RCTV Logo ধর্ম ডেস্ক
১১ অগাস্ট ২০২৬, ৬:১০ অপরাহ্ন

বুধবার আখেরি চাহার সোম্বা: যে কারণে দিনটি গুরুত্বপূর্ণ

ছবিঃ সংগৃহীত

আখেরি চাহার সোম্বা কী?

‘আখেরি চাহার সোম্বা’ মানে শেষ বুধবার। কথাটি এসেছে ফারসি ভাষা থেকে। ইসলামের ইতিহাসে সফর মাসের শেষ বুধবার ‘আখেরি চাহার সোম্বা’ নামে পরিচিত। প্রচলিত মতে, দিনটি সফর মাসের ২৬ তারিখ ছিল।

মুসলিম সমাজে দিনটি দীর্ঘদিন ধরে গুরুত্বের সঙ্গে পালিত হয়ে আসছে। এ উপলক্ষ্যে দেশের বিভিন্ন স্থানে দোয়া, মিলাদ মাহফিল, ওয়াজ-নসিহত ও মোনাজাতের আয়োজন করা হয়।

বর্ণিত আছে, হযরত মুহাম্মদ (সা.) ইন্তেকালের আগে সফর মাসের শেষ সপ্তাহে গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন। পরে ওই মাসের শেষ বুধবার তিনি কিছুটা সুস্থ বোধ করেন। সেদিন গোসল করে কিছু পানাহার শেষে মসজিদে নববিতে গিয়ে নামাজের ইমামতি করেন। এতে উপস্থিত সাহাবিরা অত্যন্ত আনন্দিত হন।

নবীজি (সা.) এর অসুস্থতা, অসুস্থতাকালীন অবস্থা, কর্ম ইত্যাদি বিশদভাবে বহু হাদিসে বর্ণিত হয়েছে। সেসব বর্ণনায় নির্দিষ্টভাবে দিন, তারিখ বা সময় উল্লেখ নেই। তাই তাঁর অসুস্থতা সম্পর্কে বিভিন্ন মত হয়েছে।

প্রচলিত বর্ণনা অনুযায়ী, রাসুলুল্লাহ (সা.) জীবনে শেষবারের মতো রোগমুক্তি লাভ করেন বলে দিনটিকে মুসলিমরা প্রতি বছর শুকরিয়া দিবস হিসেবে পালন করেন এবং নফল এবাদত-বন্দেগির মাধ্যমে দিনটি কাটান। তাই মুসলিমদের কাছে আখেরি চাহার সোম্বার গুরুত্ব ও মহিমা অপরিসীম।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পঞ্চগড়ে ফের দেখা দিতে শুরু করেছে কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য

দিনাজপুরে ৩২ লাখ টাকার কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার, আটক ১

আখেরি চাহার সোম্বা বুধবার, সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি

বুধবার আখেরি চাহার সোম্বা: যে কারণে দিনটি গুরুত্বপূর্ণ

বার্সা ছেড়ে লোনে লিভারপুলে গেলেন আরাউহো

গাইবান্ধায় কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো ঘুরে দাঁড়াতে শুরু করেছে 

লালমনিরহাটে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন

আগামী ১২ আগস্ট বিরল পূর্ণ সূর্যগ্রহণের সাক্ষী হতে চলেছে বিশ্ব

বার্সেলোনায় যেতে নতুন কৌশল আলভারেজের

১০

বাশার আল-আসাদকে মৃত্যুদণ্ড দিলেন সিরিয়ার আদালত

১১

ইয়েমেনের দুই শহরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা

১২

নাটোরে হালতির বিলে ঝড়ের তাণ্ডব, বাবার চোখের সামনেই ডুবে গেল ছেলে

১৩

প্রান্তিক চরাঞ্চলে সরকারি সেবা নিশ্চিতে ফ্রেন্ডশিপের সেমিনার

১৪

ধাপেরহাটে যুবদল নেতা স্বপনের জানাজায় হাজারো মানুষের ঢল

১৫

‎লালমনিরহাটে ১৫ বিজিবির অভিযানে ইস্কাপ সিরাপ, ইয়াবা ও হেরোইন জব্দ

১৬

আইম্যাক্সে নির্মিত হচ্ছে ‘বারাণসী’, মুক্তিতে বড় সংকট

১৭

‎কুড়িগ্রাম সীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশি যুবক আটক

১৮

নাটোরে মহাসড়কে নাইট্রোজেনবাহী ট্রাকে বিকট শব্দে বিস্ফোরণ

১৯

দেশে স্বর্ণের দাম আবারও বাড়ল

২০