RCTV Logo আরসিটিভি ডেস্ক
৮ জুন ২০২৬, ৩:১১ অপরাহ্ন

৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

গ্রাফিক্সঃ আরসিটিভি

চাঁদপুরের হাইমচরে বিদ্যালয়ে যাওয়ার পথে ৮ বছর বয়সি এক তৃতীয় শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে এক বৃদ্ধের বিরুদ্ধে। অভিযুক্তকে গ্রেপ্তারে সাঁড়াশি অভিযান শুরু করেছে পুলিশ।

রোববার (৭ জুন) সকালে তান্না বিদ্যালয়ে যাওয়ার পথে প্রতিবেশী ইদ্রিস হাওলাদার (৬০) তার গতি রোধ করে। শিশুটির জবানবন্দি অনুযায়ী, ইদ্রিস তার পিছু নেয় এবং একপর্যায়ে নির্জন স্থানে জোরপূর্বক তার হাত ও মুখ চেপে ধরে। পরবর্তীতে অভিযুক্ত ব্যক্তি শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে।

ভুক্তভোগী শিশু ইসরাত জাহান তান্না হাইমচর থানার জালিয়ার চর গ্রামের মো. আমজাদ মাঝি ও মালঞ্চ বেগমের কন্যা। সে জালিয়ার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী।

ভুক্তভোগী শিশুর পিতা কর্মসূত্রে ঢাকায় অবস্থান করায় এবং এলাকায় কোনো শক্ত অভিভাবক না থাকার সুযোগ নেয় স্থানীয় একটি কায়েমি স্বার্থান্বেষী মহল।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিবেশীরা প্রভাবশালী চক্রের ভয়ে মুখ না খুললেও ঘটনার পর দিনভর দফায় দফায় তথাকথিত সালিশি বৈঠকের নামে অপরাধটি ‘রফাদফা’ করার চেষ্টা চালানো হয়। বৈঠকে অভিযুক্তের ৫০ হাজার টাকা জরিমানা এবং ১০০ বার জুতার আঘাতের প্রহসনমূলক রায় দেওয়া হয়।

তবে শিশুটির মা মালঞ্চ বেগম দৃঢ় কণ্ঠে বলেন, ‘আমি কোনো টাকা-পয়সা চাই না, আমি আমার সন্তানের ওপর হওয়া অন্যায়ের রাষ্ট্রীয় আইনের বিচার চাই।’

বিষয়টি জানাজানি হওয়ার পর হাইমচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক জানান, ‘ঘটনাটি শোনার পরপরই আমি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকের সাথে কথা বলেছি। এই বিষয়ে ভবিষ্যতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপ বা সালিশের চেষ্টা তারা করবে না।’

হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত রায় বলেন, ‘এ ধরনের ঘটনা একটি গুরুতর এবং অ-আপোশযোগ্য ফৌজদারি অপরাধ। কোনো ধরনের সালিশি দরবারের মাধ্যমে এই অপরাধের মীমাংসা সম্পূর্ণ বেআইনি, অবৈধ ও অগ্রহণযোগ্য। রাষ্ট্রীয় আইনি প্রক্রিয়ায় এর বিচার নিশ্চিত করাই একমাত্র পথ। যারা সামাজিকভাবে এই জঘন্য অপরাধের বিচার করার বা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে, তদন্ত সাপেক্ষে তাদেরও আইনের আওতায় আনা হবে।’

হাইমচর থানার ওসি মোহাম্মদ নাজমুল হাসান জানান, ভুক্তভোগী পরিবারের মৌখিক অভিযোগের প্রেক্ষিতে রাত ১১টা থেকেই পুলিশি তৎপরতা শুরু হয়েছে। অপরাধীকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। ভুক্তভোগী পরিবারকে ‘নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০২০)’-এর আওতায় নিয়মিত মামলা দায়েরের পরামর্শ দেওয়া হয়েছে।

চাঁদপুর সদর ও হাইমচর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) গণমাধ্যমকে আশ্বস্ত করে বলেন, ‘সামাজিক অবক্ষয় ও এই ধরনের জঘন্য অপরাধ দমনে পুলিশ জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। এই ঘটনায় কাউকেই ছাড় দেওয়া হবে না। মূল অপরাধী এবং অপরাধ ধামাচাপাদাতা— উভয় পক্ষের বিরুদ্ধেই কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে।’

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাইবান্ধায় গরমে স্বস্তি ফিরে আনছে তালের আঁটি

তেঁতুল গাছের মগডালে নারী, এলাকায় চাঞ্চল্য

গোবিন্দগঞ্জে সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে ডাকাতি

পুশইন ঠেকাতে ভারতকে ১২-১৩টি চিঠি দিয়েছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রংপুরে বিষাক্ত মদ পান করিয়ে হত্যা মামলার দুইজন আসামি গ্রেফতার

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল ঘোষণা আগামী ২০ জুলাই: শিক্ষামন্ত্রী

এক দিনে হাম ও উপসর্গে ৮ মৃত্যু

সৈয়দপুরে রেলওয়ের জায়গায় অবৈধ স্থাপন উচ্ছেদ 

পেট্রোল দিয়ে আগুনের ঘটনায় বৃদ্ধের মৃত্যু: মামলা না নেওয়ার অভিযোগে লাশ নিয়ে থানা ঘেরাও, সড়ক অবরোধ

গাইবান্ধায় কর্মস্থলে ফিরতে হামলার শিকার দুই সরকারি কর্মকর্তা, থানায় অভিযোগ

১০

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

১১

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

১২

৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

১৩

রংপুর কমিউনিটি ডেন্টাল কলেজের বিডিএস ২৬ তম ব্যাচের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

১৪

ডিফেন্ডারের জায়গায় মিডফিল্ডার নিয়ে বড় চমক আনচেলত্তির

১৫

‎লালমনিরহাটে ২৪ ঘণ্টা পেরিয়েও সন্ধান মেলেনি ধরলায় নিখোঁজ দুই ভাইয়ের; চলছে উদ্ধার অভিযান

১৬

ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, নিহত ৪

১৭

ইরান-ইসরায়েল সংঘাত পুনরায় শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ কানাডার

১৮

বিশ্বকাপে যেসব রেকর্ডের দ্বারপ্রান্তে আছেন মেসি

১৯

গাইবান্ধায় জমি নিয়ে বিরোধে বড় ভাইকে বাঁচাতে গিয়ে ছোট ভাই খুন

২০