পরীক্ষামূলক
LIVE TV

ইরানের খারগ দ্বীপে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলা

ছবিঃ সংগৃহীত

ইরানের খারগ দ্বীপের কাছে একটি তেলবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ইরানের স্টুডেন্ট নিউজ নেটওয়ার্ক (এসএনএন) এ তথ্য জানিয়েছে।

ইরানি সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, জাহাজটি খারগ দ্বীপের উপকূলের কাছে অবস্থান করছিল।

দেশটির আরেকটি সংবাদমাধ্যম ‘খবর ফোরি’ দাবি করেছে, জাহাজটিতে যুক্তরাষ্ট্রের চারটি ক্ষেপণাস্ত্র আঘাত করেছে এবং সেটি থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে।

তবে এই দাবির স্বাধীন কোনো নিশ্চিতকরণ পাওয়া যায়নি।

খারগ দ্বীপ ইরানের তেল শিল্পের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশটির প্রায় ৯০ শতাংশ অপরিশোধিত তেল রপ্তানি এই দ্বীপের মাধ্যমে হয়ে থাকে।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খারগ দ্বীপ দখলে নেওয়ার হুমকি দিয়েছিলেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন