RCTV Logo লালমনিরহাট প্রতিনিধি
২১ এপ্রিল ২০২৬, ৪:১৯ অপরাহ্ন

মোটরসাইকেলসহ ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ, পালাল চোরাকারবারীরা

ছবিঃ আরসিটিভি

লালমনিরহাটে সীমান্ত এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে মোটরসাইকেলসহ ১১১ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ করেছে ১৫ বিজিবি। এসময় জড়িত চোরাকারবারীরা পালিয়ে যায়।

বিজিবি সূত্রে জানা গেছে, লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) তাদের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় ২০ এপ্রিল ২০২৬ রাত আনুমানিক ৮টা ৩৫ মিনিটে কুলাঘাট বিশেষ ক্যাম্পের অধীন সাবরিখানা ব্রিজ এলাকায় একটি বিশেষ চেকপোস্ট বসানো হয়।

এসময় মোটরসাইকেলে করে আসা কয়েকজন সন্দেহভাজন ব্যক্তিকে থামার সংকেত দেয় বিজিবি সদস্যরা। কিন্তু তারা সংকেত অমান্য করে দ্রুত মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত মোটরসাইকেলসহ ১১১ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ করা হয়।

লালমনিরহাট ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন এবং মানব পাচার প্রতিরোধে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। তিনি জানান, চোরাচালানমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জব্দকৃত মালামাল যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ২৫ হাজার শিক্ষার্থী

ইসরায়েলের বিরুদ্ধে নিন্দা জানিয়ে কাতারের বিবৃতি

প্রথম দিনে অসদুপায় অবলম্বনের দায়ে ৬ শিক্ষার্থী বহিষ্কার

হাম ও হামের উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু

রংপুরে এসএসসি পরীক্ষার প্রথম দিনেই অনুপস্থিত ৫৭১

নাটোরে নারী উদ্যোক্তাদের ঋণ বিতরণ ও প্রশিক্ষণ 

বর্তমানে দেশের বিদেশি ঋণ কত, সংসদে জানালেন অর্থমন্ত্রী

বিশ্ববাজারে কমল তেলের দাম

আইপিএল থেকে ছিটকে গেলেন চেন্নাইয়ের সর্বোচ্চ রান সংগ্রাহক

বালিয়াডাঙ্গীতে ২০০ লিটার পেট্রোলসহ আটক ২ জন, মোবাইল কোর্টে জরিমানা

১০

মোটরসাইকেলসহ ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ, পালাল চোরাকারবারীরা

১১

মুক্তির আগেই ‘কিং’ সিনেমার আয় ২৫০ কোটি

১২

সংসদে ১৩৩ অধ্যাদেশের ৯৭টিই বিল আকারে আইনে রূপান্তর

১৩

তিন জেলার পুলিশ সুপারকে বদলি

১৪

রংপুরের গঙ্গাচড়ায় বসুন্ধরা শুভসংঘের ব্যতিক্রমী বই পাঠের আসর অনুষ্ঠিত

১৫

অন্ধকার পেরিয়ে আলোর পথে: শ্রুতলেখকের সহায়তায় এসএসসি দিচ্ছেন শরীফ আলী

১৬

২০ এপ্রিল পর্যন্ত ২৬ লাখ শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে

১৭

মানিকগঞ্জে আকস্মিক পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে শিক্ষামন্ত্রী

১৮

এসএসসি পরীক্ষা নিয়ে জরুরি ব্রিফিং ডেকেছেন শিক্ষামন্ত্রী

১৯

বিচ্ছেদের পথে বিজয়? খোরপোশ দিতে হতে পারে ৩৫০ কোটি রুপি!

২০