RCTV Logo ঠাকুরগাঁও প্রতিনিধি
১৩ অগাস্ট ২০২৬, ৫:৪৯ অপরাহ্ন

বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সভাপতির সাথে ঠাকুরগাঁওয়ে মতবিনিময় সভা

ছবিঃ আরসিটিভি

বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সভাপতি ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লার সাথে ঠাকুরগাঁও জেলার ক্রীড়া ব্যক্তিত্ব, সংগঠক, ক্রীড়া সংবাদিক ও অংশীজনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভাটির আয়োজন করা হয়।

জেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভায় জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হকের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সভাপতি ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো: নাজমুল হক সুমন, জেলা ক্রীড়া অফিসার মো: ইয়ামিন হোসেন, ঠাকুরগাঁও টাউন ক্লাবের সাধারণ সম্পাদক ও সাবেক কৃতী ফুটবলার ফারুক হোসেন জুলু, বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের এডহক কমিটির সদস্য ও ক্রীড়া ব্যক্তিত্ব চৌধুরী মাহেবুল্লাহ আবু নুর, যুব প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কো অর্ডিনেটর মোছা: শাহিন আরা সুলতান গণী, ক্রীড়া ব্যক্তিত্ব এ্যাড. আশিকুর রহমান রিজভী, সালন্দর উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মো: মাসুদ রানা, মা ও শিশু কল্যাণ কেন্দ্রের কর্মকর্তা মেহেবুবা শিরিন, জাতীয় দলের খেলোয়াড় রিমা আক্তার প্রমুখ।

মতবিনিময় সভায় জেলা শিক্ষা অফিসার, প্রাথমিক শিক্ষা অফিসার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, ক্রীড়া সংগঠনের সদস্য, ক্রীড়া সংবাদিক, মহিলা ক্রীড়া সংস্থার সাথে সংশ্লিষ্ট সদস্য, বিভিন্ন ক্রীড়া সংগঠকসহ বিভিন্ন অংশীজনের সদস্যগণ অংশ নেন। এ সময় মহিলা ক্রীড়া সংস্থার আওতায় ঠাকুরগাঁওয়ের ক্রীড়াঙ্গনের বিভিন্ন বিষয়ে নিয়ে আলোচনা করা হয় এবং বিভিন্ন সুপারিশ তুলে ধরা হয়। পরবর্তিতে উল্লেখিত সুপারিশসমূহ নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনে কাজ করা হবে বলে জানান প্রধান অতিথি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোবিন্দগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালত: ৬ দোকানিকে ২১ হাজার টাকা জরিমানা

ইন্দোনেশিয়ায় অবৈধ স্বর্ণের খনিতে ভূমিধস, নিহত ৫

চোরাই দুই মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ২

ফুলছড়িতে ব্রহ্মপুত্র নদে নৌকাডুবি, তারা মিয়া নামের একজন নিহত

লোডশেডিং ব্যবস্থাপনা এবং দিন গোনা ছাড়া আর কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী

‎হাতীবান্ধায় আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেপ্তার, কারসহ বিপুল সরঞ্জাম উদ্ধার

লালমনিরহাটে স্কুলের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করলেন পুলিশ

ছাত্রদলের বিক্ষোভ-ভাঙচুরের পর নাটোরে ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগ ফল স্থগিত

বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সভাপতির সাথে ঠাকুরগাঁওয়ে মতবিনিময় সভা

ঠাকুরগাঁওয়ের নাট্যমঞ্চ থেকে রাজনীতির মহামঞ্চ, বঙ্গভবনের পথে মির্জা ফখরুল

১০

নাটোরে সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

১১

এনজো ফার্নান্দেজকে নিয়ে চেলসির চূড়ান্ত সিদ্ধান্ত

১২

সিংড়ায় মাদক সেবনের অপরাধে ৩ জনকে বিভিন্ন মেয়াদে সাজা

১৩

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন, ঠাকুরগাঁওয়ে আনন্দ

১৪

গাইবান্ধায় মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধ বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

১৫

এ্যানি স্বরাষ্ট্রমন্ত্রী, সালাহউদ্দিন এলজিআরডি মন্ত্রী

১৬

মেঘনা নদীতে ডুবে গেল ট্রলার, ৬ জেলে উদ্ধার

১৭

সীমান্ত সুরক্ষায় বিজিবির সক্ষমতা বাড়াতে পঞ্চগড়ে নতুন বিওপি স্থাপন

১৮

যুক্তরাষ্ট্রে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

১৯

সরকার থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল

২০