পরীক্ষামূলক
LIVE TV

বান্দরবানে বর্গা শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, দেশের বর্গা শিক্ষক বা প্রক্সি শিক্ষকের সংখ্যা বেড়েই যাচ্ছে। বিশেষ করে পার্বত্য এলাকায় এর সংখ্যা অনেকাংশ বেশি। আগামীতে প্রক্সি টিচার বা বর্গা টিচার এটার কোন জায়গা থাকবে না বাংলাদেশে। বর্গা শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

সোমবার (১১ মে) দুপুরে এক দিনের সফরে বান্দরবান সদরের রেইছা প্রাইমারি টিচার ট্রেনিং সেন্টার পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি।

শিক্ষা প্রতিমন্ত্রী বলেন, শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নে বিভিন্ন পরিকল্পনা নেয়া হয়েছে। চাকরি হিসেবে নয় শিক্ষকরা দায়িত্ব নিয়ে কাজ করলে পড়ালেখার মান আরও বৃদ্ধি পাবে। কিন্তু দুঃখের বিষয়, আমাদের বেশির ভাগ প্রাথমিকের শিক্ষার্থীরা বাংলা, গণিতসহ অন্যান্য বিষয়ে যতটুকু জানার কথা- তারা তা জানে না। আপনারা শিক্ষকরা যেদিন থেকে পড়ানো শুরু করবেন সেদিন থেকে সব বাচ্চারা শিক্ষিত হবে।

তিনি বলেন, বিগত দিনগুলোতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মান নেমে এসেছিল অনেক নিচে, এটা সম্পূর্ণভাবে বদলে দেয়া হবে।

এর আগে রেইছা পিটিআই ট্রেনিং সেন্টার পরিদর্শন করেন এবং সেখানে এক মতবিনিময় সভায় অংশ নেন। মতবিনিময় সভায় পিটিআই এর শিক্ষকদের সঙ্গে ব্যাপক আলোচনার পাশাপাশি তাদের সমস্যার কথা শোনেন প্রতিমন্ত্রী। একদিনের সফরে লামা উপজেলায় নুনাবিল মডেল ও ফাসিয়াখালী অংহ্লাহ্রী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন তিনি।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক আবু তালেব, পিটিআই এর পরিচালক ফজলুল হক ভূইয়া, উপজেলা নির্বাহী অফিসার মারুফা সুলতানা খান হীরামনিহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন