RCTV Logo আন্তর্জাতিক ডেস্ক
২০ মার্চ ২০২৫, ৭:৫২ অপরাহ্ন

খামেনির আহ্বান: ইসরাইলের বিরুদ্ধে মুসলিম উম্মাহ ও মুক্তিকামীরা রুখে দাঁড়ান

ছবিঃ সংগৃহীত

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি গাজায় ইহুদিবাদী ইসরাইলের সাম্প্রতিক আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি এই আগ্রাসনকে “অত্যন্ত বড় অপরাধ ও বিপর্যয়কর ঘটনা” বলে অভিহিত করেছেন।

বৃহস্পতিবার তেহরানে ফার্সি নববর্ষ ১৪০৪ উপলক্ষে দেওয়া ভাষণে খামেনি বলেন:

“এটি শুধুমাত্র ফিলিস্তিনের সমস্যা নয়, বরং গোটা মুসলিম উম্মাহর বিষয়। মতভেদ ভুলে পুরো উম্মাহকে ঐক্যবদ্ধ হয়ে এই অপরাধযজ্ঞের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। শুধু মুসলিম দেশ নয়, ইউরোপ ও আমেরিকাসহ বিশ্বের সকল মুক্তিকামী মানুষেরও উচিত এই বিশ্বাসঘাতকতামূলক আগ্রাসন প্রতিরোধ করা। যাতে শিশু-হত্যা, ঘরবাড়ি ধ্বংস ও ফিলিস্তিনি জনগণের শরণার্থী হওয়া বন্ধ করা যায়।

খামেনি তার ভাষণে বলেন, গত বছর ইরান ও মুসলিম বিশ্ব বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে হারিয়েছে। এর মধ্যে রয়েছেন:

  • ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, যিনি এক মর্মান্তিক হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হন।
  • দামেস্কে ইসরাইলি হামলায় নিহত ইরানি সামরিক উপদেষ্টারা
  • তেহরান ও লেবাননে ইসরাইলের হাতে হামাস ও হিজবুল্লাহর শীর্ষ নেতাদের হত্যার ঘটনা

তিনি বলেন, প্রেসিডেন্ট রাইসির জানাজায় ইরানি জনগণের বিশাল জনসমাগম আবারও প্রমাণ করেছে যে, এ ধরনের শোকাবহ ঘটনা ইরানিদের মনোবল ভাঙতে পারে না

খামেনি দেশের চলমান অর্থনৈতিক চ্যালেঞ্জের কথা স্বীকার করে বলেন:

“বছরের শেষার্ধে ইরানি জনগণ কঠিন সময় পার করেছে, তবে তাদের অসাধারণ মানসিক দৃঢ়তা ও ঐক্য সত্যিই প্রশংসার যোগ্য।”

খামেনি বলেন, লেবানন ও ফিলিস্তিনের নিরীহ জনগণ যখন ইসরাইলি আগ্রাসনের শিকার হয়েছে, তখন ইরানি জনগণ সহমর্মিতা ও উদারতা দেখিয়েছে। তিনি বলেন:

“বিপুল জনসমর্থন ও সহায়তা প্রমাণ করে যে, ইরানি জাতি ইসলামি সংহতি ও মানবিক প্রচেষ্টার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।”

সূত্র: ইরনা

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লা বিমানবন্দর চালুর দাবি

বগুড়ায় হবে বিমানবন্দর: ৩ হাজার কোটির বিনিয়োগে বদলে যাবে উত্তরের অর্থনীতি

গাইবান্ধায় গরমে স্বস্তি ফিরে আনছে তালের আঁটি

তেঁতুল গাছের মগডালে নারী, এলাকায় চাঞ্চল্য

গোবিন্দগঞ্জে সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে ডাকাতি

পুশইন ঠেকাতে ভারতকে ১২-১৩টি চিঠি দিয়েছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রংপুরে বিষাক্ত মদ পান করিয়ে হত্যা মামলার দুইজন আসামি গ্রেফতার

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল ঘোষণা আগামী ২০ জুলাই: শিক্ষামন্ত্রী

এক দিনে হাম ও উপসর্গে ৮ মৃত্যু

সৈয়দপুরে রেলওয়ের জায়গায় অবৈধ স্থাপন উচ্ছেদ 

১০

পেট্রোল দিয়ে আগুনের ঘটনায় বৃদ্ধের মৃত্যু: মামলা না নেওয়ার অভিযোগে লাশ নিয়ে থানা ঘেরাও, সড়ক অবরোধ

১১

গাইবান্ধায় কর্মস্থলে ফিরতে হামলার শিকার দুই সরকারি কর্মকর্তা, থানায় অভিযোগ

১২

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

১৩

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

১৪

৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

১৫

রংপুর কমিউনিটি ডেন্টাল কলেজের বিডিএস ২৬ তম ব্যাচের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

১৬

ডিফেন্ডারের জায়গায় মিডফিল্ডার নিয়ে বড় চমক আনচেলত্তির

১৭

‎লালমনিরহাটে ২৪ ঘণ্টা পেরিয়েও সন্ধান মেলেনি ধরলায় নিখোঁজ দুই ভাইয়ের; চলছে উদ্ধার অভিযান

১৮

ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, নিহত ৪

১৯

ইরান-ইসরায়েল সংঘাত পুনরায় শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ কানাডার

২০