RCTV Logo ঠাকুরগাঁও প্রতিনিধি
২১ এপ্রিল ২০২৬, ২:৫৯ অপরাহ্ন

অন্ধকার পেরিয়ে আলোর পথে: শ্রুতলেখকের সহায়তায় এসএসসি দিচ্ছেন শরীফ আলী

ছবিঃ আরসিটিভি

দৃষ্টিশক্তিহীনতা কোনো বাধা নয়—এমনই এক অনুপ্রেরণার নাম শরীফ আলী। শ্রুতলেখকের সহায়তায় এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন এই দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী। আজ মঙ্গলবার সকালে ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হয় তাঁর প্রথম পরীক্ষা।

জন্ম থেকেই দুই চোখে দৃষ্টিশক্তি নেই শরীফ আলীর (১৯)। কিন্তু অন্ধকার তাঁর স্বপ্নকে থামাতে পারেনি। অদম্য মানসিক শক্তি, অধ্যবসায় এবং পরিবারে অনুপ্রেরণায় তিনি এগিয়ে চলেছেন নিজের লক্ষ্যের দিকে। এবার ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন তিনি।

শরীফের বাড়ি ঠাকুরগাঁও শহরের গোবিন্দনগর মুন্সিরহাট মহল্লায়। তাঁর বাবা রমজান আলী একজন ইজিবাইকচালক। সীমিত আয়ের মধ্যেও ছেলের পড়াশোনা চালিয়ে নিতে পরিবার সবসময় পাশে থেকেছে। শরীফের স্বপ্ন—শিক্ষাজীবন সম্পন্ন করে প্রতিষ্ঠিত হওয়া এবং বাবা-মায়ের মুখে হাসি ফোটানো।

পরিবার সূত্রে জানা যায়, ছোটবেলা থেকেই শরীফের পড়াশোনার প্রতি ছিল প্রবল আগ্রহ। দৃষ্টিশক্তি না থাকায় স্বজনরা তাঁকে মুখে মুখে পড়া শোনাতেন, আর শরীফ তা মনোযোগ দিয়ে আয়ত্ত করতেন। পরে তাঁকে স্থানীয় গোবিন্দনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করা হয়। সেখান থেকে পঞ্চম শ্রেণি পাস করে ২০২১ সালে ভর্তি হন ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয়ে।

ধারাবাহিকভাবে পড়াশোনা চালিয়ে এবার তিনি এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন। পরীক্ষায় লেখার জন্য তাঁকে সহায়তা করছেন শ্রুতলেখক শায়লা আক্তার (১৫), যিনি ঠাকুরগাঁও সদর উপজেলার মুন্সিরহাট এলাকার অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বালিয়াডাঙ্গীতে ২০০ লিটার পেট্রোলসহ আটক ২ জন, মোবাইল কোর্টে জরিমানা

মোটরসাইকেলসহ ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ, পালাল চোরাকারবারীরা

মুক্তির আগেই ‘কিং’ সিনেমার আয় ২৫০ কোটি

সংসদে ১৩৩ অধ্যাদেশের ৯৭টিই বিল আকারে আইনে রূপান্তর

তিন জেলার পুলিশ সুপারকে বদলি

রংপুরের গঙ্গাচড়ায় বসুন্ধরা শুভসংঘের ব্যতিক্রমী বই পাঠের আসর অনুষ্ঠিত

অন্ধকার পেরিয়ে আলোর পথে: শ্রুতলেখকের সহায়তায় এসএসসি দিচ্ছেন শরীফ আলী

২০ এপ্রিল পর্যন্ত ২৬ লাখ শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে

মানিকগঞ্জে আকস্মিক পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে শিক্ষামন্ত্রী

এসএসসি পরীক্ষা নিয়ে জরুরি ব্রিফিং ডেকেছেন শিক্ষামন্ত্রী

১০

বিচ্ছেদের পথে বিজয়? খোরপোশ দিতে হতে পারে ৩৫০ কোটি রুপি!

১১

রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল নারীসহ দুজনের

১২

ফ্র্যাঞ্চাইজি লিগে দল কিনলেন ক্রিস গেইল

১৩

বক্স অফিসে অক্ষয়ের বিধ্বংসী কামব্যাক, মাত্র ৪ দিনেই ‘ভূত বাংলা’র আয় ১০০ কোটি ছাড়াল

১৪

বর্ষসেরা ক্রীড়াবিদ হলেন আলাকারাজ-সাবালেঙ্কা

১৫

মন্ত্রণালয় থেকে করা হচ্ছে সিসিটিভি নজরদারি, সুষ্ঠুভাবে চলছে পরীক্ষা

১৬

মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

১৭

স্ত্রীর চিকিৎসার খরচ জোগাতে দ্বারে দ্বারে ঘুরছেন রিকশাচালক স্বামী

১৮

যুক্তরাষ্ট্রে যুদ্ধবিরোধী বিক্ষোভে ৬০ জনের বেশি আটক

১৯

গাইবান্ধায় ১৫০ এসএসসি পরীক্ষার্থীর প্রবেশপত্রে ভুল হওয়া পরীক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিয়েছে। 

২০