RCTV Logo আন্তর্জাতিক ডেস্ক
১১ মে ২০২৬, ২:০৯ অপরাহ্ন

২৮৮ আরোহী নিয়ে তুর্কি এয়ারলাইন্সের বিমানে আগুন  

ছবিঃ সংগৃহীত

নেপালের কাঠমান্ডু বিমানবন্দরে অবতরণের সময় তুর্কি এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমানে আগুন লেগেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বিমানে থাকা ২৭৭ জন যাত্রী ও ১১ জন ক্রু সদস্যকে নিরাপদে উদ্ধার করা হয়েছে।

নেপালের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মুখপাত্র জ্ঞানেন্দ্র ভুল জানান, ইস্তাম্বুল থেকে আসা ফ্লাইটটির ডান পাশের ল্যান্ডিং গিয়ারে স্ফুলিঙ্গ সৃষ্টি হওয়ার পর আগুন ধরে যায়।

বার্তা সংস্থা এএফপি জানায়, দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে সবাইকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। পরে আগুনও নিয়ন্ত্রণে আনা হয়।

জ্ঞানেন্দ্র ভুল বলেন, বিমানের সবাই নিরাপদে আছেন। উদ্ধার অভিযান শেষ হয়েছে। এখন দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে।

ঘটনার কারণে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের একমাত্র রানওয়ে প্রায় দুই ঘণ্টা বন্ধ রাখা হয়। পরে তা পুনরায় চালু করা হয়।

হিমালয়ঘেরা নেপালে দুর্গম ভূখণ্ড ও প্রতিকূল আবহাওয়ার কারণে বিমান চলাচলকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে মনে করা হয়। বরফে ঢাকা পর্বতশৃঙ্গ ও সংকীর্ণ রানওয়ের কারণে দেশটিতে বিমান পরিচালনা অভিজ্ঞ পাইলটদের জন্যও বড় চ্যালেঞ্জ।

সাম্প্রতিক বছরগুলোতে একাধিক বিমান দুর্ঘটনার পর ইউরোপীয় ইউনিয়ন নেপালের সব এয়ারলাইন্সকে কালো তালিকাভুক্ত করেছে। এরপর দেশটির কর্তৃপক্ষ নতুন রাডার ও আবহাওয়া পর্যবেক্ষণ ব্যবস্থা স্থাপনের উদ্যোগ নেয়।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্যটকদের নিরাপত্তায় টুরিস্ট পুলিশের সক্ষমতা বাড়ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

‎লালমনিরহাটে গৃহবধূ গণধর্ষণ মামলার আসামি রংপুর থেকে গ্রেফতার

নাটোরে আম-লিচু আহরণের সময়সূচী ঘোষণা

৯ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস

২৮৮ আরোহী নিয়ে তুর্কি এয়ারলাইন্সের বিমানে আগুন  

পুলিশ প্রশাসনের কোনো পদই চিরস্থায়ী নয়: প্রধানমন্ত্রী

বাংলাদেশ-পাকিস্তানের শিক্ষা সহযোগিতা আরও বাড়ানোর সুযোগ রয়েছে: শিক্ষামন্ত্রী

বিরল সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ উদ্ধার

পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি

গর্ভে থাকা শিশুর লিঙ্গ পরিচয় প্রকাশ করা যাবে না: হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

১০

দিনের শুরুতেই দুই ওপেনারকে হারাল বাংলাদেশ

১১

বিশ্ববাজারে ফের বেড়েছে তেলের দাম

১২

বাড়ছে হামের ভয়াবহতা, মৃত্যু ছাড়াল ৪০০

১৩

নীলফামারীতে ধানের দাম কম, ন্যায্য মূল্য থেকে বঞ্চিত কৃষক

১৪

আজ ১১ মে, দিনটি কেমন যাবে আপনার?

১৫

নামাজের সময়সূচি – ১১ মে ২০২৬

১৬

লালমনিরহাটে কারেন্ট জাল দিয়ে পাখি শিকার, অভিযান চালিয়ে জাল ধ্বংস

১৭

এবার আসছে ‘প্রবাসী কার্ড’, মিলবে বিশেষ সুবিধা: প্রবাসী কল্যাণ মন্ত্রী

১৮

ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে সতর্ক করলেন কাতারের প্রধানমন্ত্রী

১৯

আর্জেন্টিনায় হান্টাভাইরাসে ৩২ জনের মৃত্যু, এক বছরে সংক্রমণ প্রায় দ্বিগুণ

২০