RCTV Logo স্পোর্টস ডেস্ক
১২ অগাস্ট ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন

‘প্রথমবার’ ড্রপ-ইন পিচে খেলবে বাংলাদেশ, যে চ্যালেঞ্জ দেখছেন শান্ত

ছবিঃ সংগৃহীত

প্রায় দুই যুগ পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজে নামছে বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে আগামীকাল (বৃৃহস্পতিবার) দু’দল ডারউইনে মুখোমুখি হবে। এর আগে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে ড্রপ-ইন পিচে খেলার অভিজ্ঞতা হয়েছিল বাংলাদেশের। প্রথমবারের মতো তারা অস্ট্রেলিয়ার এই ভিন্ন ধাচের উইকেটে টেস্ট খেলতে নামবে।

সিরিজ শুরুর আগেরদিন আজ (বুধবার) আনুষ্ঠানিকভাবে ট্রফি উন্মোচিত হয়েছে। পরে গণমাধ্যমের মুখোমুখি হন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ড্রপ-ইন উইকেটে খেলা প্রসঙ্গে শান্ত বলেন, ‘ড্রপ-ইন উইকেটে খেলার সুযোগ আমাদের হয়নি। তবে পেশাদার ক্রিকেটার হিসেবে আমাদের এই চ্যালেঞ্জগুলো মানিয়ে নিতে হবে। আর আমি যেমনটা বলেছি, প্রস্তুতি ভালো হয়েছে। আশা করি আমরা এই কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে পারব।’

ডারউইনের উইকেটে বোলার-ব্যাটারদের জন্য সুবিধা ও চ্যালেঞ্জ দুই–ই দেখছেন বাংলাদেশ অধিনায়ক, ‘উইকেটে অবশ্যই ঘাস আছে। তবে আমার মনে হয় উইকেটটা ভালো হবে। এখানে বোলিং এবং ব্যাটিং, দুই বিভাগেই সাহায্য থাকবে। বোলাররা হয়তো একটু বেশি সুবিধা পেতে পারে। উইকেট দেখে ভালোই মনে হয়েছে। আমার মনে হয় ব্যাটিং-বোলিং দুই দিক থেকেই চ্যালেঞ্জ থাকবে। চেষ্টা করতে হবে দুই বিভাগেই ভালো করার।’

প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে ৫৪ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। তবে এখন সেই তিক্ত অভিজ্ঞতার কথা ভাবছেন না শান্ত, ‘ওটা তো প্রস্তুতি ম্যাচ ছিল, এমন হতেই পারে। আমরা আগেভাগেই এসেছিলাম নিজেদের প্রস্তুত করার জন্য। আমার মনে হয় আমরা ভালো প্রস্তুতি নিতে পেরেছি। ভালো ক্রিকেট খেলতে পারব বলেই আশাবাদী।’

আগামীকাল ডারউইনে বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬টায় শুরু হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট। দুই দল এখন পর্যন্ত ৬ বার মুখোমুখি হয়ে বাংলাদেশের জয় স্রেফ একটি। বাকি ৫টি টেস্টের মধ্যে অজিদের তিনটি জয়ই ইনিংস ব্যবধানে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই দশক পর সিনেমার গানে ফিরলেন পথিক নবী

সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী

বিশ্বকাপের প্রতিটি গোলের বিপরীতে লালমনিরহাটে একটি করে গাছের চারা রোপণ করল অদম্য যুব সংগঠন

পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু

নাটোরে শিশুপার্ক ও গ্রন্থাগার স্থাপনের দাবিতে জেলা প্রশাসককে স্মারকলিপি

বাঁশের সাঁকো পরিদর্শনে গিয়ে ভেঙে পড়লেন জামায়াত নেতারা

জিম্বাবুয়েতে ফেরি ডুবে ১৫ জনের মৃত্যু, নিখোঁজ ২৭

মহাকাশে ধান চাষে বড় মাইলফলক অর্জন চীনের

বিআরটিএ-র অধীনে লাইসেন্স প্রদানসহ ৯ দফা দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ

সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার খলনায়ক ডনের জামিন মেলেনি

১০

ঢামেকে অজ্ঞাত কিশোরীর মরদেহ ফেলে পালাল ২ ব্যক্তি

১১

সিলেটে এক বাসা থেকে ৩ মরদেহ উদ্ধার, ঘটনাস্থলে পুলিশ

১২

অবশেষে বিয়ের পিঁড়িতে রোনালদো, সিআর সেভেন এখন আর্জেন্টিনার জামাই

১৩

মার্কিন অবরোধে অচল হয়ে পড়েছে ইরানের তেল রপ্তানি কেন্দ্র

১৪

বঙ্গোপসাগরে লঘুচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

১৫

নাটোরে ৩৫ বছর বেদখলে থাকা ১৪ কোটি টাকার সরকারি জমি উদ্ধার

১৬

বিশ্ব হাতি দিবস আজ

১৭

মন্ত্রী পদ ছাড়ছেন মির্জা ফখরুল, রাষ্ট্রপতি পদে মনোনয়নের অপেক্ষা

১৮

মিশরে ভয়াবহ ট্রাক দুর্ঘটনায় নিহত ১৮, বেশির ভাগই শিশু

১৯

পবিত্র আখেরি চাহার সোম্বা আজ

২০