RCTV Logo লালমনিরহাট প্রতিনিধি
১৩ অগাস্ট ২০২৬, ৬:৩০ অপরাহ্ন

লালমনিরহাটে স্কুলের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করলেন পুলিশ

ছবিঃ আরসিটিভি

বিশুদ্ধ পরিবেশ গড়ব, পৃথিবী সবুজে সাজাব’—এই স্লোগানকে সামনে রেখে লালমনিরহাট পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের মাঝে প্রায় ২৫০টি গাছের চারা বিতরণ করা হয়েছে।

‎বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে পুলিশ লাইন্স স্কুল প্রাঙ্গণে সবুজ সেবা যুব বিজ্ঞান সংঘের আয়োজনে এবং অদম্য যুব সংগঠনের সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। চারা বিতরণের আগে শিক্ষার্থীদের নিয়ে পরিবেশ সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

‎আলোচনা সভায় আয়োজক ও অতিথিরা পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং শিক্ষার্থীদের পরিবেশবান্ধব কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার বিষয়ে বক্তব্য দেন।

‎অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার শাহাদাত হোসেন সুমা, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ রওশন কবির, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক বিজন কুমার রায়, অদম্য যুব সংগঠনের সভাপতি শহিদ ইসলাম সুজন, সবুজ সেবা যুব বিজ্ঞান সংঘের প্রতিষ্ঠাতা খাইরুল ইসলাম, পুলিশ লাইন্স স্কুলের শিক্ষক ও সবুজ সেবার সহ-সভাপতি পরিমল বর্মন, ইউসুফ আহমেদ রোকন, আজহারুল ইসলামসহ অন্যরা।

‎পরে পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির প্রায় ২৫০টি গাছের চারা তুলে দেওয়া হয়। আয়োজকরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা ও শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণ এবং পরিবেশ সংরক্ষণে সচেতনতা বাড়াতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোবিন্দগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালত: ৬ দোকানিকে ২১ হাজার টাকা জরিমানা

ইন্দোনেশিয়ায় অবৈধ স্বর্ণের খনিতে ভূমিধস, নিহত ৫

চোরাই দুই মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ২

ফুলছড়িতে ব্রহ্মপুত্র নদে নৌকাডুবি, তারা মিয়া নামের একজন নিহত

লোডশেডিং ব্যবস্থাপনা এবং দিন গোনা ছাড়া আর কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী

‎হাতীবান্ধায় আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেপ্তার, কারসহ বিপুল সরঞ্জাম উদ্ধার

লালমনিরহাটে স্কুলের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করলেন পুলিশ

ছাত্রদলের বিক্ষোভ-ভাঙচুরের পর নাটোরে ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগ ফল স্থগিত

বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সভাপতির সাথে ঠাকুরগাঁওয়ে মতবিনিময় সভা

ঠাকুরগাঁওয়ের নাট্যমঞ্চ থেকে রাজনীতির মহামঞ্চ, বঙ্গভবনের পথে মির্জা ফখরুল

১০

নাটোরে সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

১১

এনজো ফার্নান্দেজকে নিয়ে চেলসির চূড়ান্ত সিদ্ধান্ত

১২

সিংড়ায় মাদক সেবনের অপরাধে ৩ জনকে বিভিন্ন মেয়াদে সাজা

১৩

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন, ঠাকুরগাঁওয়ে আনন্দ

১৪

গাইবান্ধায় মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধ বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

১৫

এ্যানি স্বরাষ্ট্রমন্ত্রী, সালাহউদ্দিন এলজিআরডি মন্ত্রী

১৬

মেঘনা নদীতে ডুবে গেল ট্রলার, ৬ জেলে উদ্ধার

১৭

সীমান্ত সুরক্ষায় বিজিবির সক্ষমতা বাড়াতে পঞ্চগড়ে নতুন বিওপি স্থাপন

১৮

যুক্তরাষ্ট্রে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

১৯

সরকার থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল

২০