RCTV Logo লালমনিরহাট প্রতিনিধি
৩০ অগাস্ট ২০২৬, ৬:২৫ অপরাহ্ন

‎লালমনিরহাটের তিস্তা ব্যারেজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন লালমনিরহাটের তিস্তা ব্যারাজ পরিদর্শন করেছেন।

‎রোববার (৩০ আগস্ট) দুপুর ১২টার দিকে তিনি তিস্তা ব্যারাজ এলাকায় পৌঁছান। পরে ব্যারাজের বিভিন্ন অংশ পায়ে হেঁটে ঘুরে দেখেন। এ সময় তিনি তিস্তা নদী, ব্যারাজের বিভিন্ন স্থাপনা ও আশপাশের এলাকা পরিদর্শন করেন।

‎মার্কিন রাষ্ট্রদূতের তিস্তা ব্যারাজ পরিদর্শনকে ঘিরে এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। তার সফরসূচিতে তিস্তা ব্যারাজ পরিদর্শন অন্তর্ভুক্ত ছিল।

‎তিস্তা ব্যারাজ উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ একটি সেচ অবকাঠামো। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দোয়ানী এবং নীলফামারীর ডালিয়া এলাকার মধ্য দিয়ে প্রবাহিত তিস্তা নদীর ওপর এটি নির্মিত। সেচ ও পানি ব্যবস্থাপনায় উত্তরাঞ্চলের কৃষির জন্য ব্যারেজটির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

‎এর আগে রোববার সকালে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। তিন দিনের উত্তরবঙ্গ সফরে তিনি লালমনিরহাট ছাড়াও পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর ও নীলফামারীর বিভিন্ন গুরুত্বপূর্ণ ও দর্শনীয় স্থান পরিদর্শন করবেন।

‎সফরসূচি অনুযায়ী, প্রথম দিন লালমনিরহাটের তিস্তা ব্যারাজ ও পঞ্চগড়ের বাংলাবান্ধা জিরো পয়েন্ট পরিদর্শনের কর্মসূচি রয়েছে। পরবর্তী সময়ে তিনি উত্তরবঙ্গের অন্যান্য জেলার বিভিন্ন স্থাপনা ঘুরে দেখবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পেনে নতুন জার্সিতে ভক্তদের চমকে দিলেন মেসি

যুক্তরাষ্ট্রের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলায় হাইকোর্টের রায় আজ

আজ ৩১ আগস্ট, দিনটি কেমন যাবে আপনার?

নামাজের সময়সূচি – ৩১ আগস্ট ২০২৬

কারাগার থেকে নেওয়া হলো সিদ্ধার্থ-মুগ্ধের ডোপ টেস্টের নমুনা

আইফোন কেনার জন্য সন্তান কে বিক্রি করল বাবা

‎লালমনিরহাটের তিস্তা ব্যারেজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত

প্রথমবার একসঙ্গে আতিফ আসলাম ও ইয়ুমনা জায়েদি

আয়ের চেয়ে ব্যয় বেশি ২৭৩ মিলিয়ন ডলার, কমছে অর্থছাড় : ইআরডি

১০

সাগরে লঘুচাপ, চার বন্দরে সতর্কসংকেত বহাল

১১

দীর্ঘদিন পর এক সিনেমায় ফিরছেন শাকিব-ডিপজল

১২

গাইবান্ধার সাঘাটায় চাচার অস্ত্রের আঘাতে ভাতিজা গুরুতর আহত

১৩

বাসাবোতে ঝুট তুলার গোডাউনে আগুন

১৪

২ সেপ্টেম্বর দেশে ফিরছেন মির্জা আব্বাস

১৫

নেপালে বন্যার ধ্বংসস্তুপে ৩ দিন আটকে থাকার পর ৬ বছরের শিশু জীবিত উদ্ধার

১৬

কিংবদন্তি কণ্ঠশিল্পী আব্দুল জব্বারের নবম মৃত্যুবার্ষিকী আজ

১৭

নেপালে ৬৭৫ জনের লাশ উদ্ধার, অব্যাহত উদ্ধার অভিযান

১৮

মেসির চার গোল, ৭-১ ব্যবধানে জয় ইন্টার মায়ামির

১৯

আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

২০