RCTV Logo দিনাজপুর প্রতিনিধি
১৪ অগাস্ট ২০২৬, ১২:০০ অপরাহ্ন

দিনাজপুরে ৩৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার

ছবিঃ আরসিটিভি

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ৩৫০ পিস অবৈধ নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় আরও এক অভিযুক্ত পুলিশ উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

দিনাজপুর জেলার পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম-এর দিকনির্দেশনা এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ আনোয়ার হোসেনের সার্বিক তত্ত্বাবধানে, ডিবির অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর, পিপিএম-এর নেতৃত্বে একটি চৌকস দল এ অভিযান পরিচালনা করে।

ডিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে নবাবগঞ্জ থানার ১নং জয়পুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের খোশলামপুর গ্রামের সালাম নার্সারির সামনে অভিযান চালানো হয়। এ সময় ৩৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকে মোঃ আজিজার রহমান (৬৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি হাকিমপুর উপজেলার বিশাপাড়া (হিলি) এলাকার মৃত আব্বাস আলী মণ্ডলের ছেলে।

অভিযানের সময় অপর আসামি মোঃ এরশাদ মিয়া (৪৪), চকমোহন গ্রামের বাসিন্দা, পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালিয়ে যায়। পুলিশ জানিয়েছে, গ্রেফতার ও পলাতক আসামিরা পরস্পরের যোগসাজশে মাদক বিক্রয়ের উদ্দেশ্যে এসব ট্যাপেন্টাডল ট্যাবলেট নিজেদের দখলে রেখেছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

এ ঘটনায় গ্রেফতার ও পলাতক আসামিদের বিরুদ্ধে নবাবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরবে নিহত ৩ প্রবাসীর পরিবারকে বিএনপির ৩ লাখ টাকা সহায়তা

ভাইয়ের সম্পত্তিতে বোনের উত্তরাধিকার দাবি গ্রহণযোগ্য নয় : হাইকোর্ট

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে ৫

নীলফামারীতে সাপের কামড়ে, শিশুসহ ২ জনের মৃত্যু

৩০০ পেরিয়েছে টাইগাররা, শতরানের লিড

দিনাজপুরে ৩৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার

গাইবান্ধায় গাঁজার গাছসহ মাদকবিরোধী অভিযানে দুই আসামি গ্রেপ্তার

অটোর চাকায় ওড়না পেঁচিয়ে শিক্ষার্থীর ডান হাত বিচ্ছিন্ন

নামাজের সময়সূচি – ১৪ আগস্ট ২০২৬

আজ ১৪ আগস্ট, দিনটি কেমন যাবে আপনার?

১০

গোবিন্দগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালত: ৬ দোকানিকে ২১ হাজার টাকা জরিমানা

১১

ইন্দোনেশিয়ায় অবৈধ স্বর্ণের খনিতে ভূমিধস, নিহত ৫

১২

চোরাই দুই মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ২

১৩

ফুলছড়িতে ব্রহ্মপুত্র নদে নৌকাডুবি, তারা মিয়া নামের একজন নিহত

১৪

লোডশেডিং ব্যবস্থাপনা এবং দিন গোনা ছাড়া আর কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী

১৫

‎হাতীবান্ধায় আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেপ্তার, কারসহ বিপুল সরঞ্জাম উদ্ধার

১৬

লালমনিরহাটে স্কুলের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করলেন পুলিশ

১৭

ছাত্রদলের বিক্ষোভ-ভাঙচুরের পর নাটোরে ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগ ফল স্থগিত

১৮

বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সভাপতির সাথে ঠাকুরগাঁওয়ে মতবিনিময় সভা

১৯

ঠাকুরগাঁওয়ের নাট্যমঞ্চ থেকে রাজনীতির মহামঞ্চ, বঙ্গভবনের পথে মির্জা ফখরুল

২০