RCTV Logo নাটোর প্রতিনিধি
২১ এপ্রিল ২০২৬, ৪:৫৮ অপরাহ্ন

নাটোরে নারী উদ্যোক্তাদের ঋণ বিতরণ ও প্রশিক্ষণ 

ছবিঃ আরসিটিভি

নাটোরে সিএমএসএমই (CMSME) নারী উদ্যোক্তা খাতে ঋণ বিতরণ ও আর্থিক অন্তর্ভুক্তি স্বাক্ষরতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে নাটোর শহরের সাহারা কনভেনশন হলে এ আয়োজন করে সোনালি ব্যাংক পিএলসি, নাটোর।

অনুষ্ঠানে নাটোর জেলার বিভিন্ন তফসিলি ব্যাংকের প্রতিনিধিরা অংশ নেন। পাশাপাশি নারী উদ্যোক্তাদের উপস্থিতিতে দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক, রাজশাহী-এর নির্বাহী পরিচালক (গ্রেড-১) মো. আমজাদ হোসেন খাঁন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ ব্যাংক, রাজশাহী-এর পরিচালক (পরিদর্শন) মো. নাজিম উদ্দিন এবং সোনালি ব্যাংক পিএলসি’র জেনারেল ম্যানেজার’স অফিস, রাজশাহী-এর জেনারেল ম্যানেজার (ইনচার্জ) মো. শওকত জামান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনালি ব্যাংক পিএলসি, প্রিন্সিপাল অফিস, নাটোর-এর ডেপুটি জেনারেল ম্যানেজার (ইনচার্জ) মো. আহসান রেজা।

বক্তারা বলেন, নারী উদ্যোক্তাদের এগিয়ে নিতে সিএমএসএমই খাতে সহজ শর্তে ঋণ প্রদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে শুধু ব্যক্তিগত উন্নয়ন নয়, দেশের সামগ্রিক অর্থনীতিও শক্তিশালী হয়। বর্তমানে নারী উদ্যোক্তারা ব্যবসা-বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

তারা আরও বলেন, আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে নারীদের ব্যাংকিং কার্যক্রম সম্পর্কে সচেতনতা বৃদ্ধি জরুরি। এ ধরনের প্রশিক্ষণ তাদের দক্ষতা ও আত্মবিশ্বাস বাড়াতে সহায়তা করে।

প্রশিক্ষণে নারী উদ্যোক্তাদের সহজ শর্তে ব্যাংক ঋণ পাওয়ার পদ্ধতি, আর্থিক ব্যবস্থাপনা এবং ব্যবসা সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় প্রায় ১০০ জন নারী উদ্যোক্তা অংশগ্রহণ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেড় মাসের সন্তান নিয়ে যুব মহিলা লীগ নেত্রী শিল্পী কারাগারে

আন্তর্জাতিক বাজারে কমলো স্বর্ণের দাম

এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ২৫ হাজার শিক্ষার্থী

ইসরায়েলের বিরুদ্ধে নিন্দা জানিয়ে কাতারের বিবৃতি

প্রথম দিনে অসদুপায় অবলম্বনের দায়ে ৬ শিক্ষার্থী বহিষ্কার

হাম ও হামের উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু

রংপুরে এসএসসি পরীক্ষার প্রথম দিনেই অনুপস্থিত ৫৭১

নাটোরে নারী উদ্যোক্তাদের ঋণ বিতরণ ও প্রশিক্ষণ 

বর্তমানে দেশের বিদেশি ঋণ কত, সংসদে জানালেন অর্থমন্ত্রী

বিশ্ববাজারে কমল তেলের দাম

১০

আইপিএল থেকে ছিটকে গেলেন চেন্নাইয়ের সর্বোচ্চ রান সংগ্রাহক

১১

বালিয়াডাঙ্গীতে ২০০ লিটার পেট্রোলসহ আটক ২ জন, মোবাইল কোর্টে জরিমানা

১২

মোটরসাইকেলসহ ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ, পালাল চোরাকারবারীরা

১৩

মুক্তির আগেই ‘কিং’ সিনেমার আয় ২৫০ কোটি

১৪

সংসদে ১৩৩ অধ্যাদেশের ৯৭টিই বিল আকারে আইনে রূপান্তর

১৫

তিন জেলার পুলিশ সুপারকে বদলি

১৬

রংপুরের গঙ্গাচড়ায় বসুন্ধরা শুভসংঘের ব্যতিক্রমী বই পাঠের আসর অনুষ্ঠিত

১৭

অন্ধকার পেরিয়ে আলোর পথে: শ্রুতলেখকের সহায়তায় এসএসসি দিচ্ছেন শরীফ আলী

১৮

২০ এপ্রিল পর্যন্ত ২৬ লাখ শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে

১৯

মানিকগঞ্জে আকস্মিক পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে শিক্ষামন্ত্রী

২০