RCTV Logo দিনাজপুর প্রতিনিধি
১১ মে ২০২৬, ১:১৪ অপরাহ্ন

বিরল সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ উদ্ধার

ছবিঃ আরসিটিভি

দিনাজপুরের বিরল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

১১ মে রোববার ভোররাতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ৩টার দিকে এনায়েতপুর বিওপির একটি টহল দল বিরল উপজেলার সীমান্ত পিলার ৩২৩/২-এস সংলগ্ন এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালায়। এসময় সীমান্ত থেকে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দ্বীপনগর গ্রাম এলাকায় মালিকবিহীন অবস্থায় ৫৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মদের আনুমানিক সিজার মূল্য ৮৫ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি আরও জানায়, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট মাদক ব্যবসায়ীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-পাকিস্তানের শিক্ষা সহযোগিতা আরও বাড়ানোর সুযোগ রয়েছে: শিক্ষামন্ত্রী

বিরল সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ উদ্ধার

পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি

গর্ভে থাকা শিশুর লিঙ্গ পরিচয় প্রকাশ করা যাবে না: হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

দিনের শুরুতেই দুই ওপেনারকে হারাল বাংলাদেশ

বিশ্ববাজারে ফের বেড়েছে তেলের দাম

বাড়ছে হামের ভয়াবহতা, মৃত্যু ছাড়াল ৪০০

নীলফামারীতে ধানের দাম কম, ন্যায্য মূল্য থেকে বঞ্চিত কৃষক

আজ ১১ মে, দিনটি কেমন যাবে আপনার?

নামাজের সময়সূচি – ১১ মে ২০২৬

১০

লালমনিরহাটে কারেন্ট জাল দিয়ে পাখি শিকার, অভিযান চালিয়ে জাল ধ্বংস

১১

এবার আসছে ‘প্রবাসী কার্ড’, মিলবে বিশেষ সুবিধা: প্রবাসী কল্যাণ মন্ত্রী

১২

ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে সতর্ক করলেন কাতারের প্রধানমন্ত্রী

১৩

আর্জেন্টিনায় হান্টাভাইরাসে ৩২ জনের মৃত্যু, এক বছরে সংক্রমণ প্রায় দ্বিগুণ

১৪

চট্টগ্রামে হামের উপসর্গে একদিনে হাসপাতালে ভর্তি ৭৪ শিশু

১৫

নীলফামারীতে এনসিপির চেয়ারম্যান ও মেয়র দুই প্রার্থী ঘোষণা 

১৬

উত্তরাঞ্চলে বজ্র আশ্রয়কেন্দ্র গড়ে তোলা হবে: ত্রাণমন্ত্রী

১৭

আরসিটিভিতে সংবাদ প্রকাশের পরে শিক্ষার্থীদের পচা ডিম দেওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন

১৮

নবম দিনের এসএসসি পরীক্ষায় ৯ শিক্ষার্থী বহিষ্কার, অনুপস্থিত ৩১ হাজার

১৯

কেন্দ্রীয় চুক্তিতে সই করেননি ৫ তারকা, গভীর সংকটে অস্ট্রেলিয়ার ক্রিকেট

২০