RCTV Logo স্পোর্টস ডেস্ক
৭ ফেব্রুয়ারী ২০২৫, ৫:৫৮ অপরাহ্ন

ফাইনালে টস জিতে বোলিংয়ে তামিমের বরিশাল

ছবি: সংগৃহিত

বিপিএলের মেগা ফাইনালে টসভাগ্য পক্ষে এসেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের। চিটাগং কিংসের বিপক্ষে ফাইনালে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল।

এবারের ফাইনাল জিতে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা উঁচিয়ে ধরতে মুখিয়ে বরিশাল। অন্যদিকে, ২০১৩ সালের পর এবারই প্রথম ফাইনালের দেখা পাওয়া চিটাগং কিংস শিরোপা নিতে চায় চট্টগ্রামে।

চলতি আসরে হেড-টু-হেডে চিটাগংয়ের চেয়ে এগিয়ে বরিশাল। লিগ পর্ব এবং প্লে-অফ মিলিয়ে তিন ম্যাচের মধ্যে দুটিতে শেষ হাসি ছিল তাদের। প্লে-অফ পর্বে প্রথম কোয়ালিফাইয়ারে তো মোহাম্মদ মিঠুনের দলকে ৯ উইকেটে উড়িয়ে দিয়েছিল তামিমের বরিশাল।

সবমিলিয়ে, ফাইনালে মনস্তাত্তিকভাবে কিছুটা এগিয়ে থেকেই মাঠে নামছেন তামিম-মাহমুদউল্লাহরা। অন্যদিকে, প্রায় এক দশক পর ফাইনালের দেখা পাওয়া চিটাগং চমক উপহার দিতে প্রস্তুত।

ফরচুন বরিশাল একাদশ

  • তামিম ইকবাল (অধিনায়ক)
  • তৌহিদ হৃদয়
  • ডেভিড মালান
  • কাইল মায়ার্স
  • মাহমুদউল্লাহ রিয়াদ
  • মুশফিকুর রহিম
  • মোহাম্মদ নবি
  • রিশাদ হোসেন
  • ইবাদত হোসেন
  • তানভীর ইসলাম
  • মোহাম্মদ আলি

চিটাগং কিংস একাদশ

  • মোহাম্মদ মিঠুন (অধিনায়ক)
  • খাজা নাফে
  • পারভেজ হোসেন ইমন
  • গ্রাহাম ক্লার্ক
  • হুসেইন তালাত
  • শামীম হোসেন
  • খালেদ আহমেদ
  • শরিফুল ইসলাম
  • নাঈম ইসলাম
  • আরাফাত সানি
  • বিনুরা ফার্নান্দো
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লা বিমানবন্দর চালুর দাবি

বগুড়ায় হবে বিমানবন্দর: ৩ হাজার কোটির বিনিয়োগে বদলে যাবে উত্তরের অর্থনীতি

গাইবান্ধায় গরমে স্বস্তি ফিরে আনছে তালের আঁটি

তেঁতুল গাছের মগডালে নারী, এলাকায় চাঞ্চল্য

গোবিন্দগঞ্জে সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে ডাকাতি

পুশইন ঠেকাতে ভারতকে ১২-১৩টি চিঠি দিয়েছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রংপুরে বিষাক্ত মদ পান করিয়ে হত্যা মামলার দুইজন আসামি গ্রেফতার

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল ঘোষণা আগামী ২০ জুলাই: শিক্ষামন্ত্রী

এক দিনে হাম ও উপসর্গে ৮ মৃত্যু

সৈয়দপুরে রেলওয়ের জায়গায় অবৈধ স্থাপন উচ্ছেদ 

১০

পেট্রোল দিয়ে আগুনের ঘটনায় বৃদ্ধের মৃত্যু: মামলা না নেওয়ার অভিযোগে লাশ নিয়ে থানা ঘেরাও, সড়ক অবরোধ

১১

গাইবান্ধায় কর্মস্থলে ফিরতে হামলার শিকার দুই সরকারি কর্মকর্তা, থানায় অভিযোগ

১২

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

১৩

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

১৪

৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

১৫

রংপুর কমিউনিটি ডেন্টাল কলেজের বিডিএস ২৬ তম ব্যাচের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

১৬

ডিফেন্ডারের জায়গায় মিডফিল্ডার নিয়ে বড় চমক আনচেলত্তির

১৭

‎লালমনিরহাটে ২৪ ঘণ্টা পেরিয়েও সন্ধান মেলেনি ধরলায় নিখোঁজ দুই ভাইয়ের; চলছে উদ্ধার অভিযান

১৮

ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, নিহত ৪

১৯

ইরান-ইসরায়েল সংঘাত পুনরায় শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ কানাডার

২০