RCTV Logo গাইবান্ধা প্রতিনিধি
৮ জুন ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন

গাইবান্ধায় জমি নিয়ে বিরোধে বড় ভাইকে বাঁচাতে গিয়ে ছোট ভাই খুন

ছবিঃ আরসিটিভি

গাইবান্ধা সদর উপজেলার পূর্ব পিয়ারাপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে ছুরিকাঘাতে রুমন (১৮) নামের এক কিশোর নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর বড় ভাই রুহিত (২০) গুরুতর আহত হয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

​গত রোববার রাত সাড়ে ৯টার দিকে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব পিয়ারাপুর গ্রামের বাসিন্দা ছানা হাজীর ছেলে রাকিবের সঙ্গে একই গ্রামের মৃত ফারুকের ছেলে রুহিতের দীর্ঘদিন ধরে জমির সীমানা নিয়ে বিরোধ চলছিল। এর জেরে রোববার রাতে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে রাকিব ধারালো অস্ত্র দিয়ে রুহিতের ওপর হামলা চালান। এ সময় বড় ভাইকে বাঁচাতে ছোট ভাই রুমন এগিয়ে এলে তাকেও উপর্যুপরি ছুরিকাঘাত করা হয়।
​পরে স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় দুজনকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রুমনকে মৃত ঘোষণা করেন। আহত রুহিতের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পর থেকে অভিযুক্ত রাকিব পলাতক রয়েছেন। তবে জিজ্ঞাসাবাদের জন্য রাকিবের মা বেবি বেগম ও স্ত্রী ইতি বেগমকে আটক করেছে পুলিশ।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, ঘটনার সঙ্গে জড়িত মূল অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান চলছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং আটক দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এদিকে এই নির্মম হত্যাকাণ্ডের পর এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। নিহতের পরিবার ও স্থানীয় এলাকাবাসী দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

রংপুর কমিউনিটি ডেন্টাল কলেজের বিডিএস ২৬ তম ব্যাচের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

ডিফেন্ডারের জায়গায় মিডফিল্ডার নিয়ে বড় চমক আনচেলত্তির

‎লালমনিরহাটে ২৪ ঘণ্টা পেরিয়েও সন্ধান মেলেনি ধরলায় নিখোঁজ দুই ভাইয়ের; চলছে উদ্ধার অভিযান

ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, নিহত ৪

ইরান-ইসরায়েল সংঘাত পুনরায় শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ কানাডার

বিশ্বকাপে যেসব রেকর্ডের দ্বারপ্রান্তে আছেন মেসি

গাইবান্ধায় জমি নিয়ে বিরোধে বড় ভাইকে বাঁচাতে গিয়ে ছোট ভাই খুন

৪৮ ঘণ্টা পর শূন্যরেখা থেকে ১১ জনকে সরিয়ে নিলো বিএসএফ

১০

সীমান্তবর্তী ১১ জেলায় আনসার মোতায়েন

১১

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

১২

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১৩

আজ ০৮ জুন, দিনটি কেমন যাবে আপনার?

১৪

নামাজের সময়সূচি – ০৮ জুন ২০২৬

১৫

টানা দুদিন সীমান্তের খোলা আকাশের নিচে ১১ জন, নিচ্ছে না কোন দেশ

১৬

নীলফামারী পুকুরে গোসল করতে নেমে দুই শিশুর করুণ মৃত্যু

১৭

রংপুরে গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে গ্রেফতার ৩০

১৮

পঞ্চগড়ে পুকুরের পানিতে গোসল করতে গিয়ে দুই মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু 

১৯

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

২০