RCTV Logo লালমনিরহাট প্রতিনিধি
২৮ জুন ২০২৬, ৭:৩০ অপরাহ্ন

তিস্তার পানি বিপদসীমার ৭ সেমি ওপরে, লালমনিরহাটে স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা

ছবিঃ আরসিটিভি

উজানের ঢল ও ভারী বৃষ্টিপাতের কারণে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে লালমনিরহাটের ডালিয়া পয়েন্টে বিপদসীমার ৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।  জেলার তিস্তা তীরবর্তী নিম্নাঞ্চল ও চরাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। নদীপাড়ের বাসিন্দাদের মধ্যে উদ্বেগ বিরাজ করছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, উজানের ঢলের প্রভাবে তিস্তা অববাহিকায় পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এর ফলে নিম্নাঞ্চলের কিছু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

তবে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, এ পরিস্থিতি দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা নেই। পূর্বাভাস অনুযায়ী, মধ্যরাতের পর থেকে তিস্তার পানি কমতে শুরু করবে এবং পুনরায় বিপদসীমার নিচে নেমে আসতে পারে।

এদিকে, লালমনিরহাট জেলা প্রশাসন জানিয়েছে, বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রয়োজন হলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি তিস্তা নদীর তীরবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারী জেলা পরিষদের ৮৪ কোটি ৮৫ লাখ ৯০ হাজার টাকার বাজেট ঘোষণা

গাইবান্ধায় শ্রেষ্ঠ ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আসাদুজ্জামান সোহেল

তিস্তার পানি বিপদসীমার ৭ সেমি ওপরে, লালমনিরহাটে স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ছেলের বউকে হত্যার দায়ে শ্বশুর গ্রেফতার

গাইবান্ধায় সাড়ে ৩ লাখ শিশুকে খাওয়ানো হবে ‘এ’ ক্যাপসুল

‘নুজসাতের মৃত্যুর আগে সাকিনের সঙ্গে ৪ বার কথা, তিন মাসে ১১৮ কল’

গাইবান্ধায় স্কুলছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেফতার

ঢাকা বিভাগীয় কমিশনার হলেন মনিরুজ্জামান মিঞা

সিলেটের নতুন ডিসি রেজা হাসান

১০

কুমিল্লার প্রথম নারী ডিসি হলেন রোজী আক্তার

১১

গোল্ডেন বুটের লড়াইয়ে সবার ওপরে মেসি

১২

করমুক্ত আয়সীমা ৬ লাখ টাকা করার প্রস্তাব নুরুল হক নুরের

১৩

‎ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে লালমনিরহাট জেলার কেন্দ্রগুলোতে শিশুদের নিয়ে মায়েদের উপচে পড়া ভিড়

১৪

কুড়িগ্রামে ২ হাজার ৫০০ কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ

১৫

১৭ বারের মতো পেছাল হাদি হত্যা মামলার তদন্ত

১৬

কতটা জমল ৩৪ তারকার ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’

১৭

নাটোরে পুকুরে ভাসমান অবস্থায় রিকশাচালকের মরদেহ উদ্ধার

১৮

‘বাংলাদেশকে সত্যিই ভালোবাসি, তাদের সমর্থন অসাধারণ’— এমি মার্টিনেজ

১৯

নাটোরে আড়াই লাখ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর ক্যাম্পেইন শুরু

২০