RCTV Logo ডেস্ক রিপোর্ট
২২ অগাস্ট ২০২৫, ৪:১৩ অপরাহ্ন

থানা হাজত থেকে যুবকের মরদেহ উদ্ধার, পুলিশ বলছে ‘আত্মহত্যা’

ছবিঃ সংগৃহীত

কক্সবাজারের চকরিয়ায় পুলিশ হেফাজতে থাকা এক যুবকের মৃত্যু হয়েছে। পুলিশের দাবি, তিনি আত্মহত্যা করেছেন।

শুক্রবার (২২ আগস্ট) ভোরে চকরিয়া থানা হাজতের ভেতরে ঝুলন্ত অবস্থায় ওই যুবকের মরদেহ পাওয়া যায়।

নিহত দুর্জয় চৌধুরী (২৭) চকরিয়া পৌরসভার ৪নং ওয়ার্ড হিন্দু পাড়া কমল চৌধুরীর ছেলে। তিনি চকরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার অপারেটর পদে কর্মরত ছিলেন।

চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার অভিজিত দাস বলেন, বৃহস্পতিবার (২১ আগস্ট) রাত ৯টার দিকে দুর্জয়ের কর্মরত বিদ্যালয়ের শিক্ষকরা তাকে থানায় সোপর্দ করেন। ২ লাখ ৮৩ হাজার টাকা জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার দায়ের করা মামলায় তাকে রাত ১১টায় হেফাজতে নেওয়া হয় বলে জানান তিনি।

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, আত্মহত্যার দৃশ্য কিছুটা দূরত্বের কারণে সরাসরি ধারণ না হলেও দুর্জয়ের চলাফেরা ও অন্যান্য কার্যকলাপের দৃশ্য থানার সিসিটিভি ফুটেজে দেখা গেছে। দুর্জয়ের মরদেহ ময়নাতদন্তের জন্য সকাল ১০টার দিকে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে নিয়ে আসা হয়।

কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গের সামনে দুর্জয়ের মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্সের সামনে উপস্থিত পরিবারের সদস্যরা জানান, দুর্জয় সপ্তাহ খানেক আগে ব্রেনস্ট্রোকে আক্রান্ত হয়েছিল। পুলিশের কাছে আত্মহত্যার খবর পেয়ে তারা এসেছেন।

দুর্জয়ের চাচাতো ভাই সঞ্জীব বলেন, সকালে ফোন পেয়ে আমরা থানায় গেলে পুলিশ জানায় সে হাজতে সুইসাইড করেছে। সেখানে গিয়ে আমরা তাকে শার্ট পেঁচানো অবস্থায় ফাঁসিতে ঝুলন্ত দেখেছি, হাজতের ভেতরে কি হয়েছে বা পুলিশ তাকে প্রেসার দিয়েছে কি না জানি না।

এদিকে এই ঘটনায় একটি তদন্ত কমিটি করা হয়েছে বলে জানিয়েছেন কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী।

তিনি বলেন, চকরিয়া থানা হাজতে যুবক আত্মহত্যার ঘটনায় মাননীয় পুলিশ সুপারের নির্দেশে তদন্ত কমিটি করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে এসে সুরতহাল করেছেন। তদন্ত কমিটি নিরুপণ করবে ঘটনাটি কি ছিল এবং পোস্টমর্টেম রিপোর্টে বেরিয়ে আসবে আসল ঘটনা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

রংপুর কমিউনিটি ডেন্টাল কলেজের বিডিএস ২৬ তম ব্যাচের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

ডিফেন্ডারের জায়গায় মিডফিল্ডার নিয়ে বড় চমক আনচেলত্তির

‎লালমনিরহাটে ২৪ ঘণ্টা পেরিয়েও সন্ধান মেলেনি ধরলায় নিখোঁজ দুই ভাইয়ের; চলছে উদ্ধার অভিযান

ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, নিহত ৪

ইরান-ইসরায়েল সংঘাত পুনরায় শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ কানাডার

বিশ্বকাপে যেসব রেকর্ডের দ্বারপ্রান্তে আছেন মেসি

গাইবান্ধায় জমি নিয়ে বিরোধে বড় ভাইকে বাঁচাতে গিয়ে ছোট ভাই খুন

১০

৪৮ ঘণ্টা পর শূন্যরেখা থেকে ১১ জনকে সরিয়ে নিলো বিএসএফ

১১

সীমান্তবর্তী ১১ জেলায় আনসার মোতায়েন

১২

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

১৩

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১৪

আজ ০৮ জুন, দিনটি কেমন যাবে আপনার?

১৫

নামাজের সময়সূচি – ০৮ জুন ২০২৬

১৬

টানা দুদিন সীমান্তের খোলা আকাশের নিচে ১১ জন, নিচ্ছে না কোন দেশ

১৭

নীলফামারী পুকুরে গোসল করতে নেমে দুই শিশুর করুণ মৃত্যু

১৮

রংপুরে গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে গ্রেফতার ৩০

১৯

পঞ্চগড়ে পুকুরের পানিতে গোসল করতে গিয়ে দুই মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু 

২০