RCTV Logo গাইবান্ধা প্রতিনিধি
৯ অগাস্ট ২০২৬, ১:০৭ অপরাহ্ন

গাইবান্ধায় যুবদল নেতার ছুরিকাঘাতে নিহত, সালাউদ্দিনের দাফন সম্পন্ন, গ্রাম জুড়ে শোকের ছায়া

ছবিঃ আরসিটিভি

গাইবান্ধার সাঘাটা উপজেলায় নৃশংসভাবে খুন হওয়া ইসলামী ছাত্রশিবিরের কর্মী সালাউদ্দিনের জানাজা ও দাফন ঘিরে এলাকায় গভীর শোক নেমে এসেছে।

আজ রোববার (৯ আগষ্ট) ভোর থেকে হাজারো মানুষ ভিড় করেন উপজেলার বোনারপাড়া ইউনিয়নের শিমুল তাইড় গ্রামে। সকাল ৯ টার দিকে বোনারপাড়া সরকারি কাজি আজহার আলী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে সালাউদ্দিনের নামাজে জানাজা সম্পন্ন হয়। এসময় স্বজনরা , স্থানীয়রা বন্ধু, সহকর্মীরা কান্নায় ভেঙে পড়েন।

এর আগে গতকাল শনিবার রাত ২ টার দিকে সালাউদ্দিনের মরদেহ তার গ্রামের বাড়ি বোনারপাড়া শিমুল তাইড়ে পৌছায়। তিনি ওই গ্রামের সামছুল হক দুদুর ছেলে। তিনি স্থানীয় একটি মাদ্রাসা থেকে ফাজিল পাস (ডিগ্রী) পাস করেন।

রোববার সকালে জানাজায় অংশ নিতে গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল ওয়ারেছ, গাইবান্ধা-২ আসনের সংসদ সদস্য মো. আব্দুল করিম,গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক মো. মাজেদুর রহমান, গাইবান্ধা-৩ আসনের সংসদ সদস্য আবুল কাওছার মাওলানা নজরুল ইসলাম
এছাড়া দূরদূরান্ত থেকে হাজারো মুসল্লিরা ছুটে আসেন। জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাঁর মরদেহ দাফন সম্পন্ন করা হয়। মায়ের আহাজারি, স্বজনদের কান্না আর বিহ্বল মানুষের দীর্ঘশ্বাসে ভারী হয়ে ওঠে সালাউদ্দিনের শেষবিদায়ের মুহূর্ত।

পরিবার ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, সালাউদ্দিনের তিন ভাই। বোন নাই। ভাইদের মধ্যে সালাউদ্দিন সবার ছোট। বড় ভাই মোশারফ হোসেন সাব্বির (৪০) ও সাদিকুল ইসলাম (৩৫)। তাঁর বাবা সামছুল হক দুদু।

সালাউদ্দিনের মা বিলকিস বেগম (৬৫) বাড়ির আঙিনায় বিলাপ করছেন আর মূর্ছা যাচ্ছেন। আত্নীয়স্বজনরা তাকে শান্তনা দিচ্ছেন। এসময় তিনি কান্নাকণ্ঠে বলছেন ,আমার সাল্লাউদ্দিন ছোট বেলা থেকেই শান্ত। কারো সাথে কোন রাগ করত না। আমার ছেলে তো কারও ক্ষতি করে নাই। তাহলে কেন তাকে এভাবে হত্যা করল ওরা। আমার ছেলে আমাকে ফিরে দাও । মানুষ হয়ে মানুষকে এভাবে মারে। আমি তাদের ফাঁসি চাই। বিচার চাই।

চলতি বছরের ২১ জুন বিকেলে ৩ টার দিকে উপজেলার বোনারপাড়া চৌরাস্তা মোড়ে যুবদলের ছুরিকাঘাতে বোনারপাড়া ইউনিয়ন ছাত্র শিবিরের সভাপতির সাইফুল ইসলাম বারী ও সালাউদ্দিন গুরুতর আহত হন। ওই ঘটনায় সাইফুল ইসলাম বারী ওইদিন মারা যান এবং সালাউদ্দিনকে প্রথমে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনত হলে ঢাকার ইবনে সিনা হাসপাতালে নেওয়া হয়। প্রায় ৪৮ দিন চিকিসাধীন অবস্থায় গতকাল শনিবার (৮ আগষ্ট) সকাল ৭ টা ৪০ মিনিটে মারা যান।

দুই খুনের সুত্রপাত,
পুলিশ ও স্থানীয়রা জানান, সাঘাটার উপজেলার কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনের বিষয়ে সাঘাটা উপজেলা চত্বরে স্কুলটির প্রধান শিক্ষক হাবিবুল্লার সাথে বোনারপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোকলেছুর রহমান মুকুলের কথার কাটাকাটি হয়। পরে স্থানীয় নেতাদের মাধ্যমে সমঝোতায় বিষয়টি মীমাংসা হয়। এরপর উপজেলা চত্বর থেকে সবাই চলে যায়। এ ঘটনার কয়েক মিনিট পর বোনারপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মুকুল মিয়া ও তার লোকজন কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পথ রোধ করে বোনারপাড়া চৌমাথায় অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে বোনারপাড়া ইউনিয়ন ছাত্র শিবিরের সভাপতি সাইফুল্লাহ ও শিবির কর্মী সালাউদ্দিন ঘটনাস্থলে যান এবং অবরুদ্ধ শিক্ষককে ছাড়ানোর চেষ্টা করেন।
এসময় সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মুকুল মিয়া ও তার ছোট ভাই পলাশ, বোনারপাড়া ওয়ার্ড বিএনপির সদস্য রবিউল ইসলাম, যুবদল নেতা আশরাফ, যুবদল নেতা মোনারুল ও জব্বারসহ ১০/১৩ জন ধারালো অস্ত্র নিয়ে শিবির কর্মী সালাউদ্দিনের ওপর হামলা করে। এসময় হামলাকারিরা সালাউদ্দিনকে ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করে। পরে বোনারপাড়া ইউনিয়ন শিবিরের সভাপতি এগিয়ে আসলে তাকে ধাওয়া করে বোনারপাড়া ইউনিয়ন পরিষদের সামনের রাস্তার উপর ফেলে গলায় আঘাত করে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায় তারা।

ঘটনার পরে স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে তাদের মধ্যে শিবির নেতা সাইফুল্লাহ বারীকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন এবং গুরুতর আহত শিবির কর্মী সালাউদ্দিনকে বগুড়া জিয়াউর রহমান হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকায় ইবনে সিনা হাসপাতালে নেওয়া হয়। সেখানে দীর্ঘ ৪৮ দিন চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে মারা যান।

এদিকে, হত্যাকাণ্ডের ঘটনার পরপরই হামলার মূল অভিযুক্ত বোনারপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোখলেছুর রহমান ওরফে মুকুলকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করেছে গাইবান্ধা জেলা যুবদল। জেলা যুবদলের সভাপতি রাগিব হাসান চৌধুরী ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে তাঁর বিরুদ্ধে এই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

হত্যাকাণ্ডের ঘটনায় গত সোমবার (২২ জুন) রাতে নিহত সাইফুল্লাহ বারীর বাবা হাবিবুর রহমান বাদী হয়ে থানায় মামলাটি করেন। মামলায় ৬ জনের নাম উল্লখ ও ১৪/১৫ জনকে অজ্ঞাত আসামি দেখানো হয়। এ মামলায় এ পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এরমধ্যে এজাহার নামনীয় তিনজন ও জড়িত সন্দেহ একজন।

সাঘাটা উপজেলা ছাত্র শিবিরের সভাপতি সাজেদুর রহমান সাদা বলেন শিবিরের দুইজনকে দীন দুপুরে প্রকাশ্যে নৃশংসভাবে খুন করা হয়েছে। সালাউদ্দিনের মৃত্যুর খবরে পরিবারের আহাজারি, স্বজনদের কান্নায় এলাকায় গভীর শোক নেমে এসেছে। সালাউদ্দিন অত্যন্ত নম্র ও ভদ্র মানুষ ছিলেন । সালাহউদ্দিন ভাইয়ের প্রথম জানাজার নামাজ রাজধানীর কল্যাণপুরে ইবনে সিনা হাসপাতালে অনুষ্ঠিত হয়েছে। এরপর মরদেহ গ্রামের বাড়ীতে আনা হয়। ইতিমধ্যে জেলা জামায়াতের পক্ষ থেকে এই হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়েছে।

সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান বলেন আজ সকালে সালাউদ্দিনের লাশ তাঁর নিজ গ্রামে দাফন সম্পন্ন হয়েছে। এ ঘটনায় দায়ের করা মামলায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগামীকাল গাইবান্ধায় আসছেন জামায়াতের আমীর ডা.শফিকুর রহমান

আড়াই মাসে ভোটার বাড়ল তিন লাখ ৯ হাজার

কানাডায় ভয়াবহ দাবানল, ২০ হাজারের মানুষকে সরানোর নির্দেশ

ভারতের বাংলাদেশ সফর অনিশ্চিত, দুশ্চিন্তায় বিসিবি

হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন মিঠুন

রাষ্ট্রপতি নির্বাচনে দুটি মনোনয়পত্র সংগ্রহ করলো বিএনপি

‎দিনাজপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন

৪০ ঘণ্টা পর ঢাকায় ফিরল রোমে আটকে পড়া বিমানের ফ্লাইট

কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের

গাইবান্ধায় যুবদল নেতার ছুরিকাঘাতে নিহত, সালাউদ্দিনের দাফন সম্পন্ন, গ্রাম জুড়ে শোকের ছায়া

১০

নীলফামারীতে বৃষ্টির পানিতে ফসলি জমি, আমন চারা রোপণে ব্যস্ত কৃষক

১১

‎দিনাজপুর ও ঠাকুরগাঁও সীমান্তে বিজিবির অভিযানে ২৮৮ বোতল মদ উদ্ধার

১২

গাইবান্ধা-বালাসী সড়কে রিকশা আরোহীকে বেঁধে টাকা ছিনতাই

১৩

এমপির ডিও লেটারে গোবিন্দগঞ্জে ৯০ লক্ষ টাকা বরাদ্দ পেল ৬টি শিক্ষা প্রতিষ্ঠান

১৪

সৈয়দপুরে বউভাতের খাবার খেয়ে অসুস্থ ৭, হাসপাতালে ভর্তি

১৫

নামাজের সময়সূচি – ০৯ আগস্ট ২০২৬

১৬

আজ ০৯ আগস্ট, দিনটি কেমন যাবে আপনার?

১৭

ঠাকুরগাঁওয়ে সড়ক দূর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধ ও কিশোরের

১৮

না ফেরার দেশে মেসির বাবা হোর্হে মেসি

১৯

গণঅভ্যুত্থান নিউটনের আপেল নয়, ১৭ বছরের আন্দোলনের ফসল: স্বরাষ্ট্রমন্ত্রী

২০