RCTV Logo নাটোর প্রতিনিধি
২০ জুলাই ২০২৬, ১:২১ অপরাহ্ন

দুই দফা দাবিতে নাটোর সুগার মিলে শ্রমিক-কর্মচারীদের গেট মিটিং

ছবিঃ আরসিটিভি

দুই দফা দাবি বাস্তবায়নের দাবিতে নাটোর সুগার মিলসে গেট মিটিং করেছেন শ্রমিক-কর্মচারীরা। দাবি বাস্তবায়ন না হলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কঠোর আন্দোলনে যাওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন তারা।

সোমবার (২০ জুলাই) সকাল ১০টার দিকে নাটোর সদর উপজেলার নাটোর সুগার মিলস চত্বরে বাংলাদেশ চিনিশিল্প কর্পোরেশন শ্রমিক-কর্মচারী ফেডারেশনের উদ্যোগে এ গেট মিটিং অনুষ্ঠিত হয়।

গেট মিটিংয়ে বক্তব্য দেন নাটোর সুগার মিলস শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি আইযুব আলী, সাধারণ সম্পাদক আবু সাইদ ও সাংগঠনিক সম্পাদক শিশির আহম্মেদ। এ সময় মিলের বিপুল সংখ্যক শ্রমিক ও কর্মচারী উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, দেশের সব চিনিকলে উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে দক্ষ জনবল তৈরি করতে হবে। এজন্য মৌসুমি জনবলের মধ্য থেকে যোগ্যতার ভিত্তিতে অভ্যন্তরীণভাবে স্থায়ী শূন্য পদে সমন্বয়ের ব্যবস্থা করতে হবে।

এছাড়া সরকার ঘোষিত বিশেষ সুবিধার ১৫ শতাংশ অর্থ পে কমিশনের ন্যায় শ্রমিকদের মজুরি কমিশনের আওতায় একই তারিখ থেকে কার্যকর করতে হবে। পাশাপাশি আগামী জাতীয় পে-স্কেলের সঙ্গে সামঞ্জস্য রেখে ১ জুলাই ২০২৬ থেকে জাতীয় মজুরি কমিশন ঘোষণা ও বাস্তবায়নেরও দাবি জানান তারা।

বক্তারা আরও বলেন, শ্রমিকদের ন্যায্য দাবি দ্রুত বাস্তবায়ন না হলে বাংলাদেশ চিনিশিল্প কর্পোরেশন শ্রমিক-কর্মচারী ফেডারেশন কেন্দ্রীয়ভাবে যে কঠোর কর্মসূচি ঘোষণা করবে, নাটোর সুগার মিলের শ্রমিক-কর্মচারীরাও তা সর্বাত্মকভাবে পালন করবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০০ কোটি টাকারও বেশি খরচে বাংলো কিনলেন জন আব্রাহাম

২০৩০ সালের মধ্যে সড়কে মৃত্যু অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের

নতুন খলনায়কে বড় চমক, মুক্তি পেল ‘অ্যাভেঞ্জার্স : ডুমসডে’ ট্রেলার

সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা

দেশের বাজারে বাড়ল সোনার দাম

‘আওয়ারাপন ২’ সিনেমার গানে ফিরছেন অরিজিৎ

আলভারেজকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিল বার্সেলোনা

যুগ্মসচিব পরিচয়ে প্রতারণা, অভিযুক্ত গ্রেপ্তার

১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত

দিল্লিতে ককরোচ পার্টি-পুলিশ সংঘর্ষ : ১১৮ পুলিশ আহত, ৭০ ‘ককরোচ’ গ্রেপ্তার

১০

কষ্টটা অসীম, স্বাভাবিক হতে সময় লাগবে: মেসি

১১

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ জনের মৃত্যু

১২

সেই ‘কালো দুপুরের’ এক বছর আজ

১৩

বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা অস্ট্রেলিয়ার

১৪

আফগানিস্তানে আকস্মিক বন্যায় ২০ জনের প্রাণহানি

১৫

আজ ২১ জুলাই, দিনটি কেমন যাবে আপনার?

১৬

নামাজের সময়সূচি – ২১ জুলাই ২০২৬

১৭

সুন্দরগঞ্জে ইয়াবাসহ এনসিপি নেতা গ্রেফতার, দল থেকে বহিষ্কার

১৮

ডুবে গেছে চরাঞ্চলের কাশবন, গো-খাদ্য নিয়ে বিপাকে চরের মানুষ

১৯

দিনাজপুরের পুলহাটে পূবালী ব্যাংক এর ক্যাশলেস ক্যাম্পেইন শুরু

২০