RCTV Logo আরসিটিভি ডেস্ক
১১ জানুয়ারী ২০২৬, ১২:০৭ অপরাহ্ন

ইসিতে আপিল শুনানির দ্বিতীয় দিনের কার্যক্রম চলছে

ছবিঃ সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানির দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু হয়েছে।

রোববার (১১ জানুয়ারি) সকাল ১০টা থেকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের অডিটরিয়ামে এই শুনানি চলছে।

ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিক বলেন, কমিশনের ঘোষিত সময়সূচি অনুযায়ী আজ ক্রমিক নম্বর ৭১ থেকে ১৪০ পর্যন্ত আপিলের শুনানি অনুষ্ঠিত হচ্ছে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে পূর্ণাঙ্গ কমিশন বিকেল ৫টা পর্যন্ত এই শুনানি গ্রহণ করবেন।

এর আগে, গতকাল শনিবার শুনানির প্রথম দিনে ৭০টি আপিলের মধ্যে ৫২টি আপিল মঞ্জুর করেছে কমিশন।

ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের জানান, প্রথম দিনের শুনানিতে ৫২টি আপিল মঞ্জুর ও ১৫টি নামঞ্জুর করা হয়েছে। আর তথ্যগত অসংগতির কারণে তিনটি আপিলের শুনানি মুলতবি রাখা হয়েছে।

তিনি বলেন, মঞ্জুর হওয়া ৫২টি আপিলের মধ্যে ৫১ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। এ ছাড়া রিটার্নিং কর্মকর্তা কর্তৃক বৈধ ঘোষিত একজনের প্রার্থিতা আপিল শুনানিতে বাতিল হয়েছে।

আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত এই আপিল শুনানি চলবে।

সূচি অনুযায়ী, আগামীকাল সোমবার (১২ জানুয়ারি) ১৪১ থেকে ২১০ নম্বর এবং মঙ্গলবার (১৩ জানুয়ারি) ২১১ থেকে ২৮০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, আবেদনগুলো শুনানি শেষে আপিলের ফলাফল মনিটরে প্রদর্শন, রায়ের পিডিএফ কপি ও আপিলের সিদ্ধান্ত রিটার্নিং অফিসারসহ সংশ্লিষ্ট পক্ষের ই-মেইল অ্যাকাউন্টে প্রেরণ এবং নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

এ ছাড়া ১০ থেকে ১২ জানুয়ারি পর্যন্ত শুনানির রায়ের অনুলিপি ১২ জানুয়ারি নির্বাচন ভবনের অভ্যর্থনা ডেস্ক থেকে সংগ্রহ করা যাবে।

এবারের নির্বাচনে মনোনয়নপত্র বাতিল ও গ্রহণের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজও মধ্যপ্রাচ্যের ২০টি ফ্লাইট বাতিল

৯ বছরের শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার, আটক ৬

খাবার স্যালাইন ভেবে কীটনাশক পান, একই পরিবারের আহত ৪ 

স্বস্তির জয়ে কোয়ার্টার ফাইনালে লিভারপুল

টানা ৫ দিন দেশজুড়ে বজ্রবৃষ্টির আভাস

বিশ্বকাপের ১০০ দিন আগে ‘গুরুতর চোট’ পেলেন রোনালদো

‘কিং’ সিনেমা অ্যাকশনে চমকে দেবেন শাহরুখ

অস্ত্রের উৎপাদন ৪ গুণ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র

আবারও ইসরায়েলে মিসাইল ছুড়ল ইরান

শেষ মুহূর্তের গোলে কষ্টার্জিত জয় রিয়াল মাদ্রিদের

১০

ইরানকে যেভাবে সহায়তা করছে রাশিয়া

১১

যুদ্ধ পরিস্থিতিতে ‘ফিনালিসিমা’ নিয়ে উয়েফার নতুন বার্তা

১২

সৌদির তেলের খনি লক্ষ্য করে ইরানের ড্রোন হামলা

১৩

যেসব দেশের জন্য হরমুজ প্রাণালী খুলে দিল ইরান

১৪

আজ ০৭ মার্চ, দিনটি কেমন যাবে আপনার?

১৫

নামাজের সময়সূচি – ০৭ মার্চ ২০২৬

১৬

জ্বালানি তেল সংকটের গুজব, বিভিন্ন ফিলিং স্টেশন পরিদর্শনে প্রতিমন্ত্রী

১৭

দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত ইরান, আনা হচ্ছে নতুন অস্ত্র

১৮

গাইবান্ধায় অপহৃত স্কুলছাত্রী উদ্ধার প্রধান আসামি গ্রেফতার

১৯

পাকিস্তান সিরিজে বাংলাদেশ দলে আছেন যারা

২০