RCTV Logo বিনোদন ডেস্ক
২১ এপ্রিল ২০২৬, ৪:১৫ অপরাহ্ন

মুক্তির আগেই ‘কিং’ সিনেমার আয় ২৫০ কোটি

ছবিঃ সংগৃহীত

বলিউড বাদশা শাহরুখ খানের পর্দায় ফেরা মানেই নতুন কোনো রেকর্ড বা নতুন কোনো উন্মাদনা। ‘জওয়ান’-এর আকাশচুম্বী সাফল্যের পর থেকেই ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন কিং খানের পরবর্তী সিনেমা ‘কিং’-এর জন্য। বড় পর্দায় আবারও অ্যাকশন হিরো অবতারে শাহরুখের ম্যাজিক দেখার জন্য যখন ভক্তদের উত্তজনা তুঙ্গে, ঠিক তখনই সিনেমাটি নিয়ে এলো এক বিশাল সুখবর।

প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার আগেই ২৫০ কোটি টাকার বিশাল অঙ্ক ঘরে তুলেছে ছবিটি। সিনেমাটির সর্বভারতীয় থিয়েট্রিক্যাল রাইটস বা প্রেক্ষাগৃহ পরিবেশনার স্বত্ব রেকর্ড ২৫০ কোটি টাকায় বিক্রি হয়েছে। পেন মারুধার নামের একটি সংস্থা এই স্বত্ব কিনে নিয়েছে। শাহরুখ ও গৌরী খানের প্রযোজনা সংস্থা ‘রেড চিলিজ এন্টারটেইনমেন্ট’-এর সঙ্গে এই বড় অংকের চুক্তিটি সম্পন্ন হয়েছে।

২০২৬ সালের জন্য এটি অন্যতম বড় ব্যবসায়িক চুক্তি হিসেবে ধরা হচ্ছে। ‘কিং’ সিনেমাটি শাহরুখ খানের কাছে ব্যক্তিগতভাবেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই সিনেমার মাধ্যমেই বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে তার কন্যা সুহানা খানের। এর আগে ২০২৩ সালে জয়া আখতারের ওটিটি ভিত্তিক সিনেমা ‘দ্য আর্চিস’-এ তাকে দেখা গেলেও, প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাওয়া সুহানার প্রথম সিনেমা এটিই।

বাবা-মেয়ের এই রসায়ন দেখার জন্য মুখিয়ে আছেন দর্শকরা। সিনেমাটি ঘিরে প্রত্যাশার পারদ যে কতটা ওপরে, তা বোঝা যায় এর টিজার ও ঝলক দেখলেই। মাত্র পাঁচ মাস আগে মুক্তি পাওয়া সিনেমাটির প্রথম ঝলক ইউটিউবে ৪৪ মিলিয়ন ভিউ ছাড়িয়েছে। এমনকি দু’মাস আগে সিনেমার মুক্তির তারিখ সম্বলিত টিজারটিও দর্শক দেখেছে ৩০ মিলিয়নের বেশিবার।

৪০০ কোটি টাকা বাজেটের এই বিগ বাজেটের সিনেমাটি পরিচালনা করছেন সুজয় ঘোষ। সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালের ২৪ ডিসেম্বর বড়দিন উপলক্ষে বিশ্বজুড়ে মুক্তি পাবে ‘কিং’। তবে মুক্তির আগেই আড়াইশ কোটির এই মাইলফলক বুঝিয়ে দিচ্ছে, ২০২৬ সালের বক্স অফিসে শাহরুখ খান আবারও এক বড় ঝড়ের সংকেত দিচ্ছেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ২৫ হাজার শিক্ষার্থী

ইসরায়েলের বিরুদ্ধে নিন্দা জানিয়ে কাতারের বিবৃতি

প্রথম দিনে অসদুপায় অবলম্বনের দায়ে ৬ শিক্ষার্থী বহিষ্কার

হাম ও হামের উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু

রংপুরে এসএসসি পরীক্ষার প্রথম দিনেই অনুপস্থিত ৫৭১

নাটোরে নারী উদ্যোক্তাদের ঋণ বিতরণ ও প্রশিক্ষণ 

বর্তমানে দেশের বিদেশি ঋণ কত, সংসদে জানালেন অর্থমন্ত্রী

বিশ্ববাজারে কমল তেলের দাম

আইপিএল থেকে ছিটকে গেলেন চেন্নাইয়ের সর্বোচ্চ রান সংগ্রাহক

বালিয়াডাঙ্গীতে ২০০ লিটার পেট্রোলসহ আটক ২ জন, মোবাইল কোর্টে জরিমানা

১০

মোটরসাইকেলসহ ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ, পালাল চোরাকারবারীরা

১১

মুক্তির আগেই ‘কিং’ সিনেমার আয় ২৫০ কোটি

১২

সংসদে ১৩৩ অধ্যাদেশের ৯৭টিই বিল আকারে আইনে রূপান্তর

১৩

তিন জেলার পুলিশ সুপারকে বদলি

১৪

রংপুরের গঙ্গাচড়ায় বসুন্ধরা শুভসংঘের ব্যতিক্রমী বই পাঠের আসর অনুষ্ঠিত

১৫

অন্ধকার পেরিয়ে আলোর পথে: শ্রুতলেখকের সহায়তায় এসএসসি দিচ্ছেন শরীফ আলী

১৬

২০ এপ্রিল পর্যন্ত ২৬ লাখ শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে

১৭

মানিকগঞ্জে আকস্মিক পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে শিক্ষামন্ত্রী

১৮

এসএসসি পরীক্ষা নিয়ে জরুরি ব্রিফিং ডেকেছেন শিক্ষামন্ত্রী

১৯

বিচ্ছেদের পথে বিজয়? খোরপোশ দিতে হতে পারে ৩৫০ কোটি রুপি!

২০