RCTV Logo দিনাজপুর প্রতিনিধি
২০ জুলাই ২০২৬, ১:৩৩ অপরাহ্ন

এক টুকরো জমিতে আমের বাগান, আনছার আলীর লক্ষ্য বিশ্ববাজার

ছবিঃ আরসিটিভি

এক টুকরো জমি ও বড় স্বপ্নকে পুঁজি করে উন্নত জাতের আম চাষে সাফল্যের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন দিনাজপুরের বিরল উপজেলার রাজারামপুর ইউনিয়নের কৃষক আনছার আলী। আধুনিক প্রযুক্তি, পরিকল্পিত চাষাবাদ এবং কৃষি বিভাগের পরামর্শে গড়ে তোলা তার মডেল আমবাগানের উৎপাদিত আম ইতোমধ্যে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের বাজারেও পৌঁছেছে। এখন তার লক্ষ্য বিশ্ববাজারে দিনাজপুরের আমের অবস্থান আরও সুদৃঢ় করা।

আনছার আলী জানান, ২০২০ সালে ‘ব্যানানা ম্যাংগো’ আম কিনতে গিয়ে প্রতি কেজি ৭৫০ টাকা দাম শুনে এই জাতের আম চাষে আগ্রহী হন তিনি। প্রথমে পরীক্ষামূলকভাবে দুটি গাছ রোপণ করেন। ফলন ও স্বাদে সন্তুষ্ট হয়ে ২০২২ সালে ৬৫০টি গাছের একটি বাণিজ্যিক আমবাগান গড়ে তোলেন। ২০২৩ সালে প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে আম উৎপাদন শুরু করেন তিনি। পরের বছর, ২০২৪ সালে তার বাগানের উৎপাদিত আম বিদেশে রপ্তানি হয়।

বর্তমানে তার বাগানে ব্যানানা ম্যাংগো, কাটিমন, চিয়াংমাই, কিং অব চাকাপাত ও আর-টু-ই-টু-সহ বিভিন্ন দেশি-বিদেশি উন্নত জাতের আমের চাষ হচ্ছে। নিরাপদ ও রপ্তানিযোগ্য আম উৎপাদনে তিনি গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস (GAP) পদ্ধতি অনুসরণ করছেন। একই সঙ্গে রাসায়নিক কীটনাশকের ব্যবহার কমিয়ে নিরাপদ ও মানসম্মত আম উৎপাদনে গুরুত্ব দিচ্ছেন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ, কারিগরি পরামর্শ এবং উপসহকারী কৃষি কর্মকর্তাদের নিয়মিত তদারকি তার সাফল্যের অন্যতম কারণ বলে জানান আনছার আলী। কৃষি বিভাগের সহযোগিতা অব্যাহত থাকলে ভবিষ্যতে আরও বড় পরিসরে আম উৎপাদন ও বিদেশে রপ্তানির প্রত্যাশা করছেন তিনি।

কৃষি বিভাগের কর্মকর্তারা জানান, আধুনিক প্রযুক্তি ও সঠিক কৃষি ব্যবস্থাপনা অনুসরণ করে আনছার আলীর মতো উদ্যোক্তারা আম চাষে নতুন সম্ভাবনা তৈরি করছেন। এ ধরনের উদ্যোগ আরও বিস্তৃত হলে দিনাজপুরের আম দেশের চাহিদা পূরণের পাশাপাশি বিশ্ববাজারেও শক্ত অবস্থান তৈরি করতে পারবে। এতে কৃষকের আয় বৃদ্ধি ও স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০০ কোটি টাকারও বেশি খরচে বাংলো কিনলেন জন আব্রাহাম

২০৩০ সালের মধ্যে সড়কে মৃত্যু অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের

নতুন খলনায়কে বড় চমক, মুক্তি পেল ‘অ্যাভেঞ্জার্স : ডুমসডে’ ট্রেলার

সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা

দেশের বাজারে বাড়ল সোনার দাম

‘আওয়ারাপন ২’ সিনেমার গানে ফিরছেন অরিজিৎ

আলভারেজকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিল বার্সেলোনা

যুগ্মসচিব পরিচয়ে প্রতারণা, অভিযুক্ত গ্রেপ্তার

১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত

দিল্লিতে ককরোচ পার্টি-পুলিশ সংঘর্ষ : ১১৮ পুলিশ আহত, ৭০ ‘ককরোচ’ গ্রেপ্তার

১০

কষ্টটা অসীম, স্বাভাবিক হতে সময় লাগবে: মেসি

১১

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ জনের মৃত্যু

১২

সেই ‘কালো দুপুরের’ এক বছর আজ

১৩

বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা অস্ট্রেলিয়ার

১৪

আফগানিস্তানে আকস্মিক বন্যায় ২০ জনের প্রাণহানি

১৫

আজ ২১ জুলাই, দিনটি কেমন যাবে আপনার?

১৬

নামাজের সময়সূচি – ২১ জুলাই ২০২৬

১৭

সুন্দরগঞ্জে ইয়াবাসহ এনসিপি নেতা গ্রেফতার, দল থেকে বহিষ্কার

১৮

ডুবে গেছে চরাঞ্চলের কাশবন, গো-খাদ্য নিয়ে বিপাকে চরের মানুষ

১৯

দিনাজপুরের পুলহাটে পূবালী ব্যাংক এর ক্যাশলেস ক্যাম্পেইন শুরু

২০