শুরু করেছিলেন ৪৮ রানে অপরাজিত থেকে। অন্য প্রান্তে ছিলেন লিটন দাস, তার সংগ্রহ ছিল ৮ রান।

দিনের খেলা শুরুর পর চতুর্থ ওভারের দ্বিতীয় বলে শাহীন আফ্রিদির বলে সিঙ্গেল নিয়ে ১১৪ বলে ফিফটি পূর্ণ করেন বাংলাদেশের এই অভিজ্ঞ ব্যাটার। ইনিংসটিতে ছিল ৬টি চার।

বাংলাদেশ ক্রিকেটের অন্যতম নির্ভরতার প্রতীক মুশফিক আজ ৩৯ বছরে পা রেখেছেন। জন্মদিনের সকালে সতীর্থদের সঙ্গে কেক কেটে উদ্‌যাপন করেন বিশেষ দিনটি।

পরে সেই কেক গ্রাউন্ডসম্যানদের মধ্যেও ভাগ করে দেন তিনি।

১৩টি টেস্ট সেঞ্চুরির মালিক মুশফিকের জন্য জন্মদিনে এই ফিফটি নিঃসন্দেহে বিশেষ। তবে ইনিংসটিকে তিন অঙ্কে নিতে পারলে সেটিই হবে তার জন্মদিনের সবচেয়ে বড় প্রাপ্তি।

এই ফিফটির মাধ্যমে টেস্টে টানা তিন ইনিংসে ৫০ বা তার বেশি রানের দেখা পেলেন মুশফিক।

গত বছরের নভেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে আগের দুই ইনিংসে তার স্কোর ছিল ৫৩ ও ১০৬। অভিজ্ঞ এই ব্যাটারের ব্যাটে ভর করেই বড় সংগ্রহের স্বপ্ন দেখছে বাংলাদেশ।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেইমারকে বিশ্বকাপে দেখতে চান মেসি

দারুণ ফিফটিতে জন্মদিন রাঙালেন মুশফিক

নতুন সেনাপ্রধান নিয়োগ দিল ভারত

মেসির চোখে বিশ্বকাপ জয়ের দৌড়ে এগিয়ে যারা  

কাপাসিয়ায় একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা

ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল ভারত

দেশে পৌঁছেছে নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ

আজ ০৯ মে, দিনটি কেমন যাবে আপনার?

নামাজের সময়সূচি – ০৯ মে ২০২৬

ইরানের গুপ্তচর সন্দেহে ৩ ইসরায়েলি সেনা গ্রেপ্তার

১০

৬ মিনিটের জন্য অন্ধকারে ঢাকা পড়বে পৃথিবীর একাংশ

১১

ইন্দোনেশিয়ায় ভয়াবহ অগ্ন্যুৎপাত, অনেকে নিখোঁজ

১২

উৎপাদনে ফিরল ইস্টার্ন রিফাইনারি, শনিবার থেকে সরবরাহ শুরু

১৩

আধুনিকতার যুগে ফসল রক্ষায় ভরসা কাকতাড়ুয়া

১৪

ফেলিক্সের হ্যাটট্রিক-রোনালদোর সেঞ্চুরি, শিরোপার আরও কাছে আল নাসর

১৫

হরমুজে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলা

১৬

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

১৭

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী আজ

১৮

জলবায়ু সুবিচারের দাবিতে লালমনিরহাটে তরুণদের জলবায়ু ধর্মঘট ও পদযাত্রা অনুষ্ঠিত

১৯

দেশের প্রেক্ষাগৃহেও দেখা যাচ্ছে ‘মর্টাল কম্ব্যাট টু’

২০