RCTV Logo নীলফামারী প্রতিনিধি
২১ এপ্রিল ২০২৬, ৭:১৬ অপরাহ্ন

নীলফামারীতে আইনজীবী সমিতির উদ্যোগে ‘বইমেলা’ উদ্বোধন

ছবিঃ আরসিটিভি

নীলফামারী জেলা আইনজীবী সমিতির উদ্যোগে ব্যতিক্রমধর্মী আয়োজন ‘বইমেলা’র উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১১ টায় জেলা জজ কোর্ট প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে আইন পেশাজীবীদের পাশাপাশি বিচার বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সরব উপস্থিতি লক্ষ্য করা যায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ও দায়রা জজ (ভারপ্রাপ্ত) ব্যারিস্টার মাহমুদুল হক। সভাপতিত্ব করেন জেলা আইনজীবী সমিতির সহ-সভাপতি অ্যাডভোকেট মোঃ আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র জেলা ও দায়রা জজ এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১, নীলফামারীর বিচারক জিয়া উদ্দিন মাহমুদ, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ এনামুল হক বসুনিয়া, জজশিপের অন্যান্য বিচারক ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটবৃন্দ।

এছাড়া উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আল মাসুদ চৌধুরী, পাবলিক প্রসিকিউটর (পি.পি) অ্যাডভোকেট মোঃ গোলাম মোস্তফা (সজীব), নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর পাবলিক প্রসিকিউটর (পি.পি), অ্যাডভোকেট মোঃ আনিছুর রহমান আজাদ (লাইব্রেরি সম্পাদক), সরকারি কৌঁসুলি (জি.পি) অ্যাডভোকেট আবু মোহাম্মদ সোয়েম, সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ আলিম উদ্দিন বসুনিয়া, অ্যাডভোকেট মোঃ আব্দুল ওহাব চৌধুরীসহ অন্যান্য আইনজীবীবৃন্দ।

অনুষ্ঠান সিনিয়র জেলা ও দায়রা জজ জিয়া উদ্দিন মাহমুদ ফিতা কেটে বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। পরে অতিথিবৃন্দ বইমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং প্রদর্শিত আইন, সংবিধান, করব্যবস্থা, মানবাধিকার ও বিচারব্যবস্থা সম্পর্কিত বইসমূহ ঘুরে দেখেন।

বক্তব্যে অতিথিরা বলেন, আইন পেশায় দক্ষতা অর্জনের জন্য নিয়মিত অধ্যয়ন ও আপডেট জ্ঞান অত্যন্ত গুরুত্বপূর্ণ। বইমেলার মতো আয়োজন নতুন প্রজন্মের আইনজীবীদের জ্ঞানভিত্তিক প্রস্তুতি বাড়াতে সহায়ক হবে। তারা আরও বলেন, বিচারব্যবস্থার মানোন্নয়নে আইনজীবীদের পেশাগত সততা ও জ্ঞানের বিকাশ অপরিহার্য, আর সেই জায়গায় বইমেলা একটি ইতিবাচক উদ্যোগ হিসেবে বিবেচিত হতে পারে।

আয়োজকরা জানান, এ বইমেলায় দেশি-বিদেশি বিভিন্ন আইনবিষয়ক গুরুত্বপূর্ণ গ্রন্থ প্রদর্শন ও বিক্রয়ের ব্যবস্থা রাখা হয়েছে, যাতে আইনজীবী, শিক্ষার্থী এবং আগ্রহী পাঠকরা সহজেই প্রয়োজনীয় বই সংগ্রহ করতে পারেন। একই সঙ্গে এটি একটি জ্ঞানবিনিময় প্ল্যাটফর্ম হিসেবেও কাজ করবে বলে আশা প্রকাশ করা হয়।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইনজীবী সহকারী বৃন্দ ও বিভিন্ন মামলার বিচারপ্রার্থীরা, যা আয়োজনটিকে আরও প্রাণবন্ত ও অংশগ্রহণমূলক করে তোলে।

অনুষ্ঠানে জেলা আইনজীবী সমিতির সদস্যবৃন্দসহ বিপুল সংখ্যক আইনজীবী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পুরো আয়োজনটি জেলা আইনজীবী সমিতি ২০২৫-২৬ কার্যনির্বাহী কমিটির তত্ত্বাবধানে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারীতে আইনজীবী সমিতির উদ্যোগে ‘বইমেলা’ উদ্বোধন

আলভারেজকে নিয়ে ইউরোপের তিন জায়ান্টের কাড়াকাড়ি, অ্যাতলেটিকো ছাড়বে তো?

দেড় মাসের সন্তান নিয়ে যুব মহিলা লীগ নেত্রী শিল্পী কারাগারে

আন্তর্জাতিক বাজারে কমলো স্বর্ণের দাম

এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ২৫ হাজার শিক্ষার্থী

ইসরায়েলের বিরুদ্ধে নিন্দা জানিয়ে কাতারের বিবৃতি

প্রথম দিনে অসদুপায় অবলম্বনের দায়ে ৬ শিক্ষার্থী বহিষ্কার

হাম ও হামের উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু

রংপুরে এসএসসি পরীক্ষার প্রথম দিনেই অনুপস্থিত ৫৭১

নাটোরে নারী উদ্যোক্তাদের ঋণ বিতরণ ও প্রশিক্ষণ 

১০

বর্তমানে দেশের বিদেশি ঋণ কত, সংসদে জানালেন অর্থমন্ত্রী

১১

বিশ্ববাজারে কমল তেলের দাম

১২

আইপিএল থেকে ছিটকে গেলেন চেন্নাইয়ের সর্বোচ্চ রান সংগ্রাহক

১৩

বালিয়াডাঙ্গীতে ২০০ লিটার পেট্রোলসহ আটক ২ জন, মোবাইল কোর্টে জরিমানা

১৪

মোটরসাইকেলসহ ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ, পালাল চোরাকারবারীরা

১৫

মুক্তির আগেই ‘কিং’ সিনেমার আয় ২৫০ কোটি

১৬

সংসদে ১৩৩ অধ্যাদেশের ৯৭টিই বিল আকারে আইনে রূপান্তর

১৭

তিন জেলার পুলিশ সুপারকে বদলি

১৮

রংপুরের গঙ্গাচড়ায় বসুন্ধরা শুভসংঘের ব্যতিক্রমী বই পাঠের আসর অনুষ্ঠিত

১৯

অন্ধকার পেরিয়ে আলোর পথে: শ্রুতলেখকের সহায়তায় এসএসসি দিচ্ছেন শরীফ আলী

২০