RCTV Logo স্পোর্টস ডেস্ক
১১ মে ২০২৬, ৪:৪৭ অপরাহ্ন

বিশ্বকাপ স্কোয়াডে ফিরেই গোল করলেন নেইমার

ছবিঃ সংগৃহীত

দুইদিন আগেই ফিফা বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক দলে জায়গা পেয়েছেন নেইমার। সেই আত্মবিশ্বাসের ছাপ এবার দেখা গেল তার মাঠের পারফর্ম্যান্সেও। ব্রাগান্তিনোর বিপক্ষে মাঠে নামার আগের তিন ম্যাচে দুটি ড্র ও একটিতে হেরেছিল তার দল সান্তোস। দলের জয় খরা কাটাতে এবার ত্রাতার ভূমিকায় খোদ নেইমার জুনিয়র। নিজে করলেন একটি গোল, আর পয়েন্ট টেবিলের উপরের দিকে থাকা ব্রাগান্তিনোর বিপক্ষে দল জিতেছে ২-০ গোল ব্যবধানে।

নিজেদের মাঠে অনুষ্ঠিত ম্যাচে বল দখল ও আক্রমণে এগিয়ে ছিল সান্তিস এফসি। পুরো ম্যাচের ৫৭ শতাংশ সময় নিজেদের নিয়ন্ত্রণে বল ধরে রাখেন নেইমাররা। আর প্রতিপক্ষের গোলবার লক্ষ্য করে মোট শট নেন ১০টি। এর মধ্যে লক্ষ্যে শট ছিল তিনটি।

অন্যদিকে পুরো ম্যাচের ৪৩ শতাংশ সময় নিজেদের নিয়ন্ত্রণে বল ধরে রাখতে সক্ষম হয় প্রতিপক্ষের ফুটবলাররা। তারা সান্তোসের গোলবারে মোট শট নেয় আটটি।

ম্যাচের প্রথম গোলটি আসে প্রথমার্ধের যোগ করা সময়। সতীর্থ গ্যাব্রিয়েল বোন্টেম্পোর দেওয়া পাসে নিখুঁত শটে গোল করে দলকে এগিয়ে নেন নেইমার। প্রথমার্থ শেষ হয় ১-০ ব্যবধানে। দ্বিতীয় আরও একটি গোল পায় সান্তোস এফসি। ম্যাচের ৭৬তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন অ্যাডোনিস ফ্রাইয়াস। ম্যাচটি শেষ হয় ২-০ ব্যবধানে।

এ জয়ের পর পয়েন্ট টেবিলের ১৫ নম্বরে উঠে এসেছে সান্তোস। ১৫ রাউন্ড শেষে তাদের সংগ্রহ ১৮ পয়েন্ট। সমান ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে টেবিলের সাত নম্বরে অবস্থান করছে ব্রাগান্তিনো। আর টেবিলের সবার ওপরে অবস্থান পালমেইরাসের। ১৫ ম্যাচে তাদের সংগ্রহ সর্বোচ্চ ৩৪ পয়েন্ট।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবহাওয়া পরিবর্তনে বাড়ছে শিশু রোগী ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে উপচে পড়া ভিড়

ধেয়ে আসছে বৃষ্টি বলয় ‘স্পার্ক’, রংপুরসহ দেশের বেশকিছু অঞ্চলে ভারী বজ্রবৃষ্টির শঙ্কা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৩য় বর্ষের ফল প্রকাশ, দেখবেন যেভাবে

বান্দরবানে বর্গা শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

এবার হরমুজে সমুদ্রের নিচে পাতা ইন্টারনেট ক্যাবল ব্যবহারের জন্য ফি নিতে চায় ইরান

পুলিশ বাহিনীতে দুর্নীতির কোনো স্থান নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

দক্ষিণ লেবাননের ৯ গ্রাম খালি করার নির্দেশ ইসরায়েলের

হাম ও উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

বিশ্বকাপ স্কোয়াডে ফিরেই গোল করলেন নেইমার

বাংলাদেশ কেন বিশ্বকাপ খেলেনি, খতিয়ে দেখতে মন্ত্রণালয়ের কমিটি গঠন

১০

গাইবান্ধায় দুদকের গণশুনানি 

১১

পর্যটকদের নিরাপত্তায় টুরিস্ট পুলিশের সক্ষমতা বাড়ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

‎লালমনিরহাটে গৃহবধূ গণধর্ষণ মামলার আসামি রংপুর থেকে গ্রেফতার

১৩

নাটোরে আম-লিচু আহরণের সময়সূচী ঘোষণা

১৪

৯ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস

১৫

২৮৮ আরোহী নিয়ে তুর্কি এয়ারলাইন্সের বিমানে আগুন  

১৬

পুলিশ প্রশাসনের কোনো পদই চিরস্থায়ী নয়: প্রধানমন্ত্রী

১৭

বাংলাদেশ-পাকিস্তানের শিক্ষা সহযোগিতা আরও বাড়ানোর সুযোগ রয়েছে: শিক্ষামন্ত্রী

১৮

বিরল সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ উদ্ধার

১৯

পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি

২০