RCTV Logo স্পোর্টস ডেস্ক
৯ মে ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন

নেইমারকে বিশ্বকাপে দেখতে চান মেসি

ছবিঃ সংগৃহীত

দীর্ঘদিনের সতীর্থ ও ঘনিষ্ঠ বন্ধু নেইমারকে বিশ্ব ফুটবলের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে উল্লেখ করে আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি বলেন, এমন একজন ফুটবলারের বিশ্বকাপে থাকা ফুটবলের জন্যই ইতিবাচক।

‘লো দেল পোলো শো’ পডকাস্টে মেসি বলেন, বিশ্বকাপ সবসময় সেরা খেলোয়াড়দের মঞ্চ, আর নেইমার তাদেরই একজন। তিনি বলেন, নেইমারের বর্তমান অবস্থা যেমনই হোক, তাকে বিশ্বকাপে দেখতে পারাটা দারুণ হবে—শুধু ব্রাজিলের জন্য নয়, পুরো ফুটবল বিশ্বের জন্যই।

মেসি আরও জানান, নেইমারকে নিয়ে নিরপেক্ষভাবে মন্তব্য করা তার পক্ষে কঠিন, কারণ তাদের বন্ধুত্ব অনেক গভীর। তার মতে, নেইমার মাঠের বাইরেও অসাধারণ একজন মানুষ এবং তিনি সবসময় ভালো কিছুরই যোগ্য।

দুজনের বন্ধুত্ব গড়ে ওঠে বার্সেলোনা ও পিএসজিতে একসঙ্গে খেলার সময়। বার্সেলোনায় চার মৌসুম ও পিএসজিতে দুই মৌসুম সতীর্থ ছিলেন তারা।

২০২৩ সালে পিএসজি ছাড়ার পর মেসি যোগ দেন ইন্টার মিয়ামিতে এবং নেইমার নাম লেখান সৌদি ক্লাব আল হিলালে। তবে ইনজুরির কারণে সৌদি আরবে সময়টা কঠিন হয়ে ওঠে তার জন্য। পরে তিনি ফিরে যান নিজের পুরোনো ক্লাব সান্তোসে।

নেইমারের ব্যক্তিত্বেরও প্রশংসা করেন মেসি। তার ভাষায়, নেইমার খুব স্বাভাবিক ও প্রাণবন্ত একজন মানুষ, যিনি নিজের মতো করেই জীবন উপভোগ করেন এবং অন্যের সমালোচনা নিয়ে খুব বেশি ভাবেন না।

এদিকে, নেইমারও আগামী বিশ্বকাপে খেলতে বদ্ধপরিকর। ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি ইঙ্গিত দিয়েছেন, পুরোপুরি ফিট হয়ে ফিরতে পারলে দলে ফেরার সুযোগ রয়েছে তার। ২০২৩ সালের অক্টোবরে সর্বশেষ জাতীয় দলের জার্সিতে খেলেছিলেন নেইমার। এরপর বড় ধরনের ইনজুরির কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হয়েছে তাকে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কলেজছাত্র ওয়াকিমুলের তৈরি স্মার্ট কারে চড়ে উৎসাহ দিলেন প্রধানমন্ত্রী

সারাদেশে দমকা হাওয়াসহ বৃষ্টির আভাস

নেইমারকে বিশ্বকাপে দেখতে চান মেসি

দারুণ ফিফটিতে জন্মদিন রাঙালেন মুশফিক

নতুন সেনাপ্রধান নিয়োগ দিল ভারত

মেসির চোখে বিশ্বকাপ জয়ের দৌড়ে এগিয়ে যারা  

কাপাসিয়ায় একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা

ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল ভারত

দেশে পৌঁছেছে নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ

আজ ০৯ মে, দিনটি কেমন যাবে আপনার?

১০

নামাজের সময়সূচি – ০৯ মে ২০২৬

১১

ইরানের গুপ্তচর সন্দেহে ৩ ইসরায়েলি সেনা গ্রেপ্তার

১২

৬ মিনিটের জন্য অন্ধকারে ঢাকা পড়বে পৃথিবীর একাংশ

১৩

ইন্দোনেশিয়ায় ভয়াবহ অগ্ন্যুৎপাত, অনেকে নিখোঁজ

১৪

উৎপাদনে ফিরল ইস্টার্ন রিফাইনারি, শনিবার থেকে সরবরাহ শুরু

১৫

আধুনিকতার যুগে ফসল রক্ষায় ভরসা কাকতাড়ুয়া

১৬

ফেলিক্সের হ্যাটট্রিক-রোনালদোর সেঞ্চুরি, শিরোপার আরও কাছে আল নাসর

১৭

হরমুজে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলা

১৮

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

১৯

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী আজ

২০