RCTV Logo আরসিটিভি ডেস্ক
২৮ ডিসেম্বর ২০২৫, ১০:৩৬ পূর্বাহ্ন

ভোটে লড়তে পদত্যাগ করলেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান

ছবিঃ সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পদত্যাগ করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। রোববার (২৮ ডিসেম্বর) সকালে রাষ্ট্রপতির কাছে আনুষ্ঠানিক পদত্যাগপত্র পাঠান তিনি।

জানা গেছে, গতকাল শনিবার রাত ১০টার দিকে পদত্যাগপত্রে সই করেন মো. আসাদুজ্জামান। পদত্যাগপত্রে ব্যক্তিগত কারণ উল্লেখ করেছেন তিনি। এরপর অ্যার্টনি জেনারেলের কার্যালয় থেকে তাকে বিদায়ী সংবর্ধনাও দেয়া হয়। তবে পরবর্তী অ্যাটর্নি জেনারেল কে হচ্ছেন তা এখনও জানা যায়নি।

প্রসঙ্গত, আগামী নির্বাচনে ঝিনাইদহ-১ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে লড়বেন মো. আসাদুজ্জামান। এরইমধ্যে দল থেকে মনোনয়নও পেয়েছেন তিনি। এর আগে, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে একই আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী হয়েছিলেন তিনি।

বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদকের পদে থাকা মো. আসাদুজ্জামান আওয়ামী লীগ সরকারের পতনের তিনদিনের মাথায় অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান। এরপর তিনি বিএনপির পদ থেকে পদত্যাগ করেছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারীতে আইনজীবী সমিতির উদ্যোগে ‘বইমেলা’ উদ্বোধন

আলভারেজকে নিয়ে ইউরোপের তিন জায়ান্টের কাড়াকাড়ি, অ্যাতলেটিকো ছাড়বে তো?

দেড় মাসের সন্তান নিয়ে যুব মহিলা লীগ নেত্রী শিল্পী কারাগারে

আন্তর্জাতিক বাজারে কমলো স্বর্ণের দাম

এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ২৫ হাজার শিক্ষার্থী

ইসরায়েলের বিরুদ্ধে নিন্দা জানিয়ে কাতারের বিবৃতি

প্রথম দিনে অসদুপায় অবলম্বনের দায়ে ৬ শিক্ষার্থী বহিষ্কার

হাম ও হামের উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু

রংপুরে এসএসসি পরীক্ষার প্রথম দিনেই অনুপস্থিত ৫৭১

নাটোরে নারী উদ্যোক্তাদের ঋণ বিতরণ ও প্রশিক্ষণ 

১০

বর্তমানে দেশের বিদেশি ঋণ কত, সংসদে জানালেন অর্থমন্ত্রী

১১

বিশ্ববাজারে কমল তেলের দাম

১২

আইপিএল থেকে ছিটকে গেলেন চেন্নাইয়ের সর্বোচ্চ রান সংগ্রাহক

১৩

বালিয়াডাঙ্গীতে ২০০ লিটার পেট্রোলসহ আটক ২ জন, মোবাইল কোর্টে জরিমানা

১৪

মোটরসাইকেলসহ ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ, পালাল চোরাকারবারীরা

১৫

মুক্তির আগেই ‘কিং’ সিনেমার আয় ২৫০ কোটি

১৬

সংসদে ১৩৩ অধ্যাদেশের ৯৭টিই বিল আকারে আইনে রূপান্তর

১৭

তিন জেলার পুলিশ সুপারকে বদলি

১৮

রংপুরের গঙ্গাচড়ায় বসুন্ধরা শুভসংঘের ব্যতিক্রমী বই পাঠের আসর অনুষ্ঠিত

১৯

অন্ধকার পেরিয়ে আলোর পথে: শ্রুতলেখকের সহায়তায় এসএসসি দিচ্ছেন শরীফ আলী

২০