RCTV Logo আন্তর্জাতিক ডেস্ক
৯ মে ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন

ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল ভারত

ছবিঃ সংগৃহীত

পরমাণু অস্ত্র বহনে সক্ষম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে ভারত। শুক্রবার সন্ধ্যায় ওডিশা উপকূলে দেশটির প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা এবং বিমানবাহিনীর যৌথ তত্ত্বাবধানে এ পরীক্ষা পরিচালিত হয়।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ‘ট্যাকটিক্যাল অ্যাডভান্সড রেঞ্জ অগমেন্টেশন’ নামে পরিচিত এই ব্যবস্থার প্রথম ফ্লাইট ট্রায়াল সফল হয়েছে। এটি ভারতের নিজস্বভাবে তৈরি এমন একটি প্রযুক্তি, যা সাধারণ বোমাকেও অত্যন্ত নির্ভুল লক্ষ্যভেদী অস্ত্রে রূপ দিতে পারে।

প্রতিরক্ষা সূত্রের দাবি, পরীক্ষিত ক্ষেপণাস্ত্রটি আনুষ্ঠানিকভাবে অগ্নি-৬ নামে ঘোষণা না করা হলেও এটি আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র শ্রেণির। এর পাল্লা ১০ হাজার কিলোমিটারের বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বর্তমানে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন ও উত্তর কোরিয়ার কাছেই ১২ হাজার কিলোমিটারের বেশি পাল্লার আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র প্রযুক্তি রয়েছে। ভারত এ সক্ষমতা পুরোপুরি অর্জন করতে পারলে বিশ্বের প্রায় যে কোনো অঞ্চল তাদের ক্ষেপণাস্ত্রের আওতায় চলে আসবে।

সম্প্রতি এক প্রতিরক্ষা সম্মেলনে ভারতের প্রতিরক্ষা গবেষণা সংস্থার চেয়ারম্যান সমীর ভি কামাত বলেন, সরকার অনুমোদন দিলেই অগ্নি-৬ কর্মসূচি এগিয়ে নিতে তারা প্রস্তুত। প্রযুক্তিগত প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে বলেও জানান তিনি।

এরই মধ্যে ক্ষমতাসীন দল বিজেপি সামাজিক যোগাযোগমাধ্যমে অগ্নি-৬ নিয়ে একটি ভিডিও প্রকাশ করে। সেখানে বলা হয়, বহুমুখী ওয়ারহেড বহনে সক্ষম এই ক্ষেপণাস্ত্র ভারতের নিরাপত্তা আরও শক্তিশালী করবে এবং দেশকে বিশ্বের শক্তিধর রাষ্ট্রগুলোর কাতারে নিয়ে যাবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দারুণ ফিফটিতে জন্মদিন রাঙালেন মুশফিক

নতুন সেনাপ্রধান নিয়োগ দিল ভারত

মেসির চোখে বিশ্বকাপ জয়ের দৌড়ে এগিয়ে যারা  

কাপাসিয়ায় একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা

ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল ভারত

দেশে পৌঁছেছে নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ

আজ ০৯ মে, দিনটি কেমন যাবে আপনার?

নামাজের সময়সূচি – ০৯ মে ২০২৬

ইরানের গুপ্তচর সন্দেহে ৩ ইসরায়েলি সেনা গ্রেপ্তার

৬ মিনিটের জন্য অন্ধকারে ঢাকা পড়বে পৃথিবীর একাংশ

১০

ইন্দোনেশিয়ায় ভয়াবহ অগ্ন্যুৎপাত, অনেকে নিখোঁজ

১১

উৎপাদনে ফিরল ইস্টার্ন রিফাইনারি, শনিবার থেকে সরবরাহ শুরু

১২

আধুনিকতার যুগে ফসল রক্ষায় ভরসা কাকতাড়ুয়া

১৩

ফেলিক্সের হ্যাটট্রিক-রোনালদোর সেঞ্চুরি, শিরোপার আরও কাছে আল নাসর

১৪

হরমুজে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলা

১৫

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

১৬

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী আজ

১৭

জলবায়ু সুবিচারের দাবিতে লালমনিরহাটে তরুণদের জলবায়ু ধর্মঘট ও পদযাত্রা অনুষ্ঠিত

১৮

দেশের প্রেক্ষাগৃহেও দেখা যাচ্ছে ‘মর্টাল কম্ব্যাট টু’

১৯

বিশ্বে নতুন আতঙ্ক হান্টাভাইরাস যেভাবে ছড়ায় এ প্রাণঘাতী ভাইরাস!

২০