RCTV Logo গাইবান্ধা প্রতিনিধি
১৩ অগাস্ট ২০২৬, ৭:১৯ অপরাহ্ন

চোরাই দুই মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ২

ছবিঃ আরসিটিভি

গাইবান্ধার সুন্দরগঞ্জে দুটি চোরাই মোটরসাইকেলসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে হোন্ডা হর্নেট ১৬০আর ও টিভিএস অ্যাপাচি আরটিআর ১৫০ মডেলের দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে সুন্দরগঞ্জ থানা অফিসার ইনচার্জ শাহিন মোহাম্মদ আমানুল্লাহ্ বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হলেন গাইবান্ধার ফুলছড়ি উপজেলার জিয়াডাঙ্গা গ্রামের মো. খবির উদ্দিনের ছেলে মো. শাকিল মিয়া (২৫) এবং একই উপজেলার কুঠিপাড়া গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে মো. সোহেল রানা (৩৫)।

পুলিশ জানায়, বুধবার (১২ আগস্ট) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কঞ্চিবাড়ী ইউনিয়নের দুলাল (তৈলীপাড়া) গ্রামের কুদ্দুস মিয়ার বাড়ির পাশে চারজনকে দুটি মোটরসাইকেলসহ সন্দেহজনক অবস্থায় দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুইজনকে আটক অবস্থায় পায়। এ সময় অপর দু’জন পালিয়ে যান।

আটক শাকিল মিয়া ও সোহেল রানাকে জিজ্ঞাসাবাদে মোটরসাইকেল দু’টি চুরি করে আনার কথা স্বীকার করেন। পরে তাদের দেওয়া তথ্য ও প্রাথমিক তদন্তে আরও দুইজনের সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়। তারা হলেন গাইবান্ধা সদর উপজেলার লেংগা বাজার (দুলার ভিটা) গ্রামের মৃত দুলা মিয়ার ছেলে মো. কালাম মিয়া (৪৮) ও সুন্দরগঞ্জ উপজেলার শান্তিরাম ইউনিয়নের পাঁচগাছি শান্তিরাম মজুমদার হাট এলাকার মো. রুহুল আমিনের ছেলে মো. রুবেল মিয়া (৩৫)।

পুলিশ আরও জানান, গ্রেফতারকৃতদের কাছে কোনো বৈধ কাগজপত্র না থাকায় স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে মোটরসাইকেল দুটি জব্দ করা হয়। উদ্ধার হওয়া হোন্ডা হর্নেট ১৬০আর-এর আনুমানিক মূল্য ১ লাখ ৮০ হাজার টাকা এবং টিভিএস অ্যাপাচি আরটিআর ১৫০-এর মূল্য ১ লাখ ৩০ হাজার টাকা।

সুন্দরগঞ্জ থানা অফিসার ইনচার্জ শাহিন মোহাম্মদ আমানুল্লাহ্ বলেন, ‘এ ঘটনায় পলাতক দুজনসহ চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেফতার দুইজনকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়। অপর দুই আসামিকে গ্রেফতারে অভিযান চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোবিন্দগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালত: ৬ দোকানিকে ২১ হাজার টাকা জরিমানা

ইন্দোনেশিয়ায় অবৈধ স্বর্ণের খনিতে ভূমিধস, নিহত ৫

চোরাই দুই মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ২

ফুলছড়িতে ব্রহ্মপুত্র নদে নৌকাডুবি, তারা মিয়া নামের একজন নিহত

লোডশেডিং ব্যবস্থাপনা এবং দিন গোনা ছাড়া আর কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী

‎হাতীবান্ধায় আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেপ্তার, কারসহ বিপুল সরঞ্জাম উদ্ধার

লালমনিরহাটে স্কুলের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করলেন পুলিশ

ছাত্রদলের বিক্ষোভ-ভাঙচুরের পর নাটোরে ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগ ফল স্থগিত

বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সভাপতির সাথে ঠাকুরগাঁওয়ে মতবিনিময় সভা

ঠাকুরগাঁওয়ের নাট্যমঞ্চ থেকে রাজনীতির মহামঞ্চ, বঙ্গভবনের পথে মির্জা ফখরুল

১০

নাটোরে সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

১১

এনজো ফার্নান্দেজকে নিয়ে চেলসির চূড়ান্ত সিদ্ধান্ত

১২

সিংড়ায় মাদক সেবনের অপরাধে ৩ জনকে বিভিন্ন মেয়াদে সাজা

১৩

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন, ঠাকুরগাঁওয়ে আনন্দ

১৪

গাইবান্ধায় মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধ বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

১৫

এ্যানি স্বরাষ্ট্রমন্ত্রী, সালাহউদ্দিন এলজিআরডি মন্ত্রী

১৬

মেঘনা নদীতে ডুবে গেল ট্রলার, ৬ জেলে উদ্ধার

১৭

সীমান্ত সুরক্ষায় বিজিবির সক্ষমতা বাড়াতে পঞ্চগড়ে নতুন বিওপি স্থাপন

১৮

যুক্তরাষ্ট্রে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

১৯

সরকার থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল

২০