RCTV Logo আন্তর্জাতিক ডেস্ক
২০ জুলাই ২০২৬, ৩:১৩ অপরাহ্ন

কুয়েতের বিদ্যুৎকেন্দ্র, পানি বিশুদ্ধকরণ কেন্দ্রে হামলা ইরানের

ছবিঃ সংগৃহীত

ইরানের নিক্ষিপ্ত ড্রোনে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দেশ কুয়েতের একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এবং এবং একটি পানি বিশুদ্ধকরণ কেন্দ্রের গুরুতর ক্ষয়ক্ষতি হয়েছে। গতকাল রোববার ইরানি ড্রোনের আঘাতে এ দু’ই কেন্দ্রে আগুন ধরে গিয়েছিল।

কুয়েতি কর্তৃপক্ষের বরাত দিয়ে এক প্রতিবেদনে এএফপি জানিয়েছে, কুয়েতের বেসামরিক স্থাপনা লক্ষ্য করে এই নিয়ে টানা তৃতীয় রাত হামলা চালিয়েছে ইরান। এর আগে শনিবার দেশটির একটি তেল ডিপোতে ড্রোন হামলা করেছিল ইরানি প্রতিরক্ষা বাহিনী। তার আগের দিন শুক্রবারও কুয়েতের বিদ্যুৎকেন্দ্র এবং পানি সরবরাহ কেন্দ্রে হামলা হয়েছিল।

রোববার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় কুয়েতের বিদ্যুৎ, পানি এবং নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, “ইরানের আগ্রাসী ড্রোন হামলায় কুয়েতের একটি বিদ্যুৎ কেন্দ্র এবং পানি বিশুদ্ধকরণ প্ল্যান্টে আগুন ধরে গিয়েছিল। ফায়ার সার্ভিস কর্মীদের কয়েক ঘণ্টার চেষ্টায় তা নিয়ন্ত্রণে আষে। আগুনে বিদুৎ কেন্দ্রের বেশ কয়েকটি জেনারেটর ইউনিট পুড়ে গেছে। গত ৩ দিনের মধ্যে এই নিয়ে মোট দু’বার কুয়েতের বিদ্যুৎকেন্দ্র ও পানি বিশুদ্ধকরণ কেন্দ্রে হামলা করল ইরান।”

এদিকে একই দিন বাহরাইনের রাজধানী মানামার আশপাশেল এলাকাগুলো লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ইরান নিক্ষেপ করেছে বলেও জানা গেছে। বাহরাইনে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পঞ্চম ঘাঁটির সদরদপ্তর অবস্থিত। দেশটির সরকারি কর্তৃপক্ষের দাবি, দেশটির বেসামরিক স্থাপনায় হামলা করেছে ইরান।

তবে ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর আজ সোমবার সকালে এক বিবৃতিতে দাবি করেছে, ইরানে যুক্তরাষ্ট্রের টানা হামলার জবাব দিতে রোববার কুয়েত এবং বাহরাইনে মার্কিন ঘাঁটির একাধিক স্থাপনাকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা পরিচালনা করা হয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০০ কোটি টাকারও বেশি খরচে বাংলো কিনলেন জন আব্রাহাম

২০৩০ সালের মধ্যে সড়কে মৃত্যু অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের

নতুন খলনায়কে বড় চমক, মুক্তি পেল ‘অ্যাভেঞ্জার্স : ডুমসডে’ ট্রেলার

সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা

দেশের বাজারে বাড়ল সোনার দাম

‘আওয়ারাপন ২’ সিনেমার গানে ফিরছেন অরিজিৎ

আলভারেজকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিল বার্সেলোনা

যুগ্মসচিব পরিচয়ে প্রতারণা, অভিযুক্ত গ্রেপ্তার

১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত

দিল্লিতে ককরোচ পার্টি-পুলিশ সংঘর্ষ : ১১৮ পুলিশ আহত, ৭০ ‘ককরোচ’ গ্রেপ্তার

১০

কষ্টটা অসীম, স্বাভাবিক হতে সময় লাগবে: মেসি

১১

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ জনের মৃত্যু

১২

সেই ‘কালো দুপুরের’ এক বছর আজ

১৩

বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা অস্ট্রেলিয়ার

১৪

আফগানিস্তানে আকস্মিক বন্যায় ২০ জনের প্রাণহানি

১৫

আজ ২১ জুলাই, দিনটি কেমন যাবে আপনার?

১৬

নামাজের সময়সূচি – ২১ জুলাই ২০২৬

১৭

সুন্দরগঞ্জে ইয়াবাসহ এনসিপি নেতা গ্রেফতার, দল থেকে বহিষ্কার

১৮

ডুবে গেছে চরাঞ্চলের কাশবন, গো-খাদ্য নিয়ে বিপাকে চরের মানুষ

১৯

দিনাজপুরের পুলহাটে পূবালী ব্যাংক এর ক্যাশলেস ক্যাম্পেইন শুরু

২০