RCTV Logo স্পোর্টস ডেস্ক
১৯ জুলাই ২০২৬, ২:০৬ অপরাহ্ন

বিশ্বকাপে রেকর্ড ৭টি অ্যাসিস্ট করেও গোলবঞ্চিত মাইকেল ওলিসে

ছবিঃ সংগৃহীত

বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ফুটবল ইতিহাসের এক নতুন অধ্যায় রচনা করলেন ফ্রান্সের অ্যাটাকিং মিডফিল্ডার মাইকেল ওলিসে। নিজেদের শেষ ম্যাচে একটি গোলে সহায়তায় মাধ্যমে চলতি বিশ্বকাপে এককভাবে সর্বোচ্চ ৭টি অ্যাসিস্টের রেকর্ড গড়েছেন তিনি।

ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের ৬৭তম মিনিটে কিলিয়ান এমবাপ্পের সঙ্গে একটি চমৎকার ‘ওয়ান-টু’ কম্বিনেশনের মাধ্যমে তিনি এই কীর্তি গড়েন।

এটি ছিল চলতি বিশ্বকাপে ওলিসের সপ্তম অ্যাসিস্ট, যার মাধ্যমে তিনি ১৯৭০ বিশ্বকাপে গড়া ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের (৬টি অ্যাসিস্ট) ঐতিহাসিক রেকর্ড ভেঙে দিলেন।

চলতি বিশ্বকাপে ওলিসের এমন অতিমানবীয় পারফরম্যান্স তাকে গোল্ডেন বলের অন্যতম দাবিদার করে তুলেছে। ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পেকে বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার (২২ গোল) চূড়ায় বসাতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন এই ফরাসি মিডফিল্ডার। পুরো টুর্নামেন্ট জুড়েই তার একেকটি নিখুঁত পাস প্রতিপক্ষের রক্ষণভাগকে দুমড়ে-মুচড়ে দিয়েছে।

তবে অ্যাসিস্টের বন্যা বইয়ে দিলেও পুরো টুর্নামেন্টে ওলিসের একমাত্র দুর্বলতা ছিল গোল করার দিক থেকে। বিশ্বকাপের ২৩তম আসরে মোট ২০টি শট নিয়েও একবারও জালের দেখা পাননি তিনি। সেমিফাইনালে স্পেনের কাছে ২-০ ব্যবধানে হেরে বিদায় নেওয়ার ম্যাচে ফ্রান্স ওলিসের এই গোলখরা খুব করেই মিস করেছিল।

এমনকি তৃতীয় স্থান নির্ধারণী এই হাই-স্কোরিং ম্যাচেও ওলিসে তিনটি নিশ্চিত গোলের সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন। ফলে ফ্রান্স ৪ গোল করেও শেষ পর্যন্ত ইংল্যান্ডের কাছে ৬-৪ ব্যবধানে হেরে যায়।

অবশ্য গোল করতে না পারার এই ব্যর্থতা দিয়ে ওলিসকে মনে রাখা হবে না। ২০২৬ বিশ্বকাপে তার পরিচয় হয়ে থাকবে একজন অনন্য রূপকার হিসেবে। টুর্নামেন্ট জুড়ে তার নিখুঁত ও অবিশ্বাস্য সব অ্যাসিস্টের কল্যাণে তিনি এমন একটি রেকর্ড গড়েছেন, যা ফুটবল ইতিহাসে চির অম্লান হয়ে থাকবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুন্দরগঞ্জে ইয়াবাসহ এনসিপি নেতা গ্রেফতার, দল থেকে বহিষ্কার

ডুবে গেছে চরাঞ্চলের কাশবন, গো-খাদ্য নিয়ে বিপাকে চরের মানুষ

দিনাজপুরের পুলহাটে পূবালী ব্যাংক এর ক্যাশলেস ক্যাম্পেইন শুরু

লালমনিরহাটে আবারও তিস্তার পানি বিপদসীমার কাছাকাছি, বন্যার আশঙ্কা

‎দিনাজপুরে ১০ পিস এ্যাম্পল ইনজেকশনসহ নারী গ্রেপ্তার

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৩৭২

‎ লালমনিরহাটে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ

মাঠে জমি চাষ করার সময় মাঠে বজ্রপাতে কৃষক নিহত

নদী পারাপারে হাজারো মানুষের ভোগান্তি, নিজ খরচে ভাসমান সেতু বানালেন বিএনপি নেতা মীর জাহিদ

জাম্বু শসা চাষে তরুণের সাফল্য, আগ্রহ বাড়ছে কৃষকদের

১০

৪৮ ঘণ্টার মধ্যে বন্যার শঙ্কা ১০ জেলায়

১১

কুয়েতের বিদ্যুৎকেন্দ্র, পানি বিশুদ্ধকরণ কেন্দ্রে হামলা ইরানের

১২

স্থগিত এইচএসসি পরীক্ষা কবে, জানা যাবে আজ

১৩

এক টুকরো জমিতে আমের বাগান, আনছার আলীর লক্ষ্য বিশ্ববাজার

১৪

আগামীকাল নীলফামারী সফরে আসছেন এনসিপির চার কেন্দ্রীয় নেতা 

১৫

পার্বতীপুরের মেধাবী শিক্ষার্থীর ঢাকায় আকস্মিক মৃত্যু, এলাকায় শোকের ছায়া

১৬

দুই দফা দাবিতে নাটোর সুগার মিলে শ্রমিক-কর্মচারীদের গেট মিটিং

১৭

ভারতীয় ঢলে তিস্তার পানি বিপদসীমার কাছাকাছি, খুলে দেওয়া হলো ৪৪ জলকপাট

১৮

আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী

১৯

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে নিয়োগ পেলেন রাশেদ খাঁন

২০