RCTV Logo ঠাকুরগাঁও প্রতিনিধি
১৩ অগাস্ট ২০২৬, ৪:৩১ অপরাহ্ন

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন, ঠাকুরগাঁওয়ে আনন্দ

ছবিঃ সংগৃহীত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দল থেকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়ার খবরে আনন্দে ভাসছে তার নিজ জেলা ঠাকুরগাঁও। বৃহস্পতিবার ঠাকুরগাঁও শহরের বিভিন্ন এলাকায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আনন্দ প্রকাশ করেন। এ সময় তারা মিষ্টি বিতরণ করেন এবং একে অপরকে শুভেচ্ছা জানান।
স্থানীয়দের ভাষ্য, মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুধু একজন দলীয় নেতা নন—তিনি একজন আপাদমস্তক রাজনীতিবিদ এবং দীর্ঘ রাজনৈতিক জীবনে ত্যাগ-তিতিক্ষার মধ্য দিয়ে উঠে আসা একজন বর্ষীয়ান নেতা। তার মতো অভিজ্ঞ ও ত্যাগী রাজনীতিবিদকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়ায় বিএনপির প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ঠাকুরগাঁওয়ের মানুষ।

নিজেদের অনুভূতি প্রকাশ জানতে চাইলে একমত হয়ে জেলার মানুষ বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমাদের গর্ব। তিনি দীর্ঘদিন ধরে দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়ায় আমরা আনন্দিত এবং বিএনপিকে ধন্যবাদ জানাই।” রাজনীতির দীর্ঘ পথ পাড়ি দিয়ে জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেছেন ঠাকুরগাঁওয়ের সন্তান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার রাষ্ট্রপতি পদে মনোনয়নের খবরে তাই স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত নিজ জেলার মানুষ।

স্থানীয়রা আরও বলছেন, রাজনৈতিক প্রতিকূলতার মধ্যেও দীর্ঘদিন রাজনীতিতে সক্রিয় থাকা, দলের জন্য ত্যাগ স্বীকার এবং জাতীয় রাজনীতিতে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতার কারণেই রাষ্ট্রপতি হিসেবে তার মনোনয়নকে তারা ইতিবাচকভাবে দেখছেন।

মিষ্টি বিতরণ আর আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে ঠাকুরগাঁওবাসীর প্রত্যাশা মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করলে তিনি তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও প্রজ্ঞা দিয়ে দেশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোবিন্দগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালত: ৬ দোকানিকে ২১ হাজার টাকা জরিমানা

ইন্দোনেশিয়ায় অবৈধ স্বর্ণের খনিতে ভূমিধস, নিহত ৫

চোরাই দুই মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ২

ফুলছড়িতে ব্রহ্মপুত্র নদে নৌকাডুবি, তারা মিয়া নামের একজন নিহত

লোডশেডিং ব্যবস্থাপনা এবং দিন গোনা ছাড়া আর কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী

‎হাতীবান্ধায় আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেপ্তার, কারসহ বিপুল সরঞ্জাম উদ্ধার

লালমনিরহাটে স্কুলের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করলেন পুলিশ

ছাত্রদলের বিক্ষোভ-ভাঙচুরের পর নাটোরে ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগ ফল স্থগিত

বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সভাপতির সাথে ঠাকুরগাঁওয়ে মতবিনিময় সভা

ঠাকুরগাঁওয়ের নাট্যমঞ্চ থেকে রাজনীতির মহামঞ্চ, বঙ্গভবনের পথে মির্জা ফখরুল

১০

নাটোরে সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

১১

এনজো ফার্নান্দেজকে নিয়ে চেলসির চূড়ান্ত সিদ্ধান্ত

১২

সিংড়ায় মাদক সেবনের অপরাধে ৩ জনকে বিভিন্ন মেয়াদে সাজা

১৩

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন, ঠাকুরগাঁওয়ে আনন্দ

১৪

গাইবান্ধায় মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধ বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

১৫

এ্যানি স্বরাষ্ট্রমন্ত্রী, সালাহউদ্দিন এলজিআরডি মন্ত্রী

১৬

মেঘনা নদীতে ডুবে গেল ট্রলার, ৬ জেলে উদ্ধার

১৭

সীমান্ত সুরক্ষায় বিজিবির সক্ষমতা বাড়াতে পঞ্চগড়ে নতুন বিওপি স্থাপন

১৮

যুক্তরাষ্ট্রে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

১৯

সরকার থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল

২০