RCTV Logo লালমনিরহাট প্রতিনিধি
৮ মে ২০২৬, ১২:৩১ অপরাহ্ন

জলবায়ু সুবিচারের দাবিতে লালমনিরহাটে তরুণদের জলবায়ু ধর্মঘট ও পদযাত্রা অনুষ্ঠিত

ছবিঃ আরসিটিভি

১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুতের সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণার দাবিতে লালমনিরহাটের এ জলবায়ু ধর্মঘট ও পদযাত্রা করেছেন শতাধিক তরুণ জলবায়ু কর্মী।

‎শুক্রবার সকাল ১০টায়  লালমনিরহাট মিশন মোড়ে শুরু।  সমাবেশের মাধ্যমে শেষ হয়। কর্মসূচির প্রতিপাদ্য ছিল ন্যায্যতা ও নবায়নযোগ্য শক্তির পথে জীবাশ্ম জ্বালানি মুক্ত ভবিষ্যৎ গড়ি একসাথে।

‎সমাবেশে রঙিন ব্যানার ও পোস্টার হাতে তরুণদের স্লোগানে মুখর ছিল পুরো এলাকা। “ভুয়া সমাধান নয়, নবায়নযোগ্য শক্তি চাই”, “জীবাশ্ম মুক্ত বাংলাদেশ চাই”, “সৌর শক্তি বাড়াও, দূষণ কমাও”, “আমার ভবিষ্যৎ, আমার অধিকার” ইত্যাদি স্লোগান দেন তারা।
‎এসময় বক্তব্য রাখেন আতিকুর রহমান শাকিল, সভাপতি, প্রত্যয় , আজহারুল ইসলাম,কো-অডিনেটর ইয়ুথনেট গ্লোবাল, বিপ্লব হোসাইন,পরিচালক,স্বপ্নের গোকুন্ডা, জাহাঙ্গীর আলম, সভাপতি,ভিবিডি লালমনিরহাট, সুমাইয়া মায়া, সদস্য,লাল সবুজ সোসাইটি লালমনিরহাট জেলা,শিব সুন্দর বর্মন, সম্পাদক ঝংকার যুব সংস্কৃতি সংগঠন,নাঈম হোসাইন, সভাপতি, আস্থা যুব কল্যাণ ফান্ড, নাঈম রহমান, সাধারণ সম্পাদক, বসুন্ধরা শুভ সংঘ।সঞ্চালনা করেন ইউসুফ আলী,লাল সবুজ সোসাইটি লালমনিরহাট। সমাপনী বক্তব্য রাখেন শহিদ ইসলাম সুজন,সভাপতি অদম্য যুব সংগঠন।

বক্তারা বলেন, জ্বালানি নীতিতে নবায়নযোগ্য শক্তিকে অগ্রাধিকার না দিলে দেশের ভবিষ্যৎ হুমকির মুখে পড়বে। তারা জীবাশ্ম জ্বালানির ব্যবহার ও অর্থায়ন বন্ধের পাশাপাশি জলবায়ু ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য ক্ষতিপূরণের দাবি জানান।

‎সরকার ২০৩০ সালের মধ্যে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে, যা তারা জ্বালানি সার্বভৌমত্বের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন তরুণ জলবায়ু কর্মীরা। তবে এই লক্ষ্য অর্জনে সুস্পষ্ট রোডম্যাপ প্রয়োজন বলে তারা মনে করেন।
‎তাদের দাবি, দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে আমদানি নির্ভরতা এখনো বেশি। আন্তর্জাতিক বাজারে তেল, ডিজেল ও কয়লার দাম বৃদ্ধি ও সরবরাহ সংকটে লোডশেডিং বেড়েছে, যার প্রভাব পড়ছে শিল্প, কৃষি ও পরিবহন খাতে।

‎এই প্রেক্ষাপটে বক্তারা নবায়নযোগ্য জ্বালানিকে একমাত্র টেকসই সমাধান হিসেবে তুলে ধরেন। তারা বলেন, সৌর, বায়ু ও বায়োগ্যাসের বিপুল সম্ভাবনা থাকলেও এ খাতে দীর্ঘদিন পর্যাপ্ত বিনিয়োগ হয়নি।

‎তাদের মতে, ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন সম্ভব হলে বছরে প্রায় ১ দশমিক ৫ থেকে ২ বিলিয়ন ডলার জ্বালানি আমদানি সাশ্রয় করা সম্ভব।
‎বক্তারা বলেন আন্তর্জাতিক জলবায়ু প্রতিশ্রুতি বাস্তবায়ন করে উন্নত দেশগুলোকে বাংলাদেশকে অর্থ ও প্রযুক্তিগত সহায়তা দিতে হবে। একই সঙ্গে জলবায়ু পরিবর্তনের ক্ষতিপূরণ হিসেবে ‘জলবায়ু ঋণ’ মওকুফের দাবি জানান তিনি।
‎আরও বলেন  “সরকারের ঘোষিত ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ লক্ষ্যমাত্রা সময়োপযোগী হলেও এর বাস্তবায়নে স্পষ্ট ও অন্তর্ভুক্তিমূলক রোডম্যাপ জরুরি।”
‎তিনি বলেন, আমদানি নির্ভর জ্বালানি ব্যবস্থার কারণে দেশের অর্থনীতি চাপের মুখে পড়ছে এবং নবায়নযোগ্য জ্বালানিতে দ্রুত রূপান্তর ছাড়া দীর্ঘমেয়াদি সমাধান নেই।
‎বক্তারা রুফটপ সোলার সম্প্রসারণ, ব্যাটারি স্টোরেজ, বৈদ্যুতিক যানবাহন, স্মার্ট গ্রিড, সোলার সেচে প্রণোদনা এবং নবায়নযোগ্য প্রকল্পে সরকারি জমি ব্যবহারে পিপিপি মডেল চালুর আহ্বান জানান।

‎এছাড়াও আসন্ন বাজেটে তিস্তা খননকে প্রাধান্য দিয়ে বিশেষ বরাদ্দ দাবি করেন বক্তারা।
‎তরুণরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে।
‎উল্লেখ্য, সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গ ২০১৮ সালে স্কুলের সামনে অবস্থান কর্মসূচির মাধ্যমে ‘ফ্রাইডেস ফর ফিউচার’ আন্দোলনের সূচনা করেন। তার উদ্যোগ বিশ্বজুড়ে তরুণদের নেতৃত্বে জলবায়ু আন্দোলনে রূপ নেয়। সেই আন্দোলনের অংশ হিসেবে বাংলাদেশে ইয়ুথনেট গ্লোবাল ও ফ্রাইডেস ফর ফিউচার বাংলাদেশ এই কর্মসূচির আয়োজন করে। একই দিনে দেশের ৫০টি জেলায় একযোগে এই কর্মসূচি পালিত হয় বলে আয়োজকেরা জানান।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী আজ

জলবায়ু সুবিচারের দাবিতে লালমনিরহাটে তরুণদের জলবায়ু ধর্মঘট ও পদযাত্রা অনুষ্ঠিত

দেশের প্রেক্ষাগৃহেও দেখা যাচ্ছে ‘মর্টাল কম্ব্যাট টু’

বিশ্বে নতুন আতঙ্ক হান্টাভাইরাস যেভাবে ছড়ায় এ প্রাণঘাতী ভাইরাস!

ইউরোপা লিগের ফাইনালে অ্যাস্টন ভিলা-ফ্রাইবুর্গ

কোরবানি ঈদে ২৫ থেকে ৩১ মে ছুটি ঘোষণা

গাইবান্ধায় মাদক কারবারি লালন মিয়া গ্রেপ্তার

দিনাজপুরে ধর্ষণের শিকার ১২ বছরের শিশু, ৬ মাসের অন্তঃসত্ত্বা

আজ ০৮ মে, দিনটি কেমন যাবে আপনার?

১০

নামাজের সময়সূচি – ০৮ মে ২০২৬

১১

ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ সভাপতি হলেন জুলাই যুদ্ধা সজল

১২

বিদ্যুতের মূল্য বৃদ্ধি নিয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি : বিদ্যুৎমন্ত্রী

১৩

বিপিএল ফিক্সিং কাণ্ডে শাস্তি পেলেন ক্রিকেটারসহ ৪ জন

১৪

ভয়াবহ অপুষ্টিতে ভুগছেন গাজার নারী ও শিশুরা

১৫

১২ মে থেকে ঈদ পর্যন্ত দোকানপাট খোলা রাত ১০টা পর্যন্ত

১৬

ইন্দোনেশিয়া থেকে আনা হবে ২ কোটি লিটার সয়াবিন তেল, ব্যয় ২৮২ কোটি টাকা

১৭

লোকসান প্রায় ১৬ কোটি, বুলবুলকে জবাবদিহিতার কথা বললেন তামিম

১৮

১৩২ টাকা বাড়ানোর পর জেট ফুয়েলের দাম কমানোর সিদ্ধান্ত

১৯

ব্যালন ডি’অরের দৌড়ে পরিবর্তন, যারা আছেন সেরা পাঁচে

২০