RCTV Logo নাটোর প্রতিনিধি
১১ মে ২০২৬, ২:২৫ অপরাহ্ন

নাটোরে আম-লিচু আহরণের সময়সূচী ঘোষণা

ছবিঃ আরসিটিভি

রাসায়নিকমুক্ত নিরাপদ ফল নিশ্চিত করতে নাটোর জেলায় গাছ থেকে আম ও লিচু আহরণের সময়সূচী ঘোষণা করেছে জেলা প্রশাসন। আজ সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ফল সংগ্রহ, সংরক্ষণ ও বিপণন সংক্রান্ত প্রস্তুতি সভায় এ সময়সূচী নির্ধারণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আসমা শাহীন।

সভায় জেলা প্রশাসক বলেন, গাছ থেকে ফল সংগ্রহ, বিপণন ও পরিবহনের ক্ষেত্রে সকল ধরনের প্রতিবন্ধকতা দূর করে ক্রেতাদের কাছে নিরাপদ ফল পৌঁছে দিতে জেলা প্রশাসন বদ্ধপরিকর। এ লক্ষ্যে উপজেলা প্রশাসন আম ও লিচু চাষি, ব্যবসায়ী এবং পরিবহন সংশ্লিষ্টদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করবে। একই সঙ্গে জনস্বাস্থ্য সুরক্ষায় বাগানে ক্ষতিকর রাসায়নিক ব্যবহার বন্ধে প্রশাসনিক নজরদারি অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, ভবিষ্যৎ প্রজন্মের পুষ্টি নিশ্চিত করে মেধাবী জাতি গঠনে ক্ষতিকর রাসায়নিক পরিহার করতে হবে। এ ক্ষেত্রে জনস্বার্থ ও ধর্মীয় অনুশাসনের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. হাবিবুল ইসলাম খান জানান, রাসায়নিকের অপব্যবহার রোধ, পরিপক্ব ফল সংগ্রহ, দীর্ঘ সময় সংরক্ষণ এবং ফল পচন রোধে কৃষি বিভাগ বোটাসহ আম পাড়ার পরামর্শ দিচ্ছে। এছাড়া ব্যাগিং পদ্ধতি অনুসরণ করে নিরাপদ আম উৎপাদনের আহ্বান জানানো হয়েছে।

নির্ধারিত সময়সূচী অনুযায়ী আগামী ১৫ মে থেকে আটির আম, ২৫ মে থেকে গোপালভোগ, ৩০ মে থেকে রাণীপছন্দ ও ক্ষীরসাপাত, ৫ জুন থেকে লক্ষণভোগ, ১৫ জুন থেকে ল্যাংড়া ও আম্রপালি, ২৫ জুন থেকে মোহনভোগ ও হাড়িভাঙ্গা, ৩০ জুন থেকে ফজলী, ৫ জুলাই থেকে মল্লিকা, ১৫ জুলাই থেকে বারি-৪, ২০ জুলাই থেকে আশ্বিনা এবং ১০ আগস্ট থেকে গৌরমতি জাতের আম সংগ্রহ করা যাবে।

এছাড়া ১৭ মে থেকে মোজাফফর জাতের লিচু এবং ২৫ মে থেকে বোম্বাই ও চায়না-৩ জাতের লিচু আহরণ শুরু হবে।

কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে নাটোর জেলায় ৪৮৮৭ হেক্টর লিচু বাগান থেকে প্রায় ৭ হাজার ৫৪০ টন লিচু এবং ৫ হাজার ৬৯৩ হেক্টর আম বাগান থেকে প্রায় ৬৮ হাজার ৩১৬ টন আম উৎপাদনের আশা করা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্যটকদের নিরাপত্তায় টুরিস্ট পুলিশের সক্ষমতা বাড়ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

‎লালমনিরহাটে গৃহবধূ গণধর্ষণ মামলার আসামি রংপুর থেকে গ্রেফতার

নাটোরে আম-লিচু আহরণের সময়সূচী ঘোষণা

৯ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস

২৮৮ আরোহী নিয়ে তুর্কি এয়ারলাইন্সের বিমানে আগুন  

পুলিশ প্রশাসনের কোনো পদই চিরস্থায়ী নয়: প্রধানমন্ত্রী

বাংলাদেশ-পাকিস্তানের শিক্ষা সহযোগিতা আরও বাড়ানোর সুযোগ রয়েছে: শিক্ষামন্ত্রী

বিরল সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ উদ্ধার

পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি

গর্ভে থাকা শিশুর লিঙ্গ পরিচয় প্রকাশ করা যাবে না: হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

১০

দিনের শুরুতেই দুই ওপেনারকে হারাল বাংলাদেশ

১১

বিশ্ববাজারে ফের বেড়েছে তেলের দাম

১২

বাড়ছে হামের ভয়াবহতা, মৃত্যু ছাড়াল ৪০০

১৩

নীলফামারীতে ধানের দাম কম, ন্যায্য মূল্য থেকে বঞ্চিত কৃষক

১৪

আজ ১১ মে, দিনটি কেমন যাবে আপনার?

১৫

নামাজের সময়সূচি – ১১ মে ২০২৬

১৬

লালমনিরহাটে কারেন্ট জাল দিয়ে পাখি শিকার, অভিযান চালিয়ে জাল ধ্বংস

১৭

এবার আসছে ‘প্রবাসী কার্ড’, মিলবে বিশেষ সুবিধা: প্রবাসী কল্যাণ মন্ত্রী

১৮

ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে সতর্ক করলেন কাতারের প্রধানমন্ত্রী

১৯

আর্জেন্টিনায় হান্টাভাইরাসে ৩২ জনের মৃত্যু, এক বছরে সংক্রমণ প্রায় দ্বিগুণ

২০