RCTV Logo দিনাজপুর প্রতিনিধি
২০ জুলাই ২০২৬, ১:২৪ অপরাহ্ন

পার্বতীপুরের মেধাবী শিক্ষার্থীর ঢাকায় আকস্মিক মৃত্যু, এলাকায় শোকের ছায়া

ছবিঃ আরসিটিভি

দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ১০ নম্বর হরিরামপুর ইউনিয়নের খাগড়াবন্ধ গ্রামের মেধাবী শিক্ষার্থী গালিবের ঢাকায় আকস্মিক মৃত্যু হয়েছে। তিনি ফুলবাড়ী মহিলা কলেজের সহকারী অধ্যাপক ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের এমপি প্রার্থী মো. রুস্তম আলী সরকারের একমাত্র ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, গালিব ঢাকার একটি বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সের শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন। গত ১৮ জুলাই রাতে ঢাকার একটি ছাত্রাবাসে ঘুমিয়ে পড়েন তিনি। পরদিন সকালে দীর্ঘ সময় সাড়া না পাওয়ায় সহপাঠীরা বিষয়টি জানতে পারেন। পরে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।

আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ ফ্রিজিং অ্যাম্বুলেন্সে করে গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হয়েছে। পরিবারের সদস্যরা জানিয়েছেন, রাতের মধ্যে মরদেহ পার্বতীপুরের খাগড়াবন্ধ গ্রামের বাড়িতে পৌঁছানোর কথা রয়েছে। জানাজা ও দাফনের সময় পরে জানানো হবে।

গালিবের আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুর কারণ সম্পর্কে বিভিন্ন আলোচনা থাকলেও বিষয়টি তদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে নিশ্চিত হওয়া যাবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০০ কোটি টাকারও বেশি খরচে বাংলো কিনলেন জন আব্রাহাম

২০৩০ সালের মধ্যে সড়কে মৃত্যু অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের

নতুন খলনায়কে বড় চমক, মুক্তি পেল ‘অ্যাভেঞ্জার্স : ডুমসডে’ ট্রেলার

সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা

দেশের বাজারে বাড়ল সোনার দাম

‘আওয়ারাপন ২’ সিনেমার গানে ফিরছেন অরিজিৎ

আলভারেজকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিল বার্সেলোনা

যুগ্মসচিব পরিচয়ে প্রতারণা, অভিযুক্ত গ্রেপ্তার

১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত

দিল্লিতে ককরোচ পার্টি-পুলিশ সংঘর্ষ : ১১৮ পুলিশ আহত, ৭০ ‘ককরোচ’ গ্রেপ্তার

১০

কষ্টটা অসীম, স্বাভাবিক হতে সময় লাগবে: মেসি

১১

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ জনের মৃত্যু

১২

সেই ‘কালো দুপুরের’ এক বছর আজ

১৩

বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা অস্ট্রেলিয়ার

১৪

আফগানিস্তানে আকস্মিক বন্যায় ২০ জনের প্রাণহানি

১৫

আজ ২১ জুলাই, দিনটি কেমন যাবে আপনার?

১৬

নামাজের সময়সূচি – ২১ জুলাই ২০২৬

১৭

সুন্দরগঞ্জে ইয়াবাসহ এনসিপি নেতা গ্রেফতার, দল থেকে বহিষ্কার

১৮

ডুবে গেছে চরাঞ্চলের কাশবন, গো-খাদ্য নিয়ে বিপাকে চরের মানুষ

১৯

দিনাজপুরের পুলহাটে পূবালী ব্যাংক এর ক্যাশলেস ক্যাম্পেইন শুরু

২০