RCTV Logo আরসিটিভি ডেস্ক
২১ এপ্রিল ২০২৬, ৪:৫৯ অপরাহ্ন

রংপুরে এসএসসি পরীক্ষার প্রথম দিনেই অনুপস্থিত ৫৭১

ছবিঃ সংগৃহীত

রংপুরে এসএসসি ও সমমানের প্রথম পরীক্ষা হয়েছে নকলমুক্ত পরিবেশে। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টা থেকে জেলার ৮৪টি কেন্দ্রে পরীক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিয়েছে। তবে প্রথম দিনে ৫৭১ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

সকালে রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রংপুর অঞ্চলের পরিচালক অধ্যাপক আমির আলীসহ প্রশাসনের কর্মকর্তারা সাতগাড়া বায়তুল মোকাররম কামিল মাদ্রাসা, পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ, কালেক্টরেট স্কুল এন্ড কলেজসহ বিভিন্ন পরীক্ষাকেন্দ্র পরিদর্শনসহ সিসিটিভির মাধ্যমে পরীক্ষার পরিবেশ মনিটরিং করেন।

পরীক্ষার প্রথম দিনে কোনো কেন্দ্রে অসাদুপায় অবলম্বন কিংবা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। প্রথম দিনে এসএসসির ২২১ জন, দাখিলের ২৮৯ জন, এসএসসি ভোকেশনালের ৬১ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

এ বছর রংপুর জেলায় ৩২ হাজার ৪৮ জন এসএসসি, ৪ হাজার ৩৯৫ জন দাখিল ও ৩ হাজার ৫৭৬ জন এসএসসি ভোকেশনাল পরীক্ষায় অংশ নিচ্ছে। পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে জেলা পর্যায়ে ৫টি ভিজিলেন্স টিম ও মহানগরে ২০ জন ট্যাগ অফিসার পরীক্ষার সার্বক্ষণিক তদারকি করেছেন।

এ ছাড়া, পরীক্ষা চলাকালীন সার্বিক নিরাপত্তায় পুলিশ, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে ছিলেন।

রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন বলেন, এসএসসি পরীক্ষা একটি দীর্ঘ মেয়াদী পরীক্ষা। এটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসন, শিক্ষা বিভাগ, আইন শৃঙ্খলাবাহিনী যৌথভাবে কাজ করছে। আজ সুষ্ঠুভাবে প্রথম পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এ বছর কেন্দ্রে ট্যাগ অফিসার নিয়োগ, সিসিটিভির মাধ্যমে পরীক্ষা কেন্দ্র মনিটরিংসহ ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেড় মাসের সন্তান নিয়ে যুব মহিলা লীগ নেত্রী শিল্পী কারাগারে

আন্তর্জাতিক বাজারে কমলো স্বর্ণের দাম

এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ২৫ হাজার শিক্ষার্থী

ইসরায়েলের বিরুদ্ধে নিন্দা জানিয়ে কাতারের বিবৃতি

প্রথম দিনে অসদুপায় অবলম্বনের দায়ে ৬ শিক্ষার্থী বহিষ্কার

হাম ও হামের উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু

রংপুরে এসএসসি পরীক্ষার প্রথম দিনেই অনুপস্থিত ৫৭১

নাটোরে নারী উদ্যোক্তাদের ঋণ বিতরণ ও প্রশিক্ষণ 

বর্তমানে দেশের বিদেশি ঋণ কত, সংসদে জানালেন অর্থমন্ত্রী

বিশ্ববাজারে কমল তেলের দাম

১০

আইপিএল থেকে ছিটকে গেলেন চেন্নাইয়ের সর্বোচ্চ রান সংগ্রাহক

১১

বালিয়াডাঙ্গীতে ২০০ লিটার পেট্রোলসহ আটক ২ জন, মোবাইল কোর্টে জরিমানা

১২

মোটরসাইকেলসহ ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ, পালাল চোরাকারবারীরা

১৩

মুক্তির আগেই ‘কিং’ সিনেমার আয় ২৫০ কোটি

১৪

সংসদে ১৩৩ অধ্যাদেশের ৯৭টিই বিল আকারে আইনে রূপান্তর

১৫

তিন জেলার পুলিশ সুপারকে বদলি

১৬

রংপুরের গঙ্গাচড়ায় বসুন্ধরা শুভসংঘের ব্যতিক্রমী বই পাঠের আসর অনুষ্ঠিত

১৭

অন্ধকার পেরিয়ে আলোর পথে: শ্রুতলেখকের সহায়তায় এসএসসি দিচ্ছেন শরীফ আলী

১৮

২০ এপ্রিল পর্যন্ত ২৬ লাখ শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে

১৯

মানিকগঞ্জে আকস্মিক পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে শিক্ষামন্ত্রী

২০