গাইবান্ধা প্রতিনিধি 

গাইবান্ধায় মাদকবিরোধী অভিযানে ৪০ গ্রাম শুকনা গাঁজা ও দুটি কাঁচা গাঁজার গাছসহ দুই আসামিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
গ্রেপ্তাররা হলেন—মো. সবুজ আকন্দ (৩২), পিতা-মৃত আশরাফুল আকন্দ, সাং-বাউলারপাড়া, থানা ও জেলা-গাইবান্ধা এবং মো. সাদেকুল ইসলাম ওরফে সাদেক (৫১), পিতা-মৃত আঃ জলিল, সাং-বাউলারপাড়া, সাহাপাড়া ইউনিয়ন, থানা ও জেলা-গাইবান্ধা।
অভিযানে ৪০ গ্রাম শুকনা গাঁজা, দুটি কাঁচা গাঁজার গাছ, গাঁজা সেবনের সরঞ্জাম, গাঁজা মাপার যন্ত্র ও ইয়াবা সেবনের সরঞ্জাম জব্দ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন