RCTV Logo বিনোদন ডেস্ক
২ জুন ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন

নরসিংদীর ইতিহাস, ঐতিহ্য নিয়ে এবারের ‘ইত্যাদি’

ছবিঃ সংগৃহীত

স্টুডিওর চারদেয়াল থেকে বেরিয়ে ইতিহাস, ঐতিহ্য ও শেকড়ের সন্ধানে দেশের নানা প্রান্তে শুটিংয়ের ধারাবাহিকতায় জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র এবারের গন্তব্য প্রাচীন জনপদ নরসিংদী জেলা। নরসিংদীর রায়পুরা উপজেলার রামনগরে অবস্থিত বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘরের সামনে এক দৃষ্টিনন্দন ও জমকালো মঞ্চে ধারণ করা হয়েছে ইত্যাদির এবারের পর্ব।

বরাবরের মতো এবারের পর্বেও রয়েছে বেশ কিছু বিশেষ আকর্ষণ, যার মধ্যে দুটি গান অন্যতম। এর একটি গেয়েছেন নরসিংদীরই সন্তান ও জনপ্রিয় সুরকার-শিল্পী ইমন চৌধুরী এবং তার দল বেঙ্গল সিম্ফনি। জুয়েল আহমেদ ও কবির বকুলের যৌথ লেখায় এই ফোক-ফিউশনধর্মী গানটির সুর ও সংগীতায়োজন করেছেন ইমন চৌধুরী নিজেই।

এছাড়া অনুষ্ঠানের শুরুতে নরসিংদীর ইতিহাস, ঐতিহ্য ও কৃষ্টি নিয়ে থাকছে একটি জমকালো নৃত্যগীত। মনিরুজ্জামান পলাশের কথায় গানটির সুর করেছেন হানিফ সংকেত এবং সংগীতায়োজন করেছেন মেহেদী। তানজিনা রুমা ও রাজিবের কণ্ঠে এই গানের সাথে স্থানীয় নৃত্যশিল্পীদের পরিবেশনাটির কোরিওগ্রাফি করেছেন এস কে জাহিদ।

এবারের দর্শকপর্বে নরসিংদী জেলাকে ঘিরে করা প্রশ্নোত্তরের মাধ্যমে দর্শকদের মধ্য থেকে চারজনকে নির্বাচন করা হয়। পরে নির্বাচিত দর্শকেরা নরসিংদীর ঐতিহ্যবাহী নানা পণ্য নিয়ে তৈরি একটি চমৎকার নাট্যাংশে অংশ নেন। পাশাপাশি তথ্যভিত্তিক প্রতিবেদনে থাকছে গুরুত্বপূর্ণ প্রত্নস্থল উয়ারী-বটেশ্বর, নরসিংদী জেলার ইতিহাস, ঐতিহ্য ও গুরুত্বপূর্ণ স্থান-স্থাপনার আদ্যোপান্ত। এছাড়া এই জেলার কীর্তিমান ও স্মরণীয় ব্যক্তিদের পাশাপাশি স্থানীয় ঐতিহ্যবাহী তাঁতশিল্পের ওপর একটি বিশেষ তথ্যবহুল প্রতিবেদন থাকছে এবারের পর্বে।

ইত্যাদির নিয়মিত আয়োজনে এবারও থাকছে কাশেম টিভির সাংবাদিকের সঙ্গে নাতির জমজমাট আড্ডা। সেই সঙ্গে সামাজিক অসংগতি ও সমসাময়িক প্রসঙ্গনির্ভর তীক্ষ্ণ ও তির্যক নাট্যাংশ তো থাকছেই। এসব নাট্যাংশে অভিনয় করেছেন মাহমুদুল ইসলাম মিঠু, সুমন পাটোয়ারী, আমিন আজাদ, শাহেদ আলী, আনন্দ খালেদ, সাজ্জাদ সাজু, সাদিয়া তানজিন, সূচনা শিকদার, মুকুল সিরাজ, কামাল বায়েজিদ, আশরাফুল আলম সোহাগ, সাইদুর রহমান পাভেল, সাবরিনা নিসা, সুজাত শিমুলসহ আরও অনেকে।

ফাগুন অডিও ভিশনের নির্মাণে ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। বহুল প্রতীক্ষিত ইত্যাদির এই নরসিংদী পর্বটি আগামী ৫ জুন, শুক্রবার বিটিভিতে রাত ৮টার বাংলা সংবাদের পর একযোগে প্রচারিত হবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিন বছরের শিশুকে নিপীড়নের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

ইমামদের আর্থিক ও সামাজিক অবস্থান সুসংহত করতে কাজ করছে সরকার : হুইপ দুলু

চিকিৎসাধীন দিনাজপুর-২ এর সংসদ প্রার্থী ও প্রবীণ শিক্ষকের খোঁজ নিলেন জেলা জামায়াতের আমির

বাবা-মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ

সিআইডির প্রধান হলেন ডিআইজি আলি আকবর

৪০০ বছরের ‘জিনের বাদশা’ সেজে ২১ লাখ টাকা আত্মসাৎ: নেপথ্যের সেই মহাপ্রতারক গ্রেপ্তার

খেলাপি ঋণ তিন মাসে বেড়েছে ৩১,৪৮৭ কোটি টাকা

বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা বুধবার

বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের স্মৃতি ম্যুরাল ‘বাংলার ঈগল’ উদ্বোধন

নাগেশ্বরীতে বাঁশের সাঁকো ভেঙে ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন

১০

এলপি গ্যাসের দাম কমল, সন্ধ্যা থেকে কার্যকর

১১

হাম ও উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

১২

রুলি নাকি মুসো, আর্জেন্টিনার গোলপোস্টে মার্টিনেজের বিকল্প কে?

১৩

নীলফামারীতে গরমে হাসাপাতালে বাড়ছে রোগী, চাহিদমত মিলছে না ঔষধ 

১৪

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের সার্বিক সেবার মানোন্নয়নের লক্ষ্যে সভা অনুষ্ঠিত

১৫

রোহিঙ্গা জনগোষ্ঠীর দীর্ঘমেয়াদি উপস্থিতি বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ

১৬

ইসলামী ব্যাংকিং ব্যবস্থা ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে মানবন্ধন কর্মসূচি পালন করেছে ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম

১৭

আজই শেষ হতে পারে ১৮ সাক্ষীর সাক্ষ্য

১৮

গাইবান্ধায় গাছে ঝুলন্ত অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

১৯

২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচি আবারও পরিবর্তন হতে পারে: শিক্ষামন্ত্রী

২০