RCTV Logo আরসিটিভি ডেস্ক
১১ মে ২০২৬, ৬:১২ অপরাহ্ন

ধেয়ে আসছে বৃষ্টি বলয় ‘স্পার্ক’, রংপুরসহ দেশের বেশকিছু অঞ্চলে ভারী বজ্রবৃষ্টির শঙ্কা

ছবিঃ সংগৃহীত

তীব্র বজ্রপাতের ঝুঁকি নিয়ে দেশে ধেয়ে আসছে নতুন বৃষ্টি বলয় ‘স্পার্ক’। সোমবার (১১ মে) আবহাওয়া পর্যবেক্ষক দল বিডব্লিউওটি জানিয়েছে, আগামী ১২ বা ১৩ মে দেশের উত্তরাঞ্চল হয়ে এই বৃষ্টি বলয় বাংলাদেশে প্রবেশ করতে পারে। এর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে টানা ৯ দিন দফায় দফায় বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে

বিডব্লিউওটি-র পূর্বাভাস অনুযায়ী, ১২ মে থেকে ২০ মে পর্যন্ত এই বৃষ্টি বলয় সক্রিয় থাকতে পারে। তবে এই বৃষ্টি টানা না হয়ে বিরতি দিয়ে বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে প্রভাব ফেলবে। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে এর প্রভাব সবচেয়ে বেশি পড়ার আশঙ্কা রয়েছে। এসব এলাকায় বজ্রবৃষ্টির পাশাপাশি তীব্র বজ্রপাতের ঝুঁকি বাড়তে পারে বলে সতর্ক করা হয়েছে।

সংস্থাটি আরও জানিয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের জেলাগুলোতে বৃষ্টি বলয়টি সবচেয়ে বেশি সক্রিয় থাকলেও ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় মাঝেমধ্যে বৃষ্টি হতে পারে। তবে এসব অঞ্চলে বড় পরিসরে বা দীর্ঘস্থায়ী বৃষ্টির সম্ভাবনা কম। অন্যদিকে খুলনা ও বরিশাল বিভাগে এই বলয়ের প্রভাব তুলনামূলক কম থাকতে পারে এবং সেখানকার আবহাওয়া প্রায় স্বাভাবিক থাকার সম্ভাবনা রয়েছে।

এদিকে আবহাওয়া অধিদপ্তরের সোমবার সকালের পূর্বাভাসে জানানো হয়েছে, বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে। এর প্রভাবে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন বিভাগে দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবৃষ্টি হতে পারে। বিশেষ করে উত্তরাঞ্চলের কয়েকটি এলাকায় মাঝারি থেকে ভারী এবং কোথাও কোথাও অতিভারী বর্ষণের সম্ভাবনা দেখা দিয়েছে।

উল্লেখ্য, গত মাসে বৃষ্টি বলয় ‘ঝুমুল’-এর প্রভাবে দেশের বিভিন্ন জেলায় টানা বৃষ্টি ও বজ্রপাতে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছিল এবং বেশ কয়েকজন প্রাণ হারিয়েছিলেন। সেই অভিজ্ঞতার প্রেক্ষাপটে নতুন এই বৃষ্টি বলয় ও বজ্রপাতের ঝুঁকি নিয়ে জনমনে উদ্বেগ তৈরি হয়েছে। সংশ্লিষ্ট এলাকাগুলোতে বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিচ্ছেন আবহাওয়া বিশেষজ্ঞরা।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবহাওয়া পরিবর্তনে বাড়ছে শিশু রোগী ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে উপচে পড়া ভিড়

ধেয়ে আসছে বৃষ্টি বলয় ‘স্পার্ক’, রংপুরসহ দেশের বেশকিছু অঞ্চলে ভারী বজ্রবৃষ্টির শঙ্কা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৩য় বর্ষের ফল প্রকাশ, দেখবেন যেভাবে

বান্দরবানে বর্গা শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

এবার হরমুজে সমুদ্রের নিচে পাতা ইন্টারনেট ক্যাবল ব্যবহারের জন্য ফি নিতে চায় ইরান

পুলিশ বাহিনীতে দুর্নীতির কোনো স্থান নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

দক্ষিণ লেবাননের ৯ গ্রাম খালি করার নির্দেশ ইসরায়েলের

হাম ও উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

বিশ্বকাপ স্কোয়াডে ফিরেই গোল করলেন নেইমার

বাংলাদেশ কেন বিশ্বকাপ খেলেনি, খতিয়ে দেখতে মন্ত্রণালয়ের কমিটি গঠন

১০

গাইবান্ধায় দুদকের গণশুনানি 

১১

পর্যটকদের নিরাপত্তায় টুরিস্ট পুলিশের সক্ষমতা বাড়ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

‎লালমনিরহাটে গৃহবধূ গণধর্ষণ মামলার আসামি রংপুর থেকে গ্রেফতার

১৩

নাটোরে আম-লিচু আহরণের সময়সূচী ঘোষণা

১৪

৯ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস

১৫

২৮৮ আরোহী নিয়ে তুর্কি এয়ারলাইন্সের বিমানে আগুন  

১৬

পুলিশ প্রশাসনের কোনো পদই চিরস্থায়ী নয়: প্রধানমন্ত্রী

১৭

বাংলাদেশ-পাকিস্তানের শিক্ষা সহযোগিতা আরও বাড়ানোর সুযোগ রয়েছে: শিক্ষামন্ত্রী

১৮

বিরল সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ উদ্ধার

১৯

পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি

২০