RCTV Logo বিনোদন ডেস্ক
৮ মে ২০২৬, ১২:১০ অপরাহ্ন

দেশের প্রেক্ষাগৃহেও দেখা যাচ্ছে ‘মর্টাল কম্ব্যাট টু’

ছবিঃ সংগৃহীত

নব্বইয়ের দশকে ‘মর্টাল কম্ব্যাট’ ও ‘মর্টাল কম্ব্যাট: অ্যানিহাইলেশন’ মুক্তি পেলেও সেগুলো বক্স অফিসে খুব একটা সাড়া ফেলতে পারেনি। তবে ২০২১ সালের রিমেকটি দর্শকদের দারুণ প্রশংসা পায়। সেই সাফল্যের ধারাবাহিকতায় ঠিক পাঁচ বছর পর শুক্রবার (৮ মে) বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে ফ্র্যাঞ্চাইজিটির চতুর্থ সিনেমা ‘মর্টাল কম্ব্যাট টু’। আন্তর্জাতিক মুক্তির একই দিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহেও সিনেমাটি দেখার সুযোগ পাচ্ছেন দর্শক।

২০২১ সালের সিনেমার সরাসরি সিক্যুয়েল হিসেবে নির্মিত এই চলচ্চিত্রটির কাহিনী শুরু হয়েছে ঠিক আগের যেখানে শেষ হয়েছিল সেখান থেকেই। আগের সিনেমার মতো এবারও পরিচালনার দায়িত্ব পালন করেছেন সাইমন ম্যাকোয়েড।

এবারের গল্পের মূল আকর্ষণ পৃথিবীর অস্তিত্ব টিকিয়ে রাখার এক মহাযুদ্ধ। ভয়ঙ্কর শাসক শাও কানের হাত থেকে বিশ্বকে বাঁচাতে চ্যাম্পিয়নদের সাথে এবার লড়াইয়ে যোগ দেবেন জনি কেজ। তবে লড়াইটি মোটেও সহজ হবে না, কারণ শাও কানের বিশাল শক্তির মুখে পৃথিবী ধ্বংসের উপক্রম হবে এবং এমনকি রক্ষাকর্তাদের নিজেদের মধ্যেও তৈরি হবে বড় ধরনের সংঘাত।

ছবিটির বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন কার্ল আরবান, লুইস টান, হিরোয়ুকি সানাদা, জো তাসলিম, অ্যাডলিন রুডলফ, জেসিকা ম্যাকনামি, যশ লসন ও লুডি লিনসহ আরও অনেকে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী আজ

জলবায়ু সুবিচারের দাবিতে লালমনিরহাটে তরুণদের জলবায়ু ধর্মঘট ও পদযাত্রা অনুষ্ঠিত

দেশের প্রেক্ষাগৃহেও দেখা যাচ্ছে ‘মর্টাল কম্ব্যাট টু’

বিশ্বে নতুন আতঙ্ক হান্টাভাইরাস যেভাবে ছড়ায় এ প্রাণঘাতী ভাইরাস!

ইউরোপা লিগের ফাইনালে অ্যাস্টন ভিলা-ফ্রাইবুর্গ

কোরবানি ঈদে ২৫ থেকে ৩১ মে ছুটি ঘোষণা

গাইবান্ধায় মাদক কারবারি লালন মিয়া গ্রেপ্তার

দিনাজপুরে ধর্ষণের শিকার ১২ বছরের শিশু, ৬ মাসের অন্তঃসত্ত্বা

আজ ০৮ মে, দিনটি কেমন যাবে আপনার?

১০

নামাজের সময়সূচি – ০৮ মে ২০২৬

১১

ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ সভাপতি হলেন জুলাই যুদ্ধা সজল

১২

বিদ্যুতের মূল্য বৃদ্ধি নিয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি : বিদ্যুৎমন্ত্রী

১৩

বিপিএল ফিক্সিং কাণ্ডে শাস্তি পেলেন ক্রিকেটারসহ ৪ জন

১৪

ভয়াবহ অপুষ্টিতে ভুগছেন গাজার নারী ও শিশুরা

১৫

১২ মে থেকে ঈদ পর্যন্ত দোকানপাট খোলা রাত ১০টা পর্যন্ত

১৬

ইন্দোনেশিয়া থেকে আনা হবে ২ কোটি লিটার সয়াবিন তেল, ব্যয় ২৮২ কোটি টাকা

১৭

লোকসান প্রায় ১৬ কোটি, বুলবুলকে জবাবদিহিতার কথা বললেন তামিম

১৮

১৩২ টাকা বাড়ানোর পর জেট ফুয়েলের দাম কমানোর সিদ্ধান্ত

১৯

ব্যালন ডি’অরের দৌড়ে পরিবর্তন, যারা আছেন সেরা পাঁচে

২০