স্পোর্টস ডেস্ক 

চতুর্থ দিনের শুরুটা ভালো হলো না বাংলাদেশ দলের। দিনের শুরুতেই দুই ওপেনার মাহমুদুল হাসান ও সাদমান ইসলামকে হারিয়ে চাপে পড়ে স্বাগতিকরা।
বিনা উইকেটে ৭ রান নিয়ে চতুর্থ দিন শুরু করেছিল বাংলাদেশ। দুই ইনিংস মিলিয়ে তখন তাদের লিড ছিল ৩৪ রান।
তবে সকালে দ্রুতই আঘাত হানেন পাকিস্তানি পেসাররা।
প্রথমে মোহাম্মদ আব্বাসের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন মাহমুদুল। প্রথম ইনিংসে ৮ রান করা এই ওপেনার এবার করেন মাত্র ৫ রান। দলের সংগ্রহ তখন ১৫ রান।
এরপর দিনের প্রথম ওভারে আক্রমণে এসে সফল হন হাসান আলীও। সামনে পা বাড়িয়ে খেলতে গিয়ে বাড়তি বাউন্সে ব্যাটের কানায় লেগে গালিতে দাঁড়ানো সৌদ শাকিলের হাতে ক্যাচ দেন সাদমান। ২২ বলে ১০ রান করেন তিনি।
২৩ রানেই দুই উইকেট হারানো বাংলাদেশের হয়ে এরপর ক্রিজে যোগ দেন মমিনুল হক ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
মন্তব্য করুন