RCTV Logo বিনোদন ডেস্ক
২৯ মার্চ ২০২৫, ৩:৩৮ অপরাহ্ন

‘সম্পর্ক আইসক্রিমের মতো’, তামান্নার সঙ্গে বিচ্ছেদের পর বিজয়

প্রায় দুই বছরের প্রেমের সম্পর্কের ইতি টেনে সম্প্রতি আলাদা হয়েছেন বলিউড ও দক্ষিণী অভিনেত্রী তামান্না ভাটিয়া এবং অভিনেতা বিজয় ভার্মা। তবে তাদের সম্পর্ক ভাঙলেও, তারা একে অপরের ভালো বন্ধু হয়ে থাকবেন বলে জানিয়েছেন। বিচ্ছেদের পরও তাদের সম্পর্কে চর্চা থেমে থাকেনি। তাদের অনুরাগীদেরও এই খবরটি বেশ হতাশ করেছে, কারণ তারা এই জুটিকে খুবই পছন্দ করতেন।

এ পর্যন্ত তামান্না বা বিজয়-কাউকেই প্রেমের সম্পর্ক ভাঙা নিয়ে অনেক কিছু বলতে দেখা যায়নি। তবে এবার এক সাক্ষাৎকারে বিজয় এ ব্যাপারে মুখ খুলেছেন এবং সম্পর্ক নিয়ে তার মতামত জানিয়েছেন।

বিজয় বলেছেন, “আপনি সম্পর্কের কথা বলছেন, তাই না? আমার মনে হয়, আইসক্রিমের মতো সম্পর্ককে উপভোগ করুন, তাহলে আপনি খুব সুখি থাকবেন। এর অর্থ হল, যে ফ্লেভারই আসুক না কেন, তা গ্রহণ করুন এবং সঙ্গে নিয়ে এগিয়ে যান।”

এছাড়া, চলতি মাসের শুরুতে তামান্না ও বিজয়ের ব্রেকআপের খবর প্রকাশ্যে আসে, তবে তারা কেন আলাদা হলেন তা এখনো স্পষ্ট নয়। সম্প্রতি রবিনা ট্যান্ডনের হোলি পার্টিতে তাদের দেখা গেলেও, তারা আলাদা আলাদা ভাবে সময় কাটিয়েছেন। বর্তমানে তামান্না এবং বিজয় উভয়ই তাদের কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরে সিংড়ায় আড়াই লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংস

কুমিল্লা বিমানবন্দর চালুর দাবি

বগুড়ায় হবে বিমানবন্দর: ৩ হাজার কোটির বিনিয়োগে বদলে যাবে উত্তরের অর্থনীতি

গাইবান্ধায় গরমে স্বস্তি ফিরে আনছে তালের আঁটি

তেঁতুল গাছের মগডালে নারী, এলাকায় চাঞ্চল্য

গোবিন্দগঞ্জে সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে ডাকাতি

পুশইন ঠেকাতে ভারতকে ১২-১৩টি চিঠি দিয়েছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রংপুরে বিষাক্ত মদ পান করিয়ে হত্যা মামলার দুইজন আসামি গ্রেফতার

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল ঘোষণা আগামী ২০ জুলাই: শিক্ষামন্ত্রী

এক দিনে হাম ও উপসর্গে ৮ মৃত্যু

১০

সৈয়দপুরে রেলওয়ের জায়গায় অবৈধ স্থাপন উচ্ছেদ 

১১

পেট্রোল দিয়ে আগুনের ঘটনায় বৃদ্ধের মৃত্যু: মামলা না নেওয়ার অভিযোগে লাশ নিয়ে থানা ঘেরাও, সড়ক অবরোধ

১২

গাইবান্ধায় কর্মস্থলে ফিরতে হামলার শিকার দুই সরকারি কর্মকর্তা, থানায় অভিযোগ

১৩

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

১৪

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

১৫

৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

১৬

রংপুর কমিউনিটি ডেন্টাল কলেজের বিডিএস ২৬ তম ব্যাচের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

১৭

ডিফেন্ডারের জায়গায় মিডফিল্ডার নিয়ে বড় চমক আনচেলত্তির

১৮

‎লালমনিরহাটে ২৪ ঘণ্টা পেরিয়েও সন্ধান মেলেনি ধরলায় নিখোঁজ দুই ভাইয়ের; চলছে উদ্ধার অভিযান

১৯

ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, নিহত ৪

২০