RCTV Logo আরসিটিভি ডেস্ক
১৩ অগাস্ট ২০২৬, ৩:২৩ অপরাহ্ন

মেঘনা নদীতে ডুবে গেল ট্রলার, ৬ জেলে উদ্ধার

ছবিঃ সংগৃহীত

ভোলার মেঘনা নদীতে তীব্র স্রোতের কবলে পড়ে ৬ জেলেসহ একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় নদীতে থাকা অন্য জেলেরা ডুবে যাওয়া ট্রলারের জেলেদের উদ্ধার করেছেন।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) ভোরে চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানাধীন বিচ্ছিন্ন ঢালচর ইউনিয়নের পূর্বঢালচরের রাস্তার চর নামক এলাকা সংলগ্ন মেঘনা নদীতে দুর্ঘটনার কবলে পড়ে ট্রলারটি। ট্রলারটি পটুয়াখালীর এবং উদ্ধার হওয়া জেলেদের বাড়ি দশমিনা উপজেলায় বলে জানা গেছে।

স্থানীয়রা জানান,বৃহস্পতিবার ভোরে স্থানীয় মো. হাসান মাঝির নেতৃত্বে ঢালচরের রাস্তার চর নামক এলাকায় মাছ ধরতে যান তারা। এর কিছুক্ষণ পর তীব্র স্রোতের কবলে পড়ে অপর একটি ট্রলারডুবির ঘটনা ঘটে এবং দুর্ঘটনার কবলে পড়া ট্রলারের জেলেরা নদীতে ভাসমান অবস্থায় চিৎকার দিলে হাসান মাঝিসহ নদীতে মাছ ধর‍তে থাকা অন্য জেলেরা এগিয়ে গিয়ে ওই ট্রলারের ৬ জন জেলেকে জীবিত উদ্ধার করেন। তবে হদিস মেলেনি ট্রলার ও জালের।

দুপুরে বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ আইচা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আহসান কবির বলেন, মেঘনায় দুর্ঘটনার কবলে পড়া ট্রলারের জেলেদের জীবিত উদ্ধার করেছেন নদীতে মাছ ধরতে থাকা অন্য জেলেরা। পরে তাদেরকে নিরাপদ স্থানে আনা হলে তারা চলে গেছেন,ফলে উদ্ধার হওয়া জেলেদের নাম জানা যায়নি।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোবিন্দগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালত: ৬ দোকানিকে ২১ হাজার টাকা জরিমানা

ইন্দোনেশিয়ায় অবৈধ স্বর্ণের খনিতে ভূমিধস, নিহত ৫

চোরাই দুই মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ২

ফুলছড়িতে ব্রহ্মপুত্র নদে নৌকাডুবি, তারা মিয়া নামের একজন নিহত

লোডশেডিং ব্যবস্থাপনা এবং দিন গোনা ছাড়া আর কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী

‎হাতীবান্ধায় আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেপ্তার, কারসহ বিপুল সরঞ্জাম উদ্ধার

লালমনিরহাটে স্কুলের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করলেন পুলিশ

ছাত্রদলের বিক্ষোভ-ভাঙচুরের পর নাটোরে ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগ ফল স্থগিত

বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সভাপতির সাথে ঠাকুরগাঁওয়ে মতবিনিময় সভা

ঠাকুরগাঁওয়ের নাট্যমঞ্চ থেকে রাজনীতির মহামঞ্চ, বঙ্গভবনের পথে মির্জা ফখরুল

১০

নাটোরে সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

১১

এনজো ফার্নান্দেজকে নিয়ে চেলসির চূড়ান্ত সিদ্ধান্ত

১২

সিংড়ায় মাদক সেবনের অপরাধে ৩ জনকে বিভিন্ন মেয়াদে সাজা

১৩

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন, ঠাকুরগাঁওয়ে আনন্দ

১৪

গাইবান্ধায় মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধ বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

১৫

এ্যানি স্বরাষ্ট্রমন্ত্রী, সালাহউদ্দিন এলজিআরডি মন্ত্রী

১৬

মেঘনা নদীতে ডুবে গেল ট্রলার, ৬ জেলে উদ্ধার

১৭

সীমান্ত সুরক্ষায় বিজিবির সক্ষমতা বাড়াতে পঞ্চগড়ে নতুন বিওপি স্থাপন

১৮

যুক্তরাষ্ট্রে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

১৯

সরকার থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল

২০